Author: banglarbhore

মাগুরা সংবাদাতা মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘চাঁদের হাটে’ বুধবার দুপুরে জেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ। পরিচিতি পর্ব শেষে জেলার শান্তি শৃংখলা ফেরাতে বিষদ আলোচনা হয়। পুলিশ সুপার মশিউদদৌলা জেলার শান্তি ফিরিয়ে আনতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।সভায় বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্রআন্দোলনসহ কোটা বৈষম্য আন্দোলনের ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকালে শহরের পায়রা চত্বর, শহীদ মিনার, প্রেরণা একাত্তর চত্বর, হামদহ, আরাপপুরের ঝিনুক চত্বরসহ কয়েকটি এলাকায় সড়ক পরিস্কার করতে দেখা যায় তাদের। এ কর্মসূচিতে অংশ নিয়েছেন আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী সেচ্ছাসেবী সংগঠন, জেলা স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যরা। শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কার আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোঁটাসহ শহরের নানা আবর্জনা পরিস্কার করছেন তারা। কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষক সাইফুল আরেফিন বলেন, সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে…

Read More

ভোমরা সংবাদদাতা শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সাতক্ষীরা ভোমরা বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার সকাল থেকে ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে ৫০টি ট্রাক ভোমরা বন্দরে এসেছে। এছাড়া ভারতীয় পাড়ে প্রায় শতাধিক ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে পণ্য রপ্তানিও শুরু হয়েছে। বন্দরের ব্যবসায়ীরা জানান, ভোমরা স্থলবন্দরে সব কার্যক্রম স্বাভাবিক। এ বন্দর দিয়ে বর্তমানে পাথর, পেঁয়াজ, আদা, টমেটো ও ক্যাপসিকাম বেশি আসছে। এছাড়া বুধবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রপ্তানি পণ্য নিয়ে প্রায় ২০০টি ট্রাক বন্দরে এসে পৌঁছেছে। এগুলো আজ ভারতে প্রবেশ করবে। ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন, আজ সকাল থেকে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ২০১৬ সালে সাতক্ষীরা উপকূলের দাতিনাখালি এলাকায় সড়কের ধারে ক্রিকেটার সাকিব আল হাসান গড়ে তোলেন একটি কাঁকড়া খামার। নাম দেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম। স্থানীয় ১০-১২ জন জমির মালিকের কাছ থেকে লিজ নেন ৪৮ বিঘা জমি। অভিযোগ রয়েছে, হ্যাচারিতে সফট সেল কাঁকড়া নিলেও আজও টাকা পরিশোধ করেননি ক্রিকেটার ও সদ্য বিলুপ্ত সংসদের আ.লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান। তার কাছে ব্যবসায়ীদের কোটি টাকার বেশি পাওনা রয়েছে বলে দাবি করেছেন এক পাওনাদার। মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ডের পাশের বাসিন্দা জুলফিকার আলী সফট সেল কাঁকড়া দিতেন সাকিবের হ্যাচারিতে। তিনি বলেন, ‘আমরা কাঁকড়া দিয়ে মাস শেষে টাকা নিতাম। হিসাব রাখতো সাকিবের খামারের দায়িত্বরত ম্যানেজার।…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোলে ইমপোর্টস এন্ড এক্সপোর্টস এ্যাসোসিয়েশন ব্যবসায়িক সমিতির সভাপতি ও মেসার্স এএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলি হোসেনের (৪৭) উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ওঠেছে। এ সময় তাকে মারপিট করাসহ ৩টি মোবাইল ফোন, স্বর্ণের চেইন, ব্রেসলেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই করা হয়। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বেনাপোল বাজারস্থ বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনার পর সাদীপুর বেলতলা এলাকায় তার গাড়ীর উপর আবারও হামলা চালানো হয়। এবং গাড়ি ভাংচুর করা হয়। বুধবার সকালে তার বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ব্যবসায়িক সমিতির সভাপতি আলী হোসেন। হামলার ঘটনায় ভুক্তভোগী আলী হোসেন জানান, যশোরের জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তার (ভারতীয় নাগরিক)…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুর প্রেসক্লাবে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর ও মালামালে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গত ৪ আগস্ট বিকেলে ছাত্রদের আন্দোলনের ভেতর একদল দুর্বৃত্ত তিন দফা হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়। দুর্বৃত্তরা কেশবপুর প্রেসক্লাব মিলনায়তন, গ্রন্থাগার, সভাপতি-স¤পাদকসহ সাংবাদিকদের দুটি কক্ষ, সিসিটিভি, সাইনবোর্ড, বৈদ্যুতিক মিটার, বিভিন্ন কক্ষের জানালার থাই গ্লাস ও বিভিন্ন মালামাল ভাংচুর করে। এ সময় সাংবাদিকদের তিনটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়। পরে দুর্বৃত্তরা যশোর-চুকনগর সড়কের উপর প্রেসক্লাবের শতাধিক চেয়ার, বিভিন্ন মালামাল ও সাংবাদিকের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে প্রেসক্লাবের প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাবে বৈদ্যুতিক সংযোগ পুনরায় চালু হলে গুড়িয়ে দেয়া বিভিন্ন…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা দেশের চলমান পরিস্থিতিতে সড়কে বিশৃঙ্খলা রোধে সাতক্ষীরায় ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ ও পরিস্কার পরিচ্ছনতার কাজ করছে সাতক্ষীরার কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার সকালে শহরের খুলনা রোড মোড়, পাকাপোল মোড়, জজকোর্ট মোড়, সদর হাসপাতাল মোড়, এসপি বাংলো মোড়, বড় বাজার সড়কসহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ এলাকায় সড়কের যানজট নিরসনে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়াও বিভিন্ন এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এদিকে, দেশে চলমান সহিংসতা রোধে জনগনকে শান্ত ও ধৈর্য্য ধারনের জন্য সেনাবাহিনীর পাশাপাশি সাতক্ষীরা জেলা বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে সড়ক-মহাসড়কে দিন-রাত মাইকিং করা হচ্ছে।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ফিরে এসেছেন সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৪০০ বন্দি। বুধবার সকালে সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী এ তথ্য জানান। এর আগে সোমবার রাতে একদল বিক্ষুব্ধ লোক কারাগারে হামলা ও ভাঙচুর করলে ৫৯৬ বন্দি পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েক হাজার জনতা একজোট হয়ে সাতক্ষীরা কারাগারের ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন। পরে কারাগারের প্রথম ফটক ভেঙে ভেতরে ঢুকে সেল ও সাধারণ ওয়ার্ড ভেঙে সব আসামি ও কয়েদি বের করে নিয়ে যান। জেলার হাসনা জাহান বিথী বলেন, কারাগারে বিভিন্ন ধরনের অপরাধের আসামি ও কয়েদি ছিলেন ৫৯৬ জন। এর মধ্যে ৪০০ জন ফিরে এসেছেন। তিনি আশা…

