Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর ও আশেপাশের অঞ্চলে চলছে অনবরত বৃষ্টি। এই বৃষ্টিতে, যখন ঘর থেকে বের হওয়া দায়,তখন নিজে ভিজে অন্যকে গন্তব্যে পৌছে দিচ্ছেন রিকশাওয়ালারা। তাদের এই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বৃষ্টিতে তাদের কষ্ট লাঘব করতে ইয়ামাহা রাইর্ডাস ক্লাব যশোর তাদের নিজ উদ্যোগে রেইনকোট বিতরণ করেন। রোববার (১৮ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন স্থানে গিয়ে ৩০ জন দিন মজুর ও অসহায় মানুষের মাঝে রেইনকোট বিতরণ করেন ইয়ামাহা রাইর্ডাস ক্লাব যশোর এর সদস্যরা। ইয়ামাহা রাইর্ডাস ক্লাব যশোর এর ব্যাতিক্রমি এমন উদ্যোগ সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। দিনমজুর ও সুফল পাওয়া নিম্ন আয়ের মানুষরা জানিয়েছে স্বস্তির কথা। রেইনকোট পেয়ে আনন্দ প্রকাশ করেন দিনমজুর…

Read More

নিজস্ব প্রতিবেদক যশোর সাহিত্য পরিষদের নিজস্ব কার্যালয় পুনরম্নদ্ধারের একাট্টা হচ্ছে পরিষদ নেতৃবৃন্দসহ কবি, সাহিত্যিকরা। এ লক্ষে সোমবার জেলা প্রশাসক এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে কার্যালয়ে পুনঃপ্রবেশ ও সাহিত্য চর্চাসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। শনিবার বিকেলে এক মতবিনিময় সভায় এ সিদ্ধাšত্ম গ্রহণ করা হয়। জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যশোর সাহিত্য পরিষদ কার্যালয় পুনরম্নদ্ধার সংক্রান্ত এ মতবিনিময় সভা যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরিষদ সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বেজপাড়া মেইন রোডস্থ পূজারমাঠ এলাকার বাসিন্দা অনিল দেবনাথের ছেলে রিংকু দেবনাথের বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। একই সাথে তার বিরুদ্ধে সাম্পদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। শুক্রবার রাতে এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন এলাকার মানুষ। লিখিত অভিযোগে বলা হয়েছে, বেজপাড়া মেইন রোডের পূজারমাঠের পাশে একটি বহুতল ভবন নির্মাণ করেছেন রিংকু দেবনাথ। ভবনটি নির্মাণে পৌরসভার নিয়ম মানেননি তিনি। ভবনের একটি ফ্ল্যাট বিক্রির জন্য একই এলাকার বিশ্বনাথ দত্ত ও ফণীভূষণ পালের কাছ থেকে ৬১ লাখ ১৩ হাজার টাকা গ্রহণ করেছেন। কিন্তু তাদেরকে রেজিস্ট্রি করে দেননি। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর প্রদীপনাথের অফিসে বসে শালিস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বেনাপোল বন্দরের সড়ক পথে ভারতের সাথে আমদানি,রফতানি বাণিজ্য ও যাত্রী যাতায়াত স্বাভাবিক হলেও ভারতের আপত্তির কারণে রেলপথে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও যাত্রী যাতায়াত এখনও বন্ধ রয়েছে। এতে দ্রুত পণ্য পরিবহনে বাঁধা সৃষ্টি হওয়ায় যেমন শিল্পকলকারখানায় উৎপাদন ব্যহত হচ্ছে তেমনি নিরাপদ যাত্রা বিঘ্নিত হচ্ছে। কবে রেল পথে বানিজ্য স্বাভাবিক হবে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। রেলে দ্রুত বাণিজ্য ও যাত্রী যাতায়াত স্বাভাবিক করতে নতুন সরকারের সহযোগীতা কামনা করেছেন ব্যবসায়ীরা। বন্দর ব্যবহারকারীরা জানান, বেনাপোল বন্দর দিয়ে রেল ও সড়ক পথে ভারতের সাথে আমদানি রফতানি বানিজ্য ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। সাম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরাপত্তা জনিত কারণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের এক হাজার ৩২৩ জনপ্রতিনিধির অধিকাংশই পলাতক রয়েছেন। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তারা গা ঢাকা দিয়েছেন। তাদের অনুপস্থিতিতে ভেঙে পড়েছে কার্যক্রম। সেবা নিতে আসা মানুষ পড়ছেন বিপাকে। তবে সরকার ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে, জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গতিশীল করবেন কার্যক্রম। জানা যায়, যশোরে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় এই চার স্তরে ১ হাজার ৩২৩ জন নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন। এর মধ্যে ৯১টি ইউনিয়নে ৯১জন চেয়ারম্যানসহ ১ হাজার ১৮৩ জন, ৮টি উপজেলায় উপজেলা চেয়ারম্যান ও ২জন করে ভাইস চেয়ারম্যান মিলে ২৪জন, ৮টি পৌরসভায় ১০৪ জন এবং…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সাঙ্গপাঙ্গুরা এদেশের রয়ে গেছে। দেশ নিয়ে তারা ঘৃণ ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্র থেমে নেই। যে কোন মূল্যে শেখ হাসিনা ও তার দোসরদের ঘৃণা ষড়যন্ত্র রুখে দিতে হবে। যশোর সদর উপজেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার বিলকিসসহ পরিবারের সদস্যদের আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রচেষ্টার প্রতিবাদে সদর উপজেলা মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপশহর বি-ব্লক বাজারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিগত দিনে ঘৃণীত শেখ হাসিনার অবৈধ শাসন…

Read More

যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন তাঁরা। শনিবার (১৭ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন সংলগ্ন রাস্তার পাশে আম, কাঁঠাল, কদবেল, লটকন, আতা, কামরাঙ্গা, গাব, জাম, কামিনী, কদমসহ ৫০টি ফলজ বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণে অংশ নেওয়া শিক্ষার্থী মো: জালিস মাহমুদ বলেন, শহীদ আবু সাঈদের বাবার দাবি অনুযায়ী আমরা ভাস্কর্য না বানিয়ে তাদের স্মরণে বৃক্ষরোপণ ও জনসেবামূলক কাজ করে যাচ্ছি। আমাদের কাজের মাধ্যমে সব সময় শহীদদের স্মরণ করে রাখতে চায় এবং…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এর আগে তৃতীয় পর্যায়ের মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী ১৯ ও ২০ আগস্ট সশরীরে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে। ১৬ আগস্ট অনলাইন প্ল্যাটফর্ম জুমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতে সর্বসম্মতিক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সকল শিক্ষার্থী শহিদ হয়েছেন, তাঁদের রূহের মাহফিরাত কামনা করা হয়। একইসঙ্গে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ঝরে পড়া শিশুদের নিয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) ছয় শতাধিক শিক্ষক-কর্মকর্তা গত সাত মাস ধরে বেতন বঞ্চিত রয়েছেন। মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি জেলার ৫৬৬টি শিখনকেন্দ্রে চালু রাখতেও প্রকল্প বাস্তবায়নকারী দিশা সমাজ কল্যাণ সংস্থাকেও হিমসিম খেতে হচ্ছে। এজন্য সংশ্লিষ্টরা দ্রুত অর্থ ছাড় করার জন্য মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে শতভাগ শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) বাস্তবায়ন করা হচ্ছে। (পিইডিপি-৪) এর মূল লক্ষ্য প্রাক প্রাথমিক হতে ৫ম শ্রেণি পর্যন্ত সকল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আল্টিমেটাম দেয়ার পরও পদত্যাগ না করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা ভিসি ড. আনোয়ার হোসেনসহ তার অনুসারীদের পদত্যাগ চেয়ে বিভিন্ন শ্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করেন। এর আগে গত মঙ্গলবার থেকে উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি শুরু করে। ওইদিন একই দাবিতে যবিপ্রবিতে বঙ্গবন্ধু ম্যাুরাল, শেখ হাসিনা ম্যাুরাল, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের বঙ্গবন্ধুর নাম ও বঙ্গবন্ধু একাডেমিকের গ্যালারির সামনে ছবি ভাস্কর্য্য ভাঙচুর করে…

Read More