Author: banglarbhore

দেবহাটা সংবাদদাতা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণবাদ এলাকায় অবৈধভাবে বালু কাটায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মেশিন দিয়ে বোরিং করে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মনিরুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মনিরুল ওই এলাকায় অবৈধভাবে দীর্ঘদিন বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন।

Read More

প্রেসবিজ্ঞপ্তি: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৪৬তম মাসিক সাহিত্যসভা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর কবি দীনেশ মণ্ডল, কবি ড. শাহনাজ পারভীন, কবি আমির হোসেন মিলন। সংগঠনের সহসাধারণ সম্পাদক রবিউল হাসনাত সজলের উপস্থাপনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এডিএম রতন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহসভাপতি নূরজাহান আরা নীতি, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান, এএফ মোমিন যশোরী,অ্যাড. মাহমুদা খানম, অরুণ বর্মন, আহমেদ মাহবুব ফারুক, সঞ্জয় নন্দী, সাধন কুমার দাস, জাকির হোসেন, কাজী নূর, শরীফ হোসেন ধীমান, সানজিদা…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের একাংশের নেতৃবৃন্দ ঘোষিত তফশিল বাতিলের দাবিতে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুমার দত্ত। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২০১৯ সালে হওয়া ত্রিবার্ষিকী কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালে। অথচ সেই কমিটি এখনো চলমান রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি নতুন নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। উক্ত নির্বাচনী তফশিল বাতিলসহ একটি আহবায়ক কমিটির মাধ্যমে উপজেলার সকল ইউনিয়নের নতুন কমিটিপূর্বক ভোটার তালিকা হালনাগাদ করে কমিটি গঠনের দাবিও করেন তিনি। ইতিমধ্যে জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু দিপংকর দাস রতন ও…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা শংকরপুর কুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণসমাবেশে সভাপতিত্ব করেন দলেরশংকরপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা আবুল বাসার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা-চৌগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আরশাদুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করে ক্ষমতায় থাকতে চেয়েছিল ৪১ বছর। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। কিন্তু ফ্যাসিবাদীদের দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। শংকরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমানের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার ‘এক ভূবন, এক ভাষা, চাই সর্বজনীন ইশারা ভাষা’ প্রতিপাদ্যে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে সকালে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয় । প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। তিনি বলেন, বুদ্ধি প্রতিবন্ধীরাও সমাজের মানুষ। তাদের রেখে উন্নয়ন সম্ভব নয়। এ কারণে তাদের সাথে নিয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে। এ সময় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, মুখ ও বধির সংঘর সভাপতি…

Read More

মনিরামপুর সংবাদদাতা সারাদেশে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে যশোর মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মেইন রোডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়। জানা যায়, বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা শহরের বিভিন্ন যায়গায় এসে জমায়েত হয়। পরে সেখান থেকে বের হয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে বিভিