Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে ২য় দিনের মতো বিক্ষোভ মিছিল ‘মার্চ টু প্রশাসনিক ভবন’ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে শনিবারের মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দেন। বুধবার বেলা সাড়ে এগারোটায় যবিপ্রবির প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল ‘মার্চ টু প্রশাসনিক ভবন’ নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করেন আন্দোলনকারীরা। সে সময় তারা উপাচার্যকে শনিবারের মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দেন অন্যথায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। সমাবেশে বক্তারা উপাচার্যসহ,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদের পদত্যাগপত্র গ্রহণ করে দ্রুত প্রজ্ঞাপন জারি ও চলতি দায়িত্বে থাকা পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসনকে অপসারণের দাবিতে বিক্ষোভ তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর সার্কিট হাউজ রোডে পিআইবি চত্বরে এ বিক্ষোভ মিছিল করেন পিআইবিতে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার কর্মকর্তা- কর্মচারীরা। আন্দোলনকারীরা পিআইবি ডিজির পদত্যাগপত্র গ্রহণ করে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা ও পরিচালক (প্রশাসন) জাকির হোসেনকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। তারা বলেন, জাকির হোসেন পদত্যাগ করার আগ পর্যন্ত তারা আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাবেন। এ দিন দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিলটি সার্কিট হাউজ রোডের হাবীবুল্লাহ বাহার…

Read More

বাংলার ভোর ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠাই তার সরকারের মূল লক্ষ্য।’ মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার…

Read More

বাংলার ভোর ডেস্ক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরুর প্রস্তুতি চলছে। মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, স্থগিত পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমরা এইচএসসি পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি। যেহেতু প্রশ্ন পুড়ে গেছে, সেগুলো নতুন করে তৈরি করতে কিছুটা সময় লাগবে। আশা করছি, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা পরীক্ষাগুলো নিতে পারব।” এর আগে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত ১১ অগাস্ট থেকেও নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা…

Read More

বাংলার ভোর ডেস্ক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হোসেন জানিয়েছেন, রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এ বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগ (মিডিয়া) থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, নৌ পথে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ফ্যাসিষ্ট, স্বৈরাচার সংগঠন আওয়ামী লীগকে দল গোছানোর আহবানকারী স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে যশোর বিক্ষাভ মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার আলাদা আলাদা ব্যানারে এই বিক্ষোভ মিছিলে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নিরীহ ছাত্র হত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিও করেন তারা। শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণিহার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বঙ্গবন্ধু ম্যুরাল ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়টির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের বঙ্গবন্ধুর নাম ও বঙ্গবন্ধু একাডেমিক গ্যালারির সামনে ছবি ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা এসব ভাংচুর করে। এছাড়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনার উদ্বোধনকৃত বিভিন্ন ভবনের উদ্বোধন ফলকগুলোও ভেঙে দিয়েছে। এ সময় তারা উপাচার্য ও তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যবিপ্রবি প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধ্যাপক ড.…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে গৌতম কুমার সূত্রধর (৫৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শহরের রেল রোড আর্দদ্বিন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত গৌতম শহরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার দুলাল চন্দ্র সূত্রধরের ছেলে। গৌতম ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌতম একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি যশোর বড় বাজারে স্বর্ণকার পট্টির হ্যাভেন জুয়েলার্সের মালিক। দোকানের কাজ শেষে বাসায় ফেরার সময় সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে যশোর রেল রোড আদ্দিন হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেছন থেকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি রক্তাক্ত জখম হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাদিয়াটোলা পশ্চিম পাড়ার প্রবাসী মেহের আলী ও নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া বিলপাড়া গ্রামের মিঠুকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। মামলাটির তদন্তে নেমেছে কোতোয়ালি থানা পুলিশ। তবে, এখনো পর্যন্ত কাউকেই আটক করা হয়নি। সোমবার রাতে মেহের আলী হত্যার ঘটনায় তার বাবা আব্দুল মালেক বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। অন্যদিকে, একই রাতে মিঠুকে হত্যার ঘটনায় তার বাবা পাঁচজনকে আসামি ও অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মেহের আলী হত্যা মামলায় উল্লেখ করা হয়েছে, মেহের বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু পরবর্তীতে মেহের আলী কুয়েতে চলে যান। গত ২৬ জুলাই…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা গাঢাকা দিয়েছেন। এতে করে বন্দরের ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে বিপাকে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। জানা গেছে, টাকার বিনিময়ে গঠিত ৯ সদস্যের ওই কমিটির সভাপতি ছিলেন আওয়ামী লগি নেতা কাজী নওশাদ দেলোয়ার রাজু ও সাধারণ সম্পাদক মাকসুদ খান। এই কমিটি দায়িত্ব নিয়েই শুরু করেন চাঁদাবাজিসহ নানা অপকর্ম। এতে করে একপ্রকার জিম্মি হয়ে পড়েন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। এ সময় তারা ভারত থেকে আমদানিকৃত গাড়ি প্রতি ভারতীয় দুইশ’ রুপি চাঁদা আদায়, গাড়ি পার্কিং থেকে শুরু করে সকল পর্যায়ে ব্যবসায়ীদের কাছ থেকে দফায় দফায় চাঁদা আদায় করা হয়েছে। সেই সাথে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীদের করা হয়েছে…

Read More