Author: banglarbhore

পাঁজিয়া সংবাদদাতা সরকার পতন হয়েছে। নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। তাই কালো অতীত মুছে নতুন স্বপ্নলিপি লিখছেন শিক্ষার্থীরা। রেববার কেশবপুরের বিভিন্ন সড়কের শৃঙ্খলা রক্ষা ও গ্রাফিতি আঁকা শিক্ষার্থীদের সঙ্গে কথা করে এ কথা জানা গেছে। শিক্ষার্থীরা জানান, সকাল থেকে তারা সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। তাদের মধ্যে অনেকে উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন দেয়াল, পাইলট স্কুল এন্ড কলেজ গেট এলাকাসহ বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকছেন। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী সজল বলেন, গত কয়েকদিনের কালো অতীত মুছে আমরা নতুন দিগন্ত লেখার চেষ্টা করছি। আমরা যা চেয়েছি, অনেকাংশে তা পেয়েছি। এখন সামনে এগিয়ে যাওয়ার দিন। এ দিনগুলোয় কোনো বাজে কথা আমরা আর…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় চলমান পরিস্থিতিতে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত দলীয় নেতাকর্মীদের তালিকা তৈরি করে সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছে ছাত্রদল । এরই অংশ হিসেবে সংগঠনের শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তালা থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বহিস্কার করা হয়েছে। শনিবার বিকেলে তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান ও সদস্য সচিব এস কে ফারুক হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এবিষয়ে জানতে চাইলে তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ও সুযোগ সন্ধানী ব্যক্তিরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ পাচ্ছি। তালা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক…

Read More

কলারোয়া সংবাদদাতা রোববার সকাল ১০ কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট স্কুলের অডিটরিয়ামে বৈষম্য বিরোধী আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়সহ কলারোয়া সরকারি কলেজ, গার্লস পাইলট হাই স্কুল, সরকারি জি কে এম কে পাইলট স্কুলের ছাত্র-ছাত্রীরা। দোয়া অনুষ্ঠানটি উপস্থাপন করেন মাহফুজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি মুশফিক হোসেন, উপস্থিত ছিলেন সরকারি জে কে এম কে পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রকিব, মাস্টার মনিরুজ্জামান, মাওলানা আইয়ুব আলী, এছাড়াও উপস্থিত ছিলেন রেজওয়ান আজম তুর্য, ইফতেখার মাহমুদ আজম, শেখ আবির আহমেদ, কাতিবুর রহমান, সাইদুল ইনামুল বান্না,…

Read More

তালা সংবাদদাতা তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সংলাপে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তালা সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর কামরুল ইসলাম। সংলাপে বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সনজয় বিশ্বাস, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক সেখ ইয়াকুব আলী, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা . মফিজ উদ্দীন ও আলাউদ্দীন জোয়ার্দ্দার, বিএনপি নেতা শেখ জিল্লুর রহমান, আবুল কালাম, অধ্যাপক মোশারফ হোসেন, মির্জা আতিয়ার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা ভেবেছিলাম বিচ্ছিন্ন এসব ঘটনা সাময়িক হবে। কিন্তু এখন মনে হচ্ছে, আরও কিছুদিন চলতে পারে। এ কারণে শহরে মহল্লা ও গ্রামে গ্রাম সুরক্ষা কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতা, আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী নেতারা থাকবেন। এই কমিটি স্ব স্ব এলাকায় পাহারা দেবে যাতে কোনোভাবেই কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। শিগগিরই প্রত্যেকটি মহল্লা ও গ্রামে সুরক্ষা কমিটি গঠন সম্পন্ন হবে। রোববার দুপুরে প্রেস ক্লাব যশোরে জেলা বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন । অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অবৈধ…

Read More

পাইকগাছা সংবাদদাতা ফসিয়ার রহমান মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর মরহুম আলহাজ্ব ফসিয়ার রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত, কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সকালে কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম ফসিয়ার রহমানের সহধর্মিনী ফাতেমা রহমান। প্রভাষক গোলাম আজমরে সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, সফিয়ার রহমান, রফিকুল ইসলাম, গাজী নুর মোহাম্মাদ, সরদার আব্দুর রাজ্জাক, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, আবু সাবাহ গাজী, নুরুজ্জামান, শিক্ষার্থী শিরিন সুলতানা ও তামান্না সুলতানা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছা উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অংশ হিসেবে দলটির পক্ষ থেকে রোববার সকালে এ কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১১ টার দিকে শান্তি মিছিল টি আদালত এলাকা শুরু করে জিরোপয়েন্ট হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার চৌরাস্তা মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা বিএনপি নেতা এডভোকেট জিএম…

Read More

চৌগাছা সংবাদদাতা থেমে নেই যশোরের চৌগাছায় শিক্ষার্থীদের সড়কের ট্রাফিক পুলিশের দায়িত্ব। গত দু’দিন যাবত যানজট নিরসনে সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচলে অনেকটাই গতি ফিরেছে। সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসনে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। এ সময় শিক্ষার্থীরা যে সব মোটরসাইকেল চালকদের হেলমেট ছিল না তাদেরকে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর এবং আইন মেনে চলার আহ্বান করছেন। চৌগাছা বাজার ছাড়াও বিভিন্ন পয়েন্টে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। যানযট নিরসনের এ কাজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চৌগাছার আল-ইমরান, পারভেজ হোসেন, তাসলিমা আক্তার, স্বপ্ননীল, রাশেদুল ইসলাম, রিতম, নাইম রেজা নয়ন, তপু আহমেদ,…

Read More

ঝিকরগাছা প্রতিবেদক যশোরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রায় ৪০ বছরের পুরাতন সদা হাস্যজ্জল ভাজা-মুড়ি-চকলেট বিক্রেতা ও পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান মিজান (৫৪)। অনেক পুরাতন শিক্ষার্থীরা তাকে মিজান ভাই ও মিজান চাচা এবং তরুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে মিজান দাদা নামে পরিচিত হলেও তিনি একজন অসহায় পিতা। তার সংসার জীবনে এক মেয়ে ও ছোট দুটি ছেলে সন্তান রয়েছে। তার একমাত্র মেয়ে মোছাঃ রাজিয়া খাতুন (২৬) যশোর এমএম কলেজে অনার্স ফাইল ইয়ারের শিক্ষার্থী। বেশ কিছু দিন যাবৎ রাজিয়া অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসা নেন। পরবর্তীতে অসুস্থতার আকার বৃদ্ধি পেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাবাজি বন্দ, হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কালিগঞ্জ উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চার আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ফুলতলা মোড় হতে কালিগঞ্জ সাতক্ষীরা সড়কের তারালী মোড় হয়ে বিক্ষোভ মিছিলটি ফুলতলা মোড়ের গোলচত্ত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিলন কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ শাখার সহ-সভাপতি রনজিত সরকার, পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি ও হিন্দু বোদ্ধ খ্রিস্টান…

Read More