কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর ও মধুগঞ্জ গ্রামের সনাতন সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেছেন বিগত সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। সোমবার রাত ৮ টায় শহরের নিশ্চিন্তপুর ভূষণস্কুল পাড়া পূজা মন্দিরে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা। মতবিনিময়ে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমি এই গ্রামেরই অধিবাসী’ আপনাদেরই ভাই ও সন্তান। এখানে সম্প্রদায় নিয়ে কোন বিভেদ থাকবে না। ৫ আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর কালীগঞ্জে কিছু উশৃংখল বহিরাগতরা কিছু স্থানে ভাংচুর বিশৃংখলা সৃষ্টি করেছে। ওদেরকে ছাড় দেয়া হবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেসরকারি সংগঠন পিজিএফ ও সুজনের আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন, দ্য হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান। সুজন জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে ছয় দফা লিখিত দাবি পেশ করেন, সুজন’র সদর উপজেলা সমন্বয়ক অধ্যক্ষ পবিত্র মোহন দাস। মানববন্ধনে বক্তব্য রাখেন, দ্য হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সহ-সমন্বয়ক মাসুদুর রহমান রঞ্জুসহ হাঙ্গার প্রজেক্ট, পি এফ জি ও…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে তৈয়ব আলী (৩০) নামে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের আনিচুরের হোটেল থেকে ডিজিএফআই’র উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুনসহ অন্যান্যরা তাকে আটক করে। আটক তৈয়ব আলী ফেনী জেলার মাইজবাড়িয়া গ্রামের এম নুরনবীর ছেলে। পরে তাকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাসের উপস্থিতিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মুশফিকের কাছে হস্তান্তর করা হয়। ইউএনও ডা. সঞ্জীব দাস জানান, আটক তৈয়ব আলী নিজেকে গোয়েন্দা সদস্য দাবি করে শ্যামনগর উপজেলা ভূমি অফিসে গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে বলেন, স্থানীয় এমপিসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি কর্তৃক জমি দখল নিয়ে তদন্তে এসেছেন। পরে তিনি সেখান থেকে আর্থিক…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ, সহ সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী ও আনোয়ারুল ইসলাম, অর্থ সম্পাদক এ, আর আসকারী, প্রচার বিভাগের মিডিয়া সম্পাদক ড. মিজানুর রহমান, ছাত্র শিবিরের অফিস সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ…
কালিগঞ্জ প্রতিনিধি সাতক্ষীরার কালিগঞ্জের কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব এর পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় উক্ত কলেজগেটে অনুষ্ঠিত মানববন্ধনে অধ্যক্ষের নানান অনিয়ম দুর্নীতি ও অন্যের জমি জবরদখলসহ বিবিধ অপরাধের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মুখ খোলেন কলেজের ক্ষতিগ্রস্ত শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা জানান, আ’লীগ নেতা আব্দুল ওহাব কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদানের পর থেকে সাবেক এমপি জগলুল হায়দারের নিকটজন পরিচয়ে প্রায় ৩০টি নিয়োগের বিপরিতে তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যাক্তি একাউন্টে রেখে আত্মসাৎ করেছে। যা কলেজের কোনো উন্নয়ন কাজে খরচ না করে নিজে আরাম আয়েশ ও ফুর্তিতে…
সাতক্ষীরা প্রতিবেদক রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত নর্দান ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী সাতক্ষীরার আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দেবহাটা উপজেলার আস্কারপুরে আসিফ হাসানের বাসভবন ও পারিবারিক কবরস্থানে যান তারা। এসময় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান আসিফ হাসানের পরিবার ও তার ছোট ভাইয়ের পড়াশুনাসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এসময় দেবহাটা…
যবিপ্রবি প্রতিনিধি ছাত্র প্রতিনিধি’র মোড়কে সমন্বয়ক নির্ধারণের নির্বাচন প্রত্যাখ্যান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রায় ২০টি বিভাগের শিক্ষার্থীরা। ১১ আগস্ট (রবিবার) বিভাগ ভিত্তিক প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হলে ঐদিন রাত থেকেই বিভাগ ভিত্তিক প্রেস রিলিজ ও ফেসবুক পোস্টের মাধ্যমে তারা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সাধারণ শিক্ষার্থীরা। জানা যায়, গত ১১ আগস্ট ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যশোরের সমন্বয়কদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভাগীয় গ্রুপে পোল তৈরি করে ভোটের মাধ্যমে ২৮ টি বিভাগ থেকে ২৮ জন প্রতিনিধি নির্বাচিত হবে । এছাড়া আরো জানা যায় ফেসবুক পোস্ট ও প্রেস রিলিজের মাধ্যমে ফার্মেসি, ইইই, এপিপিটি,…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের কাটিয়াস্থ আফতাব ফিড কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির সভাপতি মশিউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাহান আলীর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজমুস সাকিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার প্রধান সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, সুহাইন মাহদিন, মুবাশ্বির ফয়সাল। এ…
রাজগঞ্জ সংবাদদাতা পলালেখা করে চাকরি করে সংসারের স্বচ্ছলতা ফেরানোর পাশাপাশি সামাজিক মান মর্যদার ইচ্ছা থাকলেও দারিদ্রতার কষাঘাতে সে স্বপ্ন যখন ব্যর্থ হওয়ার মুখে ঠিক তখনই ভ্রাম্যমাণ মধু চাষ করে সফলতা পেয়েছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের দুই মধু চাষি সুমন ও এনামুল। ভারাক্রান্ত হৃদয়ে নিজের সফলতার কথা বলছিলেন, উপজেলার হাসাডাংগা গ্রামের সুমন ও এনামুল হক। তারা বলেন, দারিদ্রতার কারণে অল্প বয়সে সংসারের হাল ধরতে গিয়ে স্বল্পপরিসরে মৌমাছির চাষ শুরু করি। চালুয়াহাটি গ্রামের শেষ মাথায় রয়েছে তাদের মৌমাছি খামার। আলাপের সময় সুমনও এনামুল তুলে ধরেন মৌ-চাষের বিভিন্ন দিক। ২০২৩ সালে দুইজন মাত্র ৬৪টি বাক্স দিয়ে মৌচাষ শুরু করলেও বর্তমানে তাদের ১২১টি…
তালা সংবাদদাতা সাতক্ষীরার তালায় সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তাছাড়া বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অন্যায়-অপকর্ম করা অন্য দুজনকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার সকালে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। সাময়িক বহিস্কৃতরা হলেন উপজেলা বিএনপির সহ-শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম। তাছাড়া উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের মিন্টু জোয়ারদার ও গগন শেখ নামের দুজন বিএনপির নাম ভাঙিয়ে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ…