Author: banglarbhore

মনিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে চেক জালিয়াতি মামলার জেরে এক কিশোরকে অপহরণ এবং তার পরিবারের সদস্যদের মারধর ও বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার জালালপুর ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। চার ঘণ্টা পর অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়। অপহরণের শিকার স্কুলছাত্রের নাম পিয়াশ ঘোষ (১৪)। সে পলাশ ঘোষের ছেলে এবং স্থানীয় জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পিয়াশ ঘোষের পরিবারে হামলা ও তার কিশোর ছেলেকে অপহরণের খবর পেয়ে এগিয়ে আসেন স্থানীয় বিএনপির নেতা শামসুজ্জামান শান্ত, আজিবার রহমান ও হোসেন আলীসহ অনেকে। তাদের তৎপরতায় চার ঘণ্টা পর অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়। অভিযোগ ওঠা ব্যক্তির নাম আবুল হাসান। তার বাড়ি মনিরামপুর উপজেলার…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইলে সড়ক দুর্ঘটনায় আয়েশা সুলতানা (২২) নামে একজন নারী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নড়াইল-যশোর সড়কের নড়াইল পৌর এলাকার বৌ-বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা সুলতানা যশোরের খাজুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী ফরহাদুল ইসলামের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে যশোরের খাজুরা থেকে মোটরসাইকেল যোগে নড়াইলের চাঁচড়া এলাকায় এক আত্মীয়ের বাসার উদ্দেশে রওনা দেন আয়েশা সুলতানা। এ সময় তার সঙ্গে ছিলেন তার ভাইয়ের ছেলে হুমায়ুর রহমান। আত্মীয় বাড়িতে যাওয়ার আগে মিষ্টি কেনার জন্য আয়েশা সুলতানা নড়াইল শহরে আসেন। মিষ্টি কিনে আত্মীয় বাড়ি যাওয়ার পথে বউবাজার এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র-গুলি, মোটরসাইকেল ও ফ্রিজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চণ্ডীপুর গ্রামের এক বাসিন্দা জমি চাষ করতে গিয়ে থানার পেছনে একটি পুকুরপাড়ে কিছু অস্ত্র দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করেন তিনি। এছাড়া লুট হওয়া পুলিশের ২৪ টি মোটরসাইকেলের মধ্যে ২০ টি ফেরত পাওয়া গেছে। ডিজিএফআইয়ের সদস্য মামুন ও ডিএসবি সদস্য রাসেল গিয়ে ৫১টি গুলি, ৫টি ম্যাগাজিন, ৪টি রাইফেল ও ২টি শটগান উদ্ধার করেন। এ সময় সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ ছাড়া শ্যামনগর প্রেস ক্লাবের সামনে ২টি পোড়া মোটরসাইকেল ও থানার একটি ফ্রিজ পাওয়া গেছে। ডিজিএফআই প্রতিনিধি সার্জেন্ট আল মামুন…

Read More

যবিপ্রবি সংবাদদাতা দেশব্যাপী চলমান সহিংসতা, হামলা, ভাংচুর ও ডাকাতি প্রতিরোধে কাজ করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের সার্বিক নিরাপত্তার কাজে বাংলাদেশ পুলিশ না ফেরা পর্যন্ত এ সকল কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। জানা যায়, গত ৫ আগস্ট বিকেল থেকে সারাদেশে ঘটে চলা সহিংসতা প্রতিরোধ করতে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা একটি সমন্বয়ক দল গঠন করে শহরের চাঁচড়া, মুড়লীর মোড়, খাজুরা, সাজিয়ালি, চৌগাছা, ঝিকরগাছাসহ বিভিন্ন স্কুল কলেজে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের সাথে কথা বলছে ও সচেতনতা সৃষ্টি করছে। একইসাথে শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে সহিংসতা প্রতিরোধ কমিটি গঠন করেছে। এ বিষয়ে যবিপ্রবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, সহিংসতা প্রতিরোধে…

Read More

বাংলার ভোর ডেস্ক আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে যে কোনো ধরনের অরাজকতা ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুলিশের নবনিযুক্ত মহা পরিদর্শক মো. ময়নুল ইসলাম বুধবার বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন। বঙ্গভবন এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘চেইন অব কমান্ড’ বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় পুলিশের নতুন মহা পরিদর্শককে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিরাজমান পরিস্থিতিতে দেশের…

Read More

মনিরামপুর সংবাদদাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মণিরামপুরের সমন্বয়করা অভিযোগ করে বলেন, এ আন্দোলনের সাথে যুক্ত যারা আছেন, তারা কোন রাজনৈতিক লেজুড় বৃত্তি করে না। শেখ হাসিনার সরকারকে হঠাতে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক ভাই শহীদ হয়েছে। তাদের রুহের শান্তি কামনা করছি। বর্তমানে যে প্রেক্ষাপট চলছে, আমরা এটা আশা করিনি। বুধবার রাত সাড়ে ৮টা মণিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন বক্তৃতাকালে সমন্বয়করা এসব কথা বলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে করে তারা বলেন, মনিরামপুর লুটপাট, বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। যা পত্রিকায় পাতায় আমরা পাচ্ছিনা। আমরা আশা করব আপনারা সত্যটাকে তুলে ধরবেন। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে স্বাধীন একটি সরকার প্রত্যাশা করছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র অভ্যুত্থান পরবর্তী সময়ে সারাদেশের মত যশোর শহরেও অস্থিরতা বিরাজ করছে। দিনের বেলা কিছুটা স্বাভাবিক অবস্থা দেখা গেলেও রাতের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এমনকি গত দুই দিন ছাত্র আন্দোলনে সরাসরি জড়িত অনেক পরিবারও নির্ঘূম রাত কাটাচ্ছে। চারিদিকে অগ্নিকাণ্ড, মারামারি, লুটপাট ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে এলাকা ভিত্তিক কিছু অছাত্র ও সুবিধাবাদি মানুষ ভিন্ন মতের মানুষের উপর অনাকাঙ্খিত হামলা ও নির্যাতন চালাচ্ছে। তারা সংঘবদ্ধ ভাবে বিভিন্ন এলাকায় লুটপাট ও নৈরাজ্যের মত ঘৃণ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যাতে করে ছাত্র আন্দোলনে অর্জিত বিজয় সাধারণ মানুষের কাছে ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে। রাতের বেলা নিরাপদে চলাফেরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জীবনের নিরাপত্তাসহ বিভিন্ন শর্তে পুলিশের দায়িত্ব থেকে সরানোর দ্বিতীয় দিনেও যশোর কোতয়ালি থানা ও থানার অধীনে পুলিশ ফাঁড়ী ও ক্যাম্প গুলোর প্রধান ফটকের দরজা তালা ঝুলতে দেখা গেছে। গত সোমবার ৫ আগষ্ট বিকেল থেকে বুধবার ৭ আগষ্ট যশোর শহরের বিভিন্ন সড়কে পুলিশের উপস্থিতি শুন্য থাকলেও সড়ক দূর্ঘটনা কিংবা দূর্ঘটনার মতো কোন খবর পাওয়া যায়নি। তাছাড়া,আইন শৃঙ্কলা অবনতির মতো কোন খবর মেলেনি। তবে পুলিশ শুন্য যশোর শহরের বিভিন্ন পয়েন্টে বুধবার ৭ আগষ্ট সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখে গেছে। যার ফলে যশোর শহরের ব্যস্ততম সড়ক গাড়ীখানা,দড়াটানা,বকুলতলা,চিত্রার মোড়,চৌরাস্তা,সিভিলকোর্ট মোড়,উপশহর খাজুরা বাসস্ট্যান্ড,মনিহার এলাকাসহ বিভিন্ন পয়েন্টে যানজট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পুলিশ বাহিনী সংস্কারে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যশোরের পুলিশ সদস্যরা। বুধবার বিকেল ৫টায় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরণে এ মিছিল বের করা হয়। দুই শতাধিক পুলিশের উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও কনস্টেবল মিছিলে অংশ নেন। বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের হলে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। এরপর পুলিশ কনস্টেবলসহ নিম্ন পর্যায়ের অফিসাররা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। উধ্বর্তন কর্মকর্তাদের কারণে পুলিশ বাহিনী জনগণের কাছে প্রত্যাখিত হয়েছে। অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ অবস্থায় পুলিশ বাহিনীতে সংস্কার ছাড়া তারা কাজে যোগদান করতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শোকরানা সমাবেশ ও গণমিছিল করেছে। বুধবার বেলা সাড়ে ৩টায় যশোরের জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশের সভাপতি নেতা-কর্মী এবং জনগণের উদ্দেশ্যে দিক-নিদের্শনামূলক বক্তব্যে বলেন, সব জায়গায় শান্তি শৃংখলা বজায় রাখতে হবে। আওয়ামী দুঃশাসনের দীর্ঘ ১৬ বছরের অত্যাচার-নির্যাতনের পর দেশের ছাত্র-জনতার গণঅভুত্থান ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা নায়েবে আমির বেলাল হোসাইন, যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল…

Read More