শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি কুড়িয়ে পাওয়ার পর থানায় ফেরত দিয়েছে দুই শিশু। সোমবার সন্ধ্যায় শ্যামনগর থানায় গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা আমিনুর রহমানকে এসব আগ্নেয়াস্ত্র ফিরিয়ে দিলে তাদের পুরস্কার দেয়া হয়। পুলিশ সূত্র জানায়, উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের দুই শিশু খেলার সময় বাড়ির পাশের বাঁশ বাগানে এসব গুলি ও অস্ত্র খুঁজে পায়। পরে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে তারা কুড়িয়ে পাওয়া গুলি ও রিভলবার নিয়ে থানায় গিয়ে জমা দেয়। এ সময় তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে ওই পুলিশ কর্মকর্তা দুই শিশুকে পুরস্কৃত করেন। জমা দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবারসহ…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা স্বৈরাচারী শেখ হাসিনার দোসর স্বরাষ্ট উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার বেলা ১২টায় সাতক্ষীরা সাতক্ষীরা জেলা ছাত্রদলের আয়োজনে শহরের চায়না বাংলা সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগীতা মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল মরশেদ মিলন, সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান, সিনিয়র যুগ্ম-সম্পাদক সুমন হোসেন, যুগ্ম-সম্পাদক মীর্জা রনি, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি, সরকারি কলেজের আহবায়ক আসিব মাহমুদ রিপন, সদর থানার সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ ফারহান মাশুকসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপরদিকে, একই…
মাগুরা সংবাদদাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর ক্যান্টোনমেন্ট কলেজের ছাত্রকে বাড়িতে একা পেয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত শিক্ষার্থী শালিখা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনাটি ঘটেছে মাগুরা-যশোর সীমান্তের বাঘারপাড়ার পাঠানপাইকপাড়া গ্রামে। আহত সাহারিয়ার সাকিব জানান, সোমবার বাড়িতে একা থাকা অবস্থায় একই গ্রামের কাকন, মিন্টু, জিয়ারুল, লিটন ও কুদ্দুস রামদা, লাঠি, দা এবং লাঠিসোটা নিয়ে তার উপর হামলা করে। এ সময় তিনি আক্রান্ত হওয়ার আগ মুহূর্তে তার মামা জহির পাটোয়ারিকে ফোন দেয়ার কারণে তিনি দ্রুত বাড়িতে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাহয়। এ সময় দুর্বৃত্তরা তাদের বাড়ি থেকে সাড়ে ৯ লাখ টাকা ও সাড়ে ৫…
বাংলার ভোর প্রতিবেদক বিগত ১৫ বছরের বঞ্চনার প্রতিবাদে বুধবার ঢাকার পিআইবি অফিস প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বেলা ১২ টাই এই বিক্ষোভ সমাবেশ শুরু হবে। জানা গেছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারী প্রতিষ্ঠান। বিগত ১৫ বছর যাবৎ পিআইবি কর্মকর্তা-কর্মচারীরা বঞ্চিত ও বৈষম্যের স্বীকার হয়েছেন। গত ৬ বছর যাবৎ মহাপরিচালক জাফর ওয়াজেদ ও পরিচালক, প্রশাসন (চ.দা.) মো. জাকির হোসেনের স্বেচ্ছাচারিতায় অফিসে এই দুইজন দুর্নীতি, লুটপাটসহ নানা অনিয়মে লিপ্ত হন। এ সময় পিআইবি’র কর্মকর্তা-কর্মচারীরা কথা বলতে গেলেই দেয়া হতো হুমকি-ধামকি। দেখানো চাকরি হারানোর ভয়। বর্তমানে দেশের নতুন প্রেক্ষাপটে…
বাংলারভোর প্রতিবেদক : যশোর বেনাপোলের পুটখালী সীমান্তের ভারত বাংলাদেশ জিরো পয়েন্টে থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর দু’টার দিকে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করে বিজিবি। পরে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মঙ্গলবার দুপুরে বিজিবির কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দু’দিন আগে দুষ্কৃতকারীতা তাকে কুপিয়ে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখে যায়। তার…
চৌগাছা সংবাদদাতা ‘পানি লাগবে পানি’ ‘ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর’ ‘আমার নতুন বাংলাদেশদ ‘বল বীর, উন্নত মম শির’ দকারার ঐ লৌহ কপাটদআমরা স্বাধীনদ তারুণ্য শক্তি, তারুণ্যেই জয়দএমন সব লেখা জ্বলজ্বল করছে যশোরের চৌগাছার বিভিন্ন দেয়াল ও সড়কে। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ও শহর পরিষ্কারের সাথে এবার নিজেদের শহরের দেয়ালকে রাঙালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের হাতের ছোঁয়ায় সেজে উঠছে গোটা চৌগাছা। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চৌগাছা সরকারী শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনসহ বিভিন্ন সড়কের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়। এসব গ্রাফিতিতে বৈষম্য-স্বৈরাচার বিরোধী, গঠনতন্ত্র পুনঃগঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নিমার্ণের চাওয়া ও জানা অজানা লাখো বীরদের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় শহরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন রেড টাউন রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতের পেশাজীবী থানা শাখা। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির বেলাল হুসাইন, সহকারী সেক্রেটারী অধ্যাপক শামসুজ্জামান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা। প্রধান অতিথির বক্তৃতায় জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, ব্যবসায়ীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সৎ ব্যবসায়ীরা পরকালে জান্নাতে আমাদের প্রিয় নবীর পাশেই অবস্থান করবেন বলে ঘোষণা করা হয়েছে। অতএব, দেশের অর্থনৈতিক উন্নয়নে…
বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘ ২৬ বছর আইননি লড়াই শেষে যশোরের চৌগাছার সৈয়দপুর গ্রামের আজিজুর রহমান হত্যা মামলার ৩১ আসামি আদালত থেকে খালাস পেয়েছে। এ মামলার অপর ৫ আসামি মামলা চলাকালিন সময় মৃত্যুবরণ করায় তাদের আগেই অব্যহতি দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ সাক্ষীদের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তারা খালাস পেয়েছে। সোমবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু। খালাস পাওয়া আসামিরা হলেন, সৈয়দপুর গ্রামের বাবুল আক্তার বাবু, মফিজুর, হারুন-অর-রশীদ, শহিদুল ইসলাম, হাফিজুর, জামাল উদ্দিন, মধু, গোলাম সরদার, সিরাজ,…
বাংলার ভোর প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সহিংসতায় যশোরের ২৯টি স্থানে সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ‘বৈষম্যবিরোধী সংখ্যালঘু ছাত্র আন্দোলন’ যশোরের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে ভৈরব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। একই সাথে ঢাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ‘ বৈষম্যবিরোধী সংখ্যালঘু ছাত্র আন্দোলনের দাবির সাথে সহমত পোষণ করে সরকারের উপদেষ্টাদের সাথে আলোচনার উদ্যোগ নেয়ায় চলমান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। এদিকে, ‘বৈষম্যবিরোধী সংখ্যালঘু ছাত্র আন্দোলন’ যশোরের সাত সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন, প্রধান সমন্বায়ক হলেন মৃদুল হালদার।…
বাংলার ভোর প্রতিবেদক সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, নির্যাতন, আগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের চৌরাস্তার মোড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর জেলার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে কয়েক হাজার সনাতন ধর্মের মানুষ অংশ নেন। তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাককার্ড ও স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুমার কুন্ড, সহসভাপতি দীপক রায়, যুগ্ম সম্পাদক রতন আচার্য্য, যশোর…