Author: banglarbhore

শ্যামনগর সংবাদদাতা প্রতিপক্ষের করা মামলায় কারাগার থেকে জামিন পেয়ে বাড়িতে ফিরেছেন হাফিজুর ও মফিজুল। আর বাড়ি ফিরেই স্বামী পরিত্যক্তা অসহায় বোনকে হাতিয়ার বানিয়ে প্রতিপক্ষকে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে শায়েস্তার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকায়। যদিও ডাক্তারী পরীক্ষায় আটকে যাওয়ার পাশাপাশি মিথ্যা মামলায় থানা পুলিশের সাড়া না মেলায় আপাতত চুপসে আছে চক্রটি। জানা যায়, সীমান্ত চোরাচালানকে কেন্দ্র করে পশ্চিম কৈখালী গ্রামের হাফিজুর ও মফিজুলের সাথে প্রতিবেশি আরজ খানের বিরোধ দীর্ঘদিনের। আরজ খানের দেয়া তথ্যে তাদের একধিক মাদক ও ওষুধের চালান আটক হওয়ায় ক্ষুব্ধ মফিজুল গত ৩০ মার্চ আরজসহ তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন।…

Read More

অভয়নগর সংবাদদাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর থেকে শিক্ষার্থীরা কাজ করছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে। সারাদেশের ন্যায় যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপজেলার বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকে প্রতিবাদ করতে দেখা গেছে। রোববার দুপুরে উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীরা মেতে উঠেছে দেয়াল লিখনে। সরেজমিনে উপজেলা ঘুরে দেখা যায়, কেউ নোংরা দেয়াল ঘষে পরিস্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। এরপর প্রতিবাদী বিভিন্ন বাক্য লেখা হয়। উল্লেখযোগ্য কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের দেয়ালে দেয়ালে বিভিন্ন স্লোগান ও আলপনা করা হয়েছে। সেখানে বৈষম্যবিরোধী, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটেটে উঠেছে। তাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। স্লোগান ধ্বনিত এসব প্রতিবাদী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বৃহত্তর হরিণার বিলের পানি নিস্কাশন অব্যাহত রাখতে যশোরের মুক্তেশ্বরী নদীর দুই প্রান্তে অবৈধভাবে বাঁধ দেয়ার প্রতিবাদে ও অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার বিকেলে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের মুক্তেশ্বরী নদীর বাঁধ অপসারণ ও সন্ত্রাসীদের কাছ থেকে দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসী গণমিছিল, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, মুক্তশ্বেরী নদীর একটি শাখা বিল হরিণা নামে পরিচিত। যেটি চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত। ১৯৯৫ সাল থেকে দখলদার কামাল হকসহ একটি সন্ত্রাসী চক্র প্রশাসনের একটি পক্ষের সহযোগিতায় জালিয়াতি ও কারচুপি করে নিজেদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এমপক্স সংক্রমন রোধে বনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের সতর্কতামুলক কার্যক্রম শুরু হয়েছে। ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর দেয়া হচ্ছে দেশে ঢোকার অনুমতি। সংক্রমনের মাধ্যম ও প্রতিরোধমূলক নির্দেশনার বিভিন্ন লিফলেট সাটানো হয়েছে যাত্রী প্রবেশ দ্বারে। ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি কাজ করছে পুলিশ সদস্যরাও। তবে সচেতন যাত্রীরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতন হলে সংক্রমণ রোধে করোনার মত এ ভাইরাসটিও মোকাবেলা সহজ হবে। এমপক্স সংক্রমণ রোধে বেনাপোল বন্দরের ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে নেওয়া হয়েছে সতর্কতা। এ বন্দর ব্যবহার করে সবচেয়ে বেশি দেশ, বিদেশি পাসপোর্টধারী দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকে। ভারত থেকে আসা এসব যাত্রীদের শরীরে কোন উপসর্গ আছে কিনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দক্ষিণবঙ্গের বর্ষীয়ান রাজনীতিবিদ রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা যশোরের নুরুল ইসলাম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। আজ সোমবার বাদ জোহর বাঘারপাড়া উপজেলার যাদবপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল ছিলেন। শনিবার দুপুরে খুবই দুর্বল হয়ে পড়েন। এ সময় তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি। ১৯৪৩ সালের ১৫ এপ্রিল যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নুরুল ইসলাম। বকতিয়ার বিশ্বাস বক্ত ও জবেদা খানম দম্পতির চার ছেলে সন্তানের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মিলের কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয়। রোববার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আফিল জুট উইভিং মিলে কয়েক হাজার নারী-পুরুষ কর্মচারী দিন মজুরের কাজ করে। তবে এ হামলার ঘটনায় কোন কর্মচারী আহত হয়নি। আফিল জুট উইভিং মিলের প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, রোববার সকালে হঠাৎ করে শতাধিক দুর্বৃত্তদের একটি দল মিলগেটে এসে হামলা চালায়। মিল গেটের দরজা বন্ধ থাকায় দুর্বৃত্তরা গেট টপকে ভিতরে প্রবেশ করে। প্রথমে গেটের পাশের রুমসহ কয়েকটি স্থাপনা ভাঙচুর করে। তারপর মালিক আফিলউদ্দীনের অফিস কক্ষ ভাঙচুর করে। মিল ভাঙচুর করায় কর্তৃপক্ষের নির্দেশে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কেশবপুর কাশিমপুর গ্রামের ইটভাটা শ্রমিক রওশনারা হত্যা মামলায় প্রেমিক আলাউদ্দিন গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রপ্ত আলাউদ্দিন গাজী কেশবপুরের কাশিমপুর গ্রামের বাসিন্দা। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২২ এপ্রিল কেশবপুরের কাশিমপুর গ্রামের লোকজনের সংবাদের ভিত্তিতে পুলিশ বাঁশ বাগান থেকে অপরিচিত এক মহিলার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরবর্তীতে নিহত অপরিচিত মহিলার খুলনা ডুমুরিয়ার বাদুড়িয়া গ্রামের আব্বাস আলীর মেয়ে রওশন আরা সনাক্ত করে স্বজনেরা। এ ঘটনায় নিহতের পিতা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্থানীয় সরকারে চার স্তরের এক হাজার ৩২৩জন জনপ্রতিনিধি রয়েছেন। এদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অধিকাংশ জনপ্রতিনিধি আত্মগোপনে চলে যান। তাদের অনেকেই রোববার নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের বাধার সম্মুখিন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সকালে থেকেই দপ্তরের সামনে লাঁঠিসোটা নিয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। কোথাও কোথাও হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে দপ্তর। লুট করা হয়েছে জনপ্রতিনিধিদের হাজিরা বইসহ গুরুত্বপূর্ণ নথিও। এসব ঘটনায় নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসক ও নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন ভুক্তভোগী জনপ্রতিনিধি। তবে অভিযোগ মিথ্যা দাবি করেছে জেলা বিএনপি। আর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শিক্ষার্থীদের আন্দোলনে ৫ ঘন্টা অবরুদ্ধ থাকার পর পদত্যাগে বাধ্য হয়েছেন যশোরের নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনস্ট্রাক্টর ইনচার্জ খুকু বিশ্বাস। রোববার দুপুর ২টার দিকে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। রোববার সকাল ৯টার দিকে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলকারী প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী। একপর্যায়ে নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জের কক্ষে প্রবেশ করে ইনচার্জকে ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকে অত্র কলেজের বিক্ষভরত শিক্ষার্থীরা। টানা পাঁচ ঘন্টা আন্দোলনের পর দুপুর ২টার দিকে সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের উপস্থিতিতে পদত্যাগ পত্রে স¦াক্ষর…

Read More

বাংলার ভোর ডেস্ক যশোর উপশহরের বি ব্লকের একটি বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় কোতয়াালি থানায় মামলা হযেছে। গুলিতে আহত বি ১১৫ নং বাড়ির নাসরিন আক্তার বিলকিস ও মৃত শওকত আলীর ছেলে সাজ্জাদ হোসেন রুপম (৩০) শনিবার ১৭ আগস্ট গভীর রাতে কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৫/৬ জনকে আসামি করা হয়। আসামিরা হলো যশোর সদরের বিরামপুর ভাটাপাড়ার নজরুল ইসলামের ছেলে মামুন (৩০) উপশহর ডি ১২০ নং বাড়ির মনির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান টমাস (৩২) একই এলাকার সি ২৮৯ নং বাড়ির মঞ্জুর আলমের ছেলে মুনসুর আলম (৪২) ও উপশহর সি ২৬৫ নং বাড়ির আতাউর রহমানের ছেলে…

Read More