Author: banglarbhore

কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে সোমবার বিকেলে সংখ্যালঘু অধিকার সংরক্ষণের উদ্যোগে সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, সংখ্যালঘু অধিকার সংরক্ষণের কেশবপুরের সমন্বয়ক তাপস পাল, গৌরব অধিকারী, শ্রাবন্তী দাস, চিরঞ্জিত শীল প্রমুখ। সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং নির্যাতনের তীব্র নিন্দা জানান। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক এক সপ্তাহ পর যান চলাচল নিয়ন্ত্রণে যশোরে কাজ শুরু করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সোমবার সকাল থেকে শহরের সব মোড়ে তারা দায়িত্ব পালন করছেন। তবে আজও রেডক্রিসেন্ট ও স্কাউটের পোশাকে পুলিশের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরা। এতে স্বস্তি নেমেছে সাধারণ মানুষের মাঝে। এদিকে, কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সকালে মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাদের পেশাগত দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তারা। জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পিটিআই’র চলমান ব্যাচের ১৫০ প্রশিক্ষার্থীর মাসিক ভাতা থেকে ২০০ টাকা করে কর্তনের অভিযোগ উঠেছে সুপারিনটেনডেন্ট আতিয়ার রহমানের বিরুদ্ধে। ‘এজি অফিস ম্যানেজ’ করার নামে এই টাকা কর্তন করা হয়েছে। একই সাথে প্রশিক্ষার্থীদের প্রতিষ্ঠানিক পোশাক (ইউনিফর্ম) নির্দিষ্ট দোকান থেকে কিনতে বাধ্য করা হচ্ছে। ওই সব দোকান থেকে বড় অংকের টাকা কমিশন নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এসব অনিয়ম-দুর্নীতির অভিযেগে সুপারিনটেনডেন্ট আতিয়ার রহমানের অপসারণ দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রশিক্ষার্থীরা। পিটিআই ক্যাম্পাসে বেলা সাড়ে ১১ টার দিকে এই কর্মসূচি পালিত হয়। এর আগে রোববার বেলা ১১টা থেকে প্রশিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্যে কাস বর্জন শুরু করেন। তারা জানিয়েছেন, যতদিন এই…

Read More

সাতক্ষীরা প্রতিবেদক সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা পৌরসভার রাস্তাঘাট নির্মাণ, চিকিৎসা বাবদ ও বিভিন্ন তহবিলের নামে কোটি কোটি টাকার হরিলুটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ টার সময় সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে গণশুনানি ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, আমি একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে মিথ্যা অজুহাত দেখিয়ে বারবার আমাকে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে বরখাস্ত করে জেলে পাঠানো হয়েছে। আমি দেশের বাইরে থাকা অবস্থায়ও তথাকথিত মিথ্যা ও বানোয়াট নাশকতা মামলায় ফাঁসানো হয়েছে। মেয়র বলেন, আমি কাউন্সিলরদের অনৈতিক দাবি পূরণে অস্বীকৃতি জানানোর কারণে জোটবদ্ধ হয়ে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে বারবার মিথ্যা অভিযোগে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে…

Read More

কলারোয়া সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইবাদুল হক (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইবাদুল হক বলিয়ানপুর গ্রামের বাসিন্দা। নিহতের পরিবারের বরাত দিয়ে কবির হোসেন নামে একজন স্থানীয় বাসিন্দা জানান, আকবর, ইউসুফ, আব্দুল্লাহ, আজগর আলীদের সাথে ইবাদুলের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়টি মিমাংসার জন্য সোমবার সকালে ভূমি জরিপকারী (আমিন) মাপ জরিপ শুরু করার একপর্যায়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাটি শুরু হলে আকবর, ইউসুফ, আব্দুল্লাহ, আজগর উত্তেজিত হয়ে ইবাদুল ইসলামকে মারপিট শুরু করে। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে ইবাদুল।…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় জেলা পুলিশের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, মোহাইল মাহদিন, সোহান সাইদ সাদ্দাম, মুবাশ্বির ফয়সাল, রিফাত আহমেদ। এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, পুলিশ বাহিনীতে দুই একজন কুলাঙ্গারের জন্য পুরা ডিপার্টমেন্টকে দায়ী করা যায় না। সারাদেশে ১০ হাজার পুলিশ খারাপ পাওয়া যাবে না। ধর্মীয় বিভেদ ভুলে আমরা বাংলাদেশি এটা সবার মনে রাখতে হবে। মনে রাখতে হবে…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান এস এম এনামুল হককে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে হিন্দু সমপ্রদায়ের হাজার হাজার মানুষ চেয়ারম্যান এনামুলের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে এবং বিএনপির নেতৃবৃন্দ বাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে। উল্লেখ্য গত ১০আগস্ট খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি সাক্ষরিত পত্রে এস এম এনামুল হককে সাময়িক বহিস্কার করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন যজ্ঞেশ্বর কার্তিক, প্রভাষক সুজিৎ কুমার মণ্ডল, কিশোর কুমার মণ্ডল রমেশ মণ্ডল, উদয় সানা, দেবাশীষ সরদার,…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা জেলা প্রেসক্লাবের আয়োজনে রোববার রাতে প্রেসক্লাব মিলনায়তনে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের করণীয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ সময় গণ অধিকার পরিষদের পক্ষে বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মিন্টু হাসান, সিনিয়র সহ- সভাপতি আনোয়ার জাহিদ, গণ অধিকার পরিষদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইমদাদুল হক, যুব অধিকার পরিষদের সভাপতি ওবায়দুল্লাহ বিন হাফিজার ও গণঅধিকার পরিষদের ভাইস চেয়ারম্যান বরকত আলী। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সভাপতি অধ্যাপক সাইদুল ইসলাম।

Read More

শামনগর সংবাদদাতা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী আবাদ চণ্ডিপুর খোসালখালী গ্রামে স্বামীকে জবাই করে হত্যা করেছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাতে। নিহত স্বামী মোহাম্মদ আবু হাসান মালি (৩৫)। জানা যায়, অন্যান্য দিনের মত রোববার রাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে প্রতিবেশিরা দেখের খাদিজা বেগম ঘরে তালা দিয়ে চলে গেছেন। সে সময় প্রতিবেশিরা জানালা দিয়ে দেখে ঘরে স্বামী আবু হাসান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নিহতের চাচা আনসার মালি জানান, হত্যার বিষয়টি জানাজানি হওয়ার খাদিজাকে স্থানীয়রাসহ আত্মীয়-স্বজন খোঁজাখুঁজির একপর্যায়ে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে খাদিজাকে আটক করে ছাত্র আন্দোলনকারীরা। পরে তাকে হরিণটানা পুলিশে সোপর্দ করে ছাত্ররা। নিহতের পরিবারের বরাত দিয়ে, বুড়িগোয়ালিনী ইউপি…

Read More

যশোর প্রতিবেদক পারিবারিক কলহের জের ধরে যশোরে ১১ মাসের শিশু পুত্র আয়মান হোসেনকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে বাবা ইমামুল হোসেন (২৮) আত্মহত্যা করেছে। নিহত ইমামুল জেলার ঝিকরগাছা উপজেলার শরীফপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে। রোববার (১১ই আগস্ট) দিবাগত রাত দশটার দিকে নিজ বাড়িতে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, ইমামুল দীর্ঘদিন ধরে বিদেশে থাকতেন। তার স্ত্রী মমতাজ বেগম (২৩) কে তার পিতার বাড়িতে যেতে দিতেন না। বিষয়টি নিয়ে স্ত্রী মমতাজ ও ইমামুলের মধ্যে বাকবিত হয়। একপর্যায়ে স্ত্রী জোর করেই মমতাজ এগারো মাসের শিশু সন্তান আইমানকে তার বাবা ইমামুলের কাছে রেখে বাবার বাড়ি হাড়িয়া…

Read More