বাংলার ভোর প্রতিবেদক দেশের প্রথম আইটি পার্ক যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কটি গতিশীলতা আনতে ৮দফা দাবি জানিয়েছে পার্কটির বর্তমান ইনভেস্টরস অ্যাসোসিয়েশন। শনিবার দুপুরে পার্কটির খোলা চত্বরে পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন’ (এসএইচএসটিপিআইএ) আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে পার্কের নাম পরিবর্তন করে ‘যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক’ এবং এর প্রধান ভবনটি (এমটিবি) সাম্প্রতিক গণঅভ্যুত্থানে শহীদ ফ্রিল্যান্সার মীর মুগ্ধর নামে নামকরণের দাবি তোলেন নেতৃবৃন্দ। একই সাথে পার্কটির দায়িত্বে থাকা কোম্পানি টেকসিটির সঙ্গে সম্পাদিত জনস্বার্থবিরোধী চুক্তি বাতিল করে আগামী তিন কর্মদিবসের মধ্যে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের নিয়ন্ত্রণ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে গ্রহণ করতে আল্টিমেটাম দিয়েছেন বিনিয়োগকারীরা। সংবাদ সম্মেলনে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক সাম্রাজ্যবাদের দালাল স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বেপরোয়া দুর্নীতি-লুটপাট ও খুন-গুম-গণহত্যাসহ যেসব অপকর্ম করেছে তার শে^তপত্র প্রকাশ করতে হবে। গতকাল বিকাল যশোর দড়াটানা শহীদ চত্বরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এক সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক-কৃষক-জনগণের স্বার্থে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি সমীরণ বিশ্বাস ও আলী কদর মাস্টার, অন্যতম নেতা আব্দুর রাজ্জাক মাস্টার, জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস, বাংলাদেশ ট্রেড…
বাংলার ভোর প্রতিবেদক জামায়াতে ইসলামী যশোর সদরের নওয়াপাড়া ও চাঁচড়া ইউনিয়ের উদ্যেগে আলাদা সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরতলীর জামরুলতলা বাজার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি গোলাম কুদ্দুস ও পুলেরহাট বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যর রাখেন শহর সাংগঠনি জেলার আমির অধ্যাপক গোলাম রসুল। নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর-উত্তর শাখার আমির নূর-ই- আলী নূর মামুন, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, বদরুজ্জামান, শাহজাহান গাজী, আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, আলতাফ হোসেন, বাবলুর রহমান, নাহিদ হাসান, আলমগীর হোসেন প্রমুখ। অপরদিকে, চাঁচড়া ইউনিয়ন জামায়াতের আমীর, আবু হানিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকালে কৃষি কর্মকর্তা কুতুব উদ্দীনের নেতৃত্বে শহরের বড়বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিংয়ে যান শিক্ষার্থীরা। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় কাঁচামাল, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মসলাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করা হয়। ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার আহ্বান জানায় শিক্ষার্থীরা। এ সময় যদি কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হয়, তবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা। বাজারে আসা ক্রেতা সিরাজুল ইসলাম জানান, নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। তবে শিক্ষার্থীদের তৎপরতায় মূল্য বাড়েনি, বরং বাজারে…
বাংলার ভোর প্রতিবেদক গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে যশোরে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাস্টার ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন যশোর জেলার সভাপতি কামরুজ্জামান, জেলা যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না, মাস্টার ফারুক হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মোহাম্মদ ইমরান হোসাইন, জিহাদ হোসেন নয়ন। মানববন্ধন পরিচালনা করেন জেলা জাতীয় শিক্ষক ফোরামের জেলা সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ ইউনুস আহমেদ।
নড়াইল সংবাদদাতা কলকাতার ডাক্তার মৌমিতা দেবনাথ ও কুমিল্লার তনু হত্যাকাণ্ডের বিচার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় শিক্ষার্থীবৃন্দ, নড়াইলের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন সুলতানা,অভিক চক্রবর্তী, ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আশাশুনি সংবাদদাতা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে আশাশুনিতে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। শনিবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সদর দুর্গা মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসার। সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্যের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মোর্তজা, জয়েন সেক্রেটারী সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট শহীদুল ইসলাম বাচ্চু, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সদর ইউনিয়নের সেক্রেটারি আব্দুল হাই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা…
বাংলার ভোর প্রতিবেদক মাদক বিক্রি করতে অস্বীকার করায় প্রতিপক্ষের হামলায় নয়ন হোসেন (২৩) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বেলে মাঠ পাড়া গ্রামের বাসিন্দা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নয়ন জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের মোমিন হোসেন নামে এক গাঁজা কারবারি তাকে দিয়ে জোরপূর্বক মাদক বিক্রি করিয়ে আসছিলো। কিন্তু সরকার পতনের পর নয়ন আর মাদক বিক্রি করবে না বলে জানিয়ে দেয়। এরপর থেকেই তাকে আবারও মাদক বিক্রির জন্য বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছিলে মোমিন গং। শনিবার সকালে মোমিনসহ অজ্ঞাত ৭/৮ জন নয়নের বাড়িতে হামলা করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছা পৌরসভার ১ নং ওয়ার্ড কাটাখাল গ্রামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত নাজমুল ওরফে টাইগার (৩৬) উক্ত গ্রামের বাসিন্দা। নিহতের পিতা বজলুর রহমান বলেন, ঘটনার দিন অর্থাৎ শনিবার দুপুরে তার ছেলে বাড়ি এসে আমার সাথে ভাত খাবে এই কথা তার মাকে বলে ঘরের দরজা বন্ধ করে দেয়। আমি বেলা ৩টার দিকে বাড়ি এসে নাজমুলকে ডাকি কিন্তু সে কোনো সাড়া না দিলে তার মা দরজার দিয়ে উঁকি দিয়ে নাজমুলকে ঘরের আঁড়ায় ঝুলে থাকতে দেখে চিৎকার দেয়। এ সময় আমরা দুজন মিলে ঘরের দরজা ভেঙে ছেলেকে নামায়। খোঁজ নিয়ে জানা যায়, নাজমুলের স্ত্রী ও দুই…
সাতক্ষীরার সংবাদদাতা নিজের জমির ওল গাছ দেখতে যাওয়ায় মেম্বরের সামনে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করে জখম করেছে মাদক কারবারি ও তার সহযোগীরা। বর্তমানে মারাত্মক জখম অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। শুক্রবার সকাল ১০ টার দিকে সাতক্ষীরার সদরের ভাদড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত গৃহবধূ রাজিয়া খাতুন সাতানী গ্রামের কবিরুল ইসলামের স্ত্রী। রিজিয়া খাতুন বলেন, সকাল ১০ টার দিকে ভাদড়া বাজারখোলা এলাকায় জমিতে লাগানো ওল দেখতে গেলে ভাদড়া গ্রামের স্থানীয় মাদক কারবারি আজারুল ও তার সহযোগীরা আমাকে ব্যাপক মারপিট করে। বিষয়টি জানতে পেরে ভাদড়া ওয়ার্ডের মেম্বর মনজুরুল আলম ঘটনাস্থলে আসলে মেম্বরের সামনে আমাকে গাছে বেঁধে মারপিট শুরু করে আজারুল…