Author: banglarbhore

মাগুরা সংবাদদাতা দেশের চলমান পরিস্থিতি নিয়ে মাগুরায় আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী-বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গোপালগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গোপালগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা আফফান মোল্যা বাবলু, মোকাম্মেল হোসেন, ইয়াকুব বিশ্বাসসহ দক্ষিণ মাগুরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির মৃধা, গণঅধিকার পরিষদের খাইরুল আলমসহ দক্ষিণ মাগুরা বিএনপি ইউনিটের নেতাকর্মীরা। এ সময় বক্তারা কোটা সংস্কার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গনহত্যাকারি খুনি হাসিনার ফাঁসির দাবি কারেন। সেই সাথে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান সভায় সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহম্মদ শফি, সাবেক সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি মোতাহার হোসাইন, যুগ্ম স¤পাদক উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর স¤পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক শেখ শাহীন, গ্রন্থাগার স¤পাদক মতিয়ার রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য মেহেদী হাসান জাহিদ, সদস্য নূরুল ইসলাম খান, কবির হোসেন, দীলিপ মোদক, রাবেয়া ইকবাল, রুহুল কুদ্দুস, রুহুল আমীন খান, রমেশ দত্ত, কামরুজ্জামান রাজু, স্বাধীন…

Read More

তালা সংবাদদাতা সাতক্ষীরার তালায় শ্বশুরবাড়িতে শারীরিক নির্যাতনের শিকার হওয়া গৃহবধূ ও তার মাকে উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শুভাষিনী এলাকার মিন্টু মলঙ্গীর বাড়ি থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। উদ্ধারকৃতরা হলেন শুভাষিনী মলঙ্গীপাড়ার মিন্টু মলঙ্গীর স্ত্রী নার্গিস বেগম (৪০) ও তার শাশুড়ি মহিফুল বিবি (৬০)। তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন সেনাবাহিনীর তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ক্যাম্প কমান্ডার মেজর কামরুল ইসলাম। সেনাবাহিনীর কাছে দেয়া অভিযোগ থেকে জানা গেছে, ২৭ বছর আগে উপজেলার শুভাষিনী গ্রামের মলঙ্গীপাড়ার মিন্টু মলঙ্গীর সঙ্গে জেলার সদর থানার মুন্সীপাড়া এলাকার…

Read More

মাগুরা সংবাদদাতা শনিবার বেলা ১১ টায়,জাতীয় শিক্ষক ফোরাম মাগুরা জেলা শাখার উদ্যোগে এইচএম উবায়দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিমের পরিচালানায় শঞরের চৌরঙ্গী মোরস্থ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন হাফেজ মো. মনিরুজ্জামান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মশিউর রহমান, মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা উসমান আস সাইফী প্রমুখ। আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভারতের কতিপয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট-বিএজে। অবিলম্বে এ ধরনের অসত্য ও বায়োবীয় প্রচারণা বন্ধ করার আহবান জানিয়ে বিএজে সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান বলেন, তিলকে তাল করে প্রচার করে ভারতীয় মিডিয়া প্রকারান্তরে তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। বিবৃতিতে বিএজে নেতৃবৃন্দ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপকালে সে দেশের সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট করার জন্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস যে আহবান জানিয়েছেন তাকে সাধুবাদ জানান।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা শনিবার দুপুরে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত থেকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা প্রায় কোটি টাকার তিন বোতল ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে । ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের চান্দুড়িয়া ক্যাম্পের সুবেদার আবু তাহের পাটোয়ারী জানান, এক চোরাকারবারি মাদক নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সন্দেভাজন এক ব্যক্তিকে ধাওয়া করা হলে ওই ব্যক্তি মাদক ফেলে পালিয়ে যায়। এ সময় উদ্ধার করা হয় তিন বোতল ভারতীয় মাদক এলএসডি। ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান এ ঘটনার কলরোয়া থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা শনিবার বেলা ১২ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত দেবহাটার আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা নেতৃবৃন্দ । এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের সাবেক এপিপি সাংবাদিক এবিএম সেলিম, সুপ্রিম কোর্টের অ্যাড. এমএ শহিদ হাসান, সাতক্ষীরা জজ কোর্টের অ্যাড. নুরুল আমিন, অ্যাড. মিজানুর রহমান বাপ্পী, অ্যাড. অসীম কুমার মন্ডল, অ্যাড. আমিনুল ইসলাম, অ্যাড. তোহা কামাল উদ্দিন হীরা, অ্যাড. সোহরাব হোসেন বাবলু, অ্যাড. রফিকুল ইসলাম খোকন, অ্যাড. মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে দেখা করে সান্ত্বনা দেন এবং খোঁজ খবর নেন…

Read More

দেবহাটা সংবাদদাতা  দেবহাটা উপজেলার খলিশাখালিতে ভূমিহীনদের ওপর হামলা, গুলিবর্ষণ ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভূমিহীন জনতা। শনিবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে খলিশাখালি এলাকার শত শত ভূমিহীন নারীপুরুষ অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম, সাইফুল ইসলাম, গোলাপ ঢালী, রিয়াজ আহমেদ, কামরুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ২০২১ সালের ১০ সেপ্টেম্বর থেকে সাপমারাখালের দুইপাশ থেকে উচ্ছেদ হওয়া প্রায় আট শতাধিক পরিবার খলিশাখলির ১৩১৮ বিঘা লাওয়ারিশ সম্পত্তিতে বসবাস করে আসছে। সম্প্রতি কালীগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান আরিজুল ইসলাম, বিএনপি নেতা আনারুল ইসলামের নেতৃত্বে ভূমিহীনদের ওপর মুহুর্মুহু গুলিবর্ষণ করে। এতে ৫জন ভূমিহীন আহত হয়। ওই…

Read More

তালা সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বাজার থেকে একটি পালসার মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করেছে জনতা। শুক্রবার রাতে তাদের আটকের পর পুলিশে সেপার্দ করে স্থানীয় জনতা। আটকরা হল উপজেলার তৈলকুপি গ্রামের আজহারুল(২৫), গনেশপুর গ্রামের আশরাফুল ইসলাম মনা (২৬)। স্থানীয়রা জানায়, রাতে জুজখোলা গ্রামের মিনারুল ইসলামের লাল রঙের পালসার মোটরসাইকেলটি চুরি করে পালানোর সময় কুমিরা বাজারের নাইট গার্ডের হাতে ধরা পড়ে দুই জন। এ সময় মুল হোতা ইমরানসহ ২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদের উত্তম মধ্যম দিলে তারা চুরির কথা স্বীকার করে। আটক চোর ও জব্দ মোটরসাইকেলটি শনিবার সকালে পাটকেলঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা কাজে যাওয়ার সময় পিকআপের নিচে পিষ্ট হয়ে শেফালী খাতুন (২৯) নামে এক নারী শ্রমিকের প্রাণহানী ঘটেছে। শনিবার ভোর ৬ টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে দুর্ঘটনাটি ঘটনা ঘটে। শেফালী খাতুন সাতক্ষীরা সদর উপজেলার লাবসার কারিকর পাড়া এলাকার মৃত সোহরাব হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের মধ্যে মাইক্রোবাসের চালক রুবেল হোসেন নামে একজন জানান, প্রতিদিনের মত শেফালী খাতুন সকালে কাজে যাচ্ছিলেন। ওই সময় লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট রেখে কিছু দুর এগিয়ে গেলে সাতক্ষীরা থেকে যশোরগামী দ্রুতগতির একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শেফালী খাতুন। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম…

Read More