রাজগঞ্জ সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলার রাজাগঞ্জের ঝাঁপা ইউনিয়নের ষোলখাদা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মঙ্গলবার দুপুরে এ প্রজন্মের শহীদদের স্মরণে দোয়া ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম টগরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, ৯নং ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ। বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির নেতা মফিজুর রহমান মফিজ, মাস্টার আজিজুর রহমান, মাস্টার বাবুল হোসেন, মাস্টার মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল আলম সাগর, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুস সালাম ইউনিয়ন যুবদল নেতা কামরুজ্জামান, হাবিবুর রহমান মধু, ১১ নং চালুয়াহাটি ইউনিয়ন যুবদল নেতা…
Author: banglarbhore
খাজুরা সংবাদদাতা শেখ হাসিনার পতনে যশোরের খাজুরায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির খাজুরা সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বাদ আসর খাজুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বটতলা মোড়, পশুহাট চত্বর, মাছবাজার, ব্রিজঘাটসহ বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় আনন্দ-উল্লাসে ফেটে পড়েন অংশগ্রহণকারীরা। মিছিল শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, বাঘারপাড়া উপজেলা জামায়াত নেতা হাফিজুর রহমান। বক্তব্য রাখেন, জহুরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, বন্দবিলা ইউনিয়নের সভাপতি শাহিনুর রহমান ও শিবিরের খাজুরা সাংগঠনিক…
মণিরামপুর সংবাদদাতা যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার ও ধর্মীয় উপসনালয়ে কোন প্রকার কেউ ক্ষতিসাধন না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চলমান পরিস্থিতিকে নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করে বিএনপির ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না করা হয় তার জন্য সকলকে সর্তক থাকতে হবে। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ হবেন না। মঙ্গলবার সকালে মণিরামপুর উপজেলা বিএনপি আয়োজিত দলের অস্থায়ী কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সাবেরুল হক সাবু।…
সাতক্ষীরা প্রতিনিধি আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর সোমবার রাত ১০টার পর থেকে পরবর্তী ১৬ ঘণ্টায় সংরক্ষিত নারী আসনের সাংসদ, দুইজন ইউপি চেয়ারম্যান, দুটি পত্রিকা অফিস, একজন চিকিৎসকের বাড়ি, আওয়ামীলীগ সভাপতিসহ কমপক্ষে ৫০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। হামলায় নয়জন নিহত ও কমপক্ষে ১৪জন জখম হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরার আশাশুনি ও সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকিরসহ ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরও ১০/১২ জন। সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে…
বাংলার ভোর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেয়াসহ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
নড়াইল সংবাদদাতা নড়াইলে সোমবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় নড়াইল পৌরসভায় এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌরসভার বরাশুলা ঈদগাহের সামনে তাকে হত্যা করা হয়। নিহত ওই যুবকের নাম মাজেদুল ইসলাম খান (২৮)। তিনি নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার জাফর খানের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। মাজেদুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে বরাশুলায় বাড়ি থেকে বাইরে বের হন মাজেদুল। আধা ঘণ্টা পর প্রায় ১০০ লোক তাকে ধাওয়া করে। কয়েকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে রেখে চলে যায়।…
তালা সংবাদদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগ এবং সেনাবাহিনী প্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ শোনার পর তালা উপজেলায় জনগণ আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলার পাটকেলঘাটা তালা সদর ও খলিষখালী এলাকায় ঢুকে পড়ে। মিছিলের এই সুযোগকে কাজে লাগিয়ে একদল দুর্বৃত্ত উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলাসহ সংখ্যালঘু সম্প্রাদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর সহ লুট করে নিয়ে যায়। সোমবার সন্ধ্যার পর থেকে তালা, পাটকেলঘাটা ও খলিষখালীতে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলামসহ খলিষখালী ইউপির সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমানের বাড়িতে ভাংচুর…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর থানায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের অস্ত্রসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। সোমবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। লুটপাট শেষে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা থানা এলাকা ছেড়ে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এর আগে হামলাকারীদের আক্রমণের মুখে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় কিছুসংখ্যক গ্রামবাসীর সহায়তায় থানা কম্পাউন্ডের পেছনের দেয়াল টপকে নিরাপদ আশ্রয়ে চলে যায় পুলিশ। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার পদত্যাগের খবরে বিকেল ৪টার পরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে লোকজন শ্যামনগর সদরে পৌঁছান। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীসহ বিএনপি ও জামায়াতের লোকজন উপজেলা সদরে…
বাংলার ভোর ডেস্ক যশোরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে রাজপথে দু’রাকাত নফল নামাজ আদায় করেছে জামায়াতে ইসলামীর কয়েক হাজার হাজার নেতা-কর্মী। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে সড়কে শোকরানা নামাজ আদায় করেন। ইমামতি করেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আজিজুর রহমান। নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতা-কর্মী এবং জনগণের উদ্দেশ্যে দিক-নিদের্শনা মূলক বক্তৃতা করেন জামায়াত-শিবির নেতৃবৃন্দ। সব জায়গায় শান্তি শৃংখলা বজায় রাখার আহবান জানিয়ে তারা বলেন, আওয়ামী দুঃশাসনের দীর্ঘ ১৬ বছরের অত্যাচার-নির্যাতনের পর দেশের ছাত্র-জনতার গণঅভ্যূত্থান ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছেন। এই আন্দোলনের বিজয়ের কৃতিত্ব ছাত্রদের। বক্তারা…
বাংলার ভোর ডেস্ক বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটেছে। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি-মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন। সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশে উড়াল দেন শেখ হাসিনা। তার তাৎক্ষণিক এ সিদ্ধান্তে কয়েকজন এমপি-মন্ত্রী দেশ ছাড়তে না পেরে দেশে গা ঢাকা দেন। এমনকি, মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন বলেও খবর চাউর হয়েছে।…