Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক স্কুলের শিক্ষা কার্যক্রম চলছে। একই সাথে স্কুলের বারান্দার পাশে একটি এনজিওর কার্যক্রম চলছে। মাইক বাজিয়ে। এভাবে এনজিও কার্যক্রম পরিচালনা করায় স্কুলের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলা চাঁচড়া (বর্মণপাড়া) হাই স্কুলে। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক নিজেও অবাক হয়ে তার বক্তব্যের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথিদ্বয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদকও বিষয়টি সহজভাবে নেননি। খোঁজ খবর নিয়ে জানা গেছে, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পিকেএসএফ এবং বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে যশোরের একটি এনজিও স্থানীয় তরুণ ছোট উদ্যোক্তা ব্যবসায়ীদের উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণের নামে এই প্রকল্প বাস্তবায়ন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভারের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে যশোর জিলা স্কুলের অডিটোরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে জেলা ও কলেজ পর্যায়ে কমিটি গঠন করা হয়। বাংলাদেশ স্কাউট যশোর জেলার নির্বাহী কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক, সহ সভাপতি জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহসভাপতি (মুক্ত দল) আব্দুর রহমান খান, সহসভাপতি (স্কাউট শাখা) ইশতিয়াক হোসেন, সহসভাপতি (কাব স্কাউট শাখা) তৌহিদুর রহমান, কমিশনার মোকলেছুর রহমান, কোষাধ্যক্ষ এস এর আকিফুজ্জামান, সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, লিডার ট্রেনার প্রতিনিধি আফম আসাফুদ্দৌলা, এসএম ফারুক হোসেন, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি এস এম ফারুক…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের কৃষক স্থানীয় বিএনপির সমর্থক আতর লস্কর হত্যাকাণ্ডের তিন বছর হতে চলল এখনো মেলেনি মামলার বিচারের প্রাথমিক ধাপ। মামলার চার্জশিট প্রদানে কালক্ষেপণ করার প্রতিবাদে বাধ্য হয়ে রাস্তায় নেমেছে পরিবার ও স্থানীয় জনগণ। বুধবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া বাজারে কৃষক আতর লস্কর হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী ও নিহতের ছেলে উজ্জল হোসেন ও স্ত্রী কোহিনুর বেগম মানববন্ধনে অংশ নেয়। তারা জানান, ২০২২ সালের ৪ঠা সেপ্টেম্বর বিকালে নিজ বাড়ি থেকে কানুটিয়া বাজারে বাজার করতে এলে বৃদ্ধ আতর আলী লস্করকে কুপিয়ে মারাত্মক জখম করে ওই গ্রামের আওয়ামী লীগ সমর্থিত রাশেদ মোল্লা, মনির মোল্লা, কামরুল মোল্লা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে তালা ঝোলানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির একাংশ এই তালা ঝোলানোর চেষ্টা করে। এই ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে না দেয়ার জন্য অফিসে তালা লাগানো হয় বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রাথী হিসে জয়লাভ করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ভাই। তাদের বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কাজী রফিকুল ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের আবদুলপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বর আনিসুর রহমানসহ অন্তত ৮ জনের বাড়িতে আগুন, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ও বুধবার সকালে সদর উপজেলার আবদুলপুর গ্রামে কয়েক দফায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে রয়েছে-আবদুলপুর গ্রামের ইউপি মেম্বর আনিসুর রহমান, সাবেক মেম্বর মহসীন আলী, রমজান আলী, লাল্টু মিয়া, মিন্টু মিয়া, ইসরাফিল প্রমুখ। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যৌথ বাহিনীর সদস্যরা সাড়াশি অভিযান শুরু করেছে। ইতিমধ্যে লুট হওয়া ১১টি ছাগল ও ৮টি গরু উদ্ধার করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চুড়ামনকাটি…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় গ্রামীণ এলাকায় গড়ে তোলা কাশেম পার্ক সিলগালা করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে বুধবার বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে সিলাগলা করে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। পার্কটি সিলগালা করে দেয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে চৌগাছা থানার পুলিশ উপস্থিত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ভাটা ব্যবসায়ি আবুল কাশেম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামে পুড়াপাড়া-চৌগাছা সড়কের পাশে একটি বাগান গড়ে তোলেন। পরে ইউনিয়ন পরিষদ থেকে একটি নাম মাত্র ট্রেড লাইসেন্স নিয়ে নিজ নামে পার্ক তৈরি করেন। পুকুর পাড়ে আমবাগানের মধ্যে বিনোদন পার্কের নামে বেশ কিছু ইটের ঘর তৈরি…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় আগুনে পুড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এক গৃহবধূ ও কৃষকের অপমৃত্যু হয়েছে। জানা গেছে, ৯ ফেব্রুয়ারি নিজ বাড়িতে রান্নার চুলার আগুনে দগ্ধ সামছুন নাহার (৫০) বুধবার ভোরে ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা যান। তিন সন্তানের এই জননী উপজেলার স্বর্পরাজপুর গ্রামের দুখুমিয়ার স্ত্রী। নিহত সামছুন নাহারের স্বজনরা জানান, ৯ ফেব্রুয়ারি নিজ বাড়িতে কাঠের চুলায় রান্না করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পরনের কামিজে আগুন লেগে দগ্ধ হন। তাকে  উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি হাসপাতালে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক খুলনায় রেফার করেন। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে ১১ ফেব্রুয়ারি ঢাকায়…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালি, পানিসারা এলাকার পানিসারা গ্রামের শের আলী সরদার (৭৫)। যার হাত ধরে বাংলাদেশে ফুল চাষের বিপ্লব শুরু হয়েছিল। ১৯৫০ সালে জন্ম নেওয়া শের আলী সরদার পানিসারা ইউনিয়নের কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তারপর পিতার পেশা চাষাবাদের কাজ শুরু করেন। ফুল চাষের জন্য তিনি পৃথিবীর ১৭ টা দেশ ভ্রমণ করে নিজেকে সমৃদ্ধ করেছেন। সেই অভিজ্ঞতা দেশে কাজে লাগিয়ে গদখালির ফুল সেক্টরকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শের আলী সরদার বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার আনুমানিক ভোর ৫টা ৪৫ মিনিটে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সপ্তাহে ছুটির দিন বাদে প্রতিদিনই খোলা আকাশের নিচে যশোর রেলস্টেশনের প্লাটফর্মের পাশে চলে বিশেষ স্কুল শুদ্ধাঙ্গন। প্রতিদিন বই খাতা হাতে কিংবা স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে শিশুরা আসে। তবে মঙ্গলবার বিকেলে ছিল ভিন্ন চিত্র। এদিন শিক্ষার্থীদের কাছে ছিল না স্কুলব্যাগ কিংবা বই খাতা। সবাই রঙিন সাজে অভিভাবকদের হাত ধরে স্কুলে এসেছে পিঠা উৎসবে। তাদের সাথে ছিল যার যার সাধ্যমতো তৈরি করা বাহারী স্বাদ আর নামের হরেক রকমের পিঠা। ধনী-গরীব, ধর্ম-বর্ণের গণ্ডি পেরিয়ে ক্ষণিকের জন্য আয়োজনটি রূপ নেয় আনন্দ উৎসবের। বিশেষ এ অনুষ্ঠান আয়োজন করে সেবামূলক স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠান শুদ্ধাঙ্গন। নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই, দোল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর-মাগুরা মহাসড়কে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি টানা ৩ দিন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। মহাসড়কটির পুরাতন আড়পাড়া সেতুর কাজের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে মাগুরা সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার নির্বাহী প্রকৌশলী (চ.দা.) মো. রাসেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন কংক্রিট/বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় কাজ চলছে। সে হিসেবে যশোর (দড়াটানা মোড়)-মাগুরা (ভায়না মোড়) এন ৭০২ জাতীয় মহাসড়কের ৩১তম কিলোমিটার অংশে অবস্থিত পুরাতন আড়পাড়া সেতুর রেট্রোফিটিং কাজে গার্ডার লিফটিং এবং…

Read More