Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে শ্রমিক নিহত, আহত ২

banglarbhoreBy banglarbhoreSeptember 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মশরহাটী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মতিয়ার বিশ্বাস (৪৫)। তিনি উপজেলার মশরহাটী গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার ভৈরব নদ এলাকায় শ্রমিকের কাজ করতেন।

অন্যদিকে আহত ব্যক্তিরা হলেন আবদুল হালিম ও লিটন শেখ। আবদুল হালিম উপজেলার বনগ্রাম গ্রাম ও লিটন শেখ মশরহাটী গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মশরহাটী গ্রামে একটি দোকানে বসে চা পান করছিলেন মতিয়ার, আবদুল হালিম ও লিটন শেখ।

এ সময় ১৫ থেকে ২০ জন লোক সেখানে অতর্কিত হামলা চালান। হামলা থেকে বাঁচতে তারা সেতুর পাশে একটি বাড়ির ভেতরে দৌঁড় যান। এ সময় হামলাকারীরা তাদের ধাওয়া করেন। তারা বাড়ির সেপটিক ট্যাংকের পাশ দিয়ে দৌঁড়ে পালাতে গিয়ে কাদার মধ্যে পড়ে যান। দুর্বৃত্তরা তাদের মাথা, পেট, পা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।

তারা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাত ১২টা ৪০ মিনিটের দিকে মতিয়ার বিশ্বাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মতিয়ার বিশ্বাসের স্ত্রী মিম বেগম বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তার স্বামী একটি মিটিং থেকে বাড়ি ফেরেন। রাতে খাওয়াদাওয়ার পর বাড়িতেই ছিলেন তিনি। রাত ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তি তাকে (মতিয়ার) বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মতিয়ারকে ছুরি মেরে কাদার মধ্যে পুঁতে রাখা হয়েছে।’

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষদের ছুরিকাঘাতে মতিয়ার বিশ্বাস খুন হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.