Read More

শ্রীপুর সংবাদদাতা মাগুরার শ্রীপুরে যুব রেড ক্রিসেন্ট শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন রাস্তার ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন রাস্তার ময়লা আবর্জনা পরিস্কার করেন যুব রেড ক্রিসেন্ট শ্রীপুর উপজেলা শাখার ১৩ জন সদস্য। এদিকে যুব রেড ক্রিসেন্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শ্রীপুর উপজেলাবাসি। যুব রেড ক্রিসেন্ট শ্রীপুর উপজেলার শাখার দলনেতা আল ইমরান জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্দেশে সারা দেশব্যাপি এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগ জেলার প্রতিটা উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা আজ সকাল থেকেই শ্রীপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ময়লা আবর্জনা…

Read More

কেশবপুর সংবাদদাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যামান তারেক রহমানের নির্দেশনা সমস্ত পর্যায়ের জনগনকে নিরাপত্তা দিতে হবে, কোনভাবে হিন্দুদের মন্দির, ঘর-বাড়ি, দোকান-পাটে হামলা করা যাবে না, কোন আওয়ামী লীগের নেতা কর্মীদর উপর হামলা করা যাবে না সে লক্ষ্যে কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে ছুটে চলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। মঙ্গলবার সন্ধ্যায় ৭ নং পাঁজিয়া ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার সংবাদ শুনে সে সকল বাড়িতে যেয়ে তাদেরকে স্বান্তনা দিয়ে দোষীদের চিহ্নিত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বাড়ি ফেরার পথে চিহ্নিত সন্ত্রাসীরা পাঁজিয়া ইউনিয়নের নতুন হাট বাজারে সাবেক মেম্বার রিজাউল ইসলাম, সাংবাদিক রোস্তম আলী, রিপন হোসেন, আলতাফ হোসেন ও বিল্লাল…

Read More