বাংলার ভোর প্রতিবেদক আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অসুস্থ দুস্থ মানুষের জন্য বিনামুল্যে জরুরি এয়ার এ্যাম্বুলেন্স সেবা প্রদানের ঘোষণা দিয়েছে আদ্-দ্বীন ফাউণ্ডেশন। এই এয়ার এ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের দ্রুত যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এবং খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রোগী পাঠানো হবে। বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দইলপোতায় আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান থেকে এই ঘোষনা দেন আদ্-দ্বীন ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। ডা. আনছার আলী ও…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ঘন কুয়াশা উপেক্ষা করে যশোরের ঝিকরগাছা উপজেলার তাওরা গ্রামের মিলন হোসেন ৮০০টি লালগোলাপ নিয়ে ভোর সোয়া ছয়টায় গদখালী পাইকারি ফুলের মোকামে আসেন। বাইসাইকেলের উপরে রেখে হাক ডাকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন। সকাল পৌনে নয়টা পর্যন্ত একটি গোলাপও তিনি বিক্রি করতে পারেননি। কাক্সিক্ষত দাম পাচ্ছেন না বলে তিনি বিক্রি করতে পারছেন না। মিলন হোসেন বলেন, ‘এ বছর গোলাপের বাজার ভালো না। প্রতিটি গোলাপের দাম ৭ থেকে ৮ টাকার বেশি কেউ বলছে না। ব্যাপারিরা যে দাম বলছে, তাতে উৎপাদন খরচ উঠছে না। গতবছরের তুলনায় এ বছর অর্ধেকের কম দাম বলছে’। বৃহস্পতিবার ভোরে ছিল ঘন কুয়াশা। শীত ও কুয়াশা উপেক্ষা…
মাগুরা সংবাদদাতা বৃহস্পতিবার মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা ক্যাম্প। সেনা সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশুর নেতৃত্বে মাগুরা সেনা ক্যাম্পের সদস্যরা শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের তিলখড়ি গ্রামে আল আমিন কাজীর (৩৬) বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে আল আমিন কাজীর বাড়ি থেকে একটি একনলা বন্দুক, একটি বন্দুকের গুলি, এগারোটি দেশি রাম দা, একটি দেশি দা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি হকিস্টিক, চারটি ঢাল ও দশটি স্টাম্প উদ্ধার এবং আল আমিন কাজীকে আটক করা হয়। অভিযানে মেজর সাফিন…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার আবদুলপুর গ্রামে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন ও সহায়তা প্রদান করেছেন। একই সাথে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জড়িতদের দ্রুত আটকের আহ্বান জানান। বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাঁড়িপাতিল, ঘরের টিন, খাবার ও বাচ্চাদের বইপত্র কিনে দেয়া হয়েছে। পরিদর্শনকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘যে বা যারাই এ ঘটনা ঘটিয়েছে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। সে যদি নিজ দলেরও হয়ে থাকে, তাহলেও তার ঠিকানা হবে জেলখানা। দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে। তিনি আরও বলেন, বিএনপি শান্তির…
এসএ সোহাগ, কালীগঞ্জ সারাবছরই ফুল বিক্রি হয়। কিন্ত ফেব্রুয়ারিতে তা কয়েকগুণে বেড়ে যায়। কেননা এ মাসেই পালিত হয় ফুল নির্ভর বিশ্ব ভালোবাসা দিবস, বসন্তবরণ, সোনাতন ধর্মাবলম্বীদের স্বরস্বতি পূজা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কাজেই মাসটি জুড়েই ফুলের চাহিদা ও দাম বেশি থাকে। ফলে এ সময়ে বাজারজাতকরণে ফুলচাষিদের বিরামহীন ব্যস্ততা থাকে। বিশেষ করে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে কৃষকেরা সকল প্রস্ততি শেষ করেছেন। তারা মনে করছেন এ বছর দেশের ফুলের বাজারে ঝিনাইদহ কালীগঞ্জের ফুল চোখ রাঙাবে। এছাড়াও দাম ভালো পেয়ে তারা বেশ লাভবান হতে পারবেন। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ এলাকার মাটি ফুলচাষের জন্য বিশেষ উপযোগী। প্রথম দিকে…
যবিপ্রবি সংবাদদাতা নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং সম্মাননা স্মারক প্রদান, ক্যারিয়ার বিষয়ক সেমিনার, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে বুধবার সকালে এফএমবি বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, বাংলাদেশের সকলে মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের জনগণের প্রোটিনের চাহিদা পূরণে আমাদের মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছের উৎপাদন কিভাবে বাড়ানো যায় এ বিষয়ে তোমাদের বিস্তর গবেষণা…
বাংলার ভোর প্রতিবেদক করোনাকালীন সময়ে বিদেশে বেকার হয়ে দেশে ফেরা যশোরের নারী শ্রমিকদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা এবং আয়বৃদ্ধিমূলক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) ‘রি-ইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রান্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ’ (আরআরএমডাব্লুবি) প্রকল্পের মাধ্যমে যশোর বাঁচতে শেখায় দুই দিনব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েল আর্নার্স কল্যাণ বোর্ড যশোরের সহকারী পরিচালক ফসিউল আলম এবং কর্মসংস্থান ও জনশক্তি অফিস যশোরের সহকারী পরিচালক শাহারিয়ার হোসেন। প্রশিক্ষক ছিলেন কৃত্রিম প্রজনন কেন্দ্র যশোরের সায়েন্টিফিক অফিসার মেহেদী হাসান ও যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের ইন্সট্রাক্টর মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন খুলনা মুক্তি সেবা…
কালীগঞ্জ সংবাদদাতা শেখ হাসিনা নাকি তাহাজ্জুতের নামাজ পড়ে। তাহাজ্জুত নামাজ একটি গোপন নামাজ। এটা গল্প করে বেড়ানোর মতো কোন বিষয় না। যেদিন তিনি টেলিভিশনে গল্প করে বলতেন তাহাজ্জুত নামাজ না পড়ে ঘুমান না। সেই দিনই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা একটা ভণ্ড মহিলা। যে নামাজ-রোযাকে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বুধবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে ৪নং নিয়ামতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ফ্যাসিস্ট গণহত্যাকারী পতিত স্বৈরাচার হাসিনার অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখাসহ দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক সমাবেশে এমন মন্তব্য করেন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আদালতের আদেশ অমান্য করায় যশোর সদরের লেবুতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনকে আবারও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সরওয়ার হোসেন। এর আগে চেয়ারম্যান মিলনকে একই আদালত তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় কারাদণ্ড দিয়েছিল। আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ অক্টোবর সদরের কোদালিয়া গ্রামের সুমি খাতুন তার স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে সদর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেন। আসামি মেহেদী হাসান বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর গ্রামের বাসিন্দা। সদর আমলী আদালতের তৎকালীন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের…
বাংলার খেলা প্রতিবেদক যশোর ক্যান্টনমেন্ট কলেজের ৩৬তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ৫৫ আর্টিলারি ব্রিগেডের কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইসতিয়াক আহমেদ। সবাইকে উদ্বুদ্ধ করার জন্য বেলুন ও খাঁচায় বন্দি পাখি অবমুক্তকরণের মধ্যে দিয়ে প্রধান অতিথি কলেজের বার্ষিক ক্রীড় প্রতিযোগিতার সমাপনী দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল এইচ কামরুল হাসান। পরে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের পরিবেশিত কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় ছাত্র-ছাত্রীদের কর্তৃক প্রদর্শিত ক্রীড়া নৈপুণ্য ও একাল-সেকাল শিরোনামে মনোজ্ঞ ডিসপ্লে…
