বাংলার ভোর প্রতিবেদক যশোরে বঙ্গবন্ধুর সহচর, প্রখ্যাত রাজনীতিবিদ, গণপরিষদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট মোশাররফ হোসেনের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এদিন তিনটি ককটেল বোমা বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। তবে এতে কেউ হতাহত না হলেও এলাকার মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে শহরের পাইপপট্টি এলাকার বাড়িতে এই ঘটনাটি ঘটে। মোশাররফ হোসেনের জ্যেষ্ঠ পুত্র মারুফ হোসেন খোকন জেলা আওয়ামী লীগের সদস্য। হামলার সময়ে অ্যাডভোকেট মোশাররফ হোসেনের ৯২ বছর বয়সী স্ত্রী বেগম নুরুননাহারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, বৃহস্পতিবার থমথমে পরিস্থিতির মধ্যে কয়েকজন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত চিকিৎসক আবু তাহেরের বিরুদ্ধে অনিয়ম ও স্থানীয় প্রভাব খাটিয়ে রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও সেবা প্রদানের ক্ষেত্রে তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। হাসপাতালে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় নাভারণ বাজারে ব্যক্তিগত চেম্বার করে অর্থের বিনিময়ে চিকিৎসা করেন রোগীদের। তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার প্রায় ৪ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি প্রতিষ্ঠান এই স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এ হাসপাতালে নেই চাহিাদমতো জনবল। হাসপাতালে ২২টি মেডিকেল কর্মকর্তার পদ থাকলেও খাতা-কলমে রয়েছেন ৭ জন। কর্মরত রয়েছেন ৫ জন। বাকি ২ জন অন্যত্র ডিউটিতে থাকেন। তৃতীয় শ্রেণির…
শ্যামনগর সংবাদদাতা দেশের বিভিন্ন স্থানে মন্দিরে ও হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের বিষয় নিয়ে শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশের পূজা উদযাপন পরিষদ সভাপতি বাবু রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. মো. মনিরুজ্জামান (মনির)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সোলাইমান কবির। প্রেসক্লাবের সাবেক সভাপতি সামিউল আযম মনির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম (দুলু), সদস্য সচিব আনারুল ইসলাম (আঙ্গুর), উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান। আরো বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সরকারি মহসিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পরিমল…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ হাজারো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও সমাবেশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার বিকেলে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম শহীদুজ্জামান বেল্টু। শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া পরিচালনা করা হয়। এরপর বিএনপির সকল অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বেল্টু ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর পর জুলুমবাজ স্বৈরাচারী আ.লীগ সরকারের পতন হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে এ ঐতিহাসিক বিজয়টি ধরে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বাজারগুলোতে তরতর করে কাঁচা মরিচের দাম বাড়ছে। অন্যন্য সবজির দাম কিছুটা কম হলেও আলু ৬০ টাকা ও বেগুন ৯০ টাকায় গিট বেঁধে আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের টিম বাজার মনিটরিং করেও মান ভেদে সব পণ্যের দাম ক্রয় ক্ষমতার ভিতরে আনতে পারছে না। তবে আশার বিষয় এই যে কিছু সবজির দাম বাড়তি থাকলেও অধিকাংশ সবজির দাম ৩০ থেকে ৬০ টাকার ভিতরে। বিক্রেতারা বলছেন বাজারে অবৈধ চাঁদা উঠানোর হার কমাতে বাড়তি খরচ কমেছে তাদের। যে কারণে কিছুটা নায্যমূল্যে পণ্য বিক্রির স্বপ্ন বুনছেন তারা। শুক্রবার শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতার উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। সবজির ডালি সাজিয়ে বসে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সড়ক দূর্ঘটনায় আব্দুল মান্নান (৬৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল অনুমানিক সাড়ে আটটার দিকে সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া মসজিদের পাশে দুর্ঘটনার শিকার হন তিনি। আব্দুল মান্নান পেশায় একজন ভ্যান চালক ও চাঁচড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা। নিহতের স্বজন আবুল হাসান জানান, তিনি সকালে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে বাড়ি থেকে কয়েক গজ দূরে মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছালে পিছন দিক থেকে অজ্ঞাতনামা মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। যশোর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের…
বাংলার খেলা ডেস্ক ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পরই আগুন দেওয়া হয় মাশরাফি বিন মর্তুজার বাড়িতে। বিক্ষুব্ধ জনতার আক্রোশে পুড়ে ছাই হয়ে যায় তাঁর নড়াইলের বাড়ি। মাশরাফি জানিয়েছেন, তিনি এই ঘটনায় কারও বিরুদ্ধে মামলা করতে চান না। বাড়ি পুড়িয়ে দেওয়ায় দুর্বৃত্তদের বিরুদ্ধে কেন মামলা করতে চান না, সেটার ব্যাখ্যায় মাশরাফি জানিয়েছেন, মামলা তিনি করতে চান না নিজের মান-মর্যাদার দিকে তাকিয়ে। এখানে অবশ্য মনবেদনাও আছে তাঁর। মাশরাফি মনে করেন, বাড়ি যাঁরা পুড়িয়েছে, তাঁদের বাড়ি নড়াইলের বাইরে হওয়ার কথা নয়। নিজের জেলার মানুষদের বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করতে চান না। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়েছে।…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আল ইমরান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আল ইমরানের ছোট ভাই আল রায়হান (১৪)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রামে। তারা খড়িতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন আল ইমরান ও তার সহোদর আল রায়হান। সকাল ১০ টার দিকে আকস্মিক বজ্রপাতে আল ইমরান ঘটনাস্থলে মারা যান। বজ্রপাতে আহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল রায়হানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বজ্রপাতে আল ইমরান নামে এক…
কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে মামার বিয়েতে বেড়াতে এসে পুকুরে ডুবে খালাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-সাতক্ষীরা সদর উপজেলার সোহাগ হোসেনের ছেলে শাকিল হোসেন (১০) ও কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৮)। তারা দুজনই স্কুল শিক্ষার্থী। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আশরাফুজ্জামান। এলাকাবাসী জানায়, উপজেলার হাসানপুর গ্রামের তবিবুর রহমানের বড় ছেলে সোহাগ হোসেনের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে শাকিল হোসেন ও মালিহা খাতুন বেড়াতে এসেছিল। সম্পর্কে তারা আপন খালাতো ভাই-বোন। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরে ওই দুই শিশু…
বাংলার ভোর প্রতিবেদক কোটা আন্দোলনে ছাত্র-জনতা হত্যাকাণ্ডে মদদদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার যশোরের শার্শার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিএনপি। কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন। প্রথমে তিনি নাভারণ সাতক্ষীরা মোড়ে বিএনপি ও যুবদল আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন। এরপর উলাশী বাজারে উলাশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। এরপর তিনি যান বাগআঁচড়া বাজারে। সেখানে কায়বা ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি-যুবদল, ছাত্রদল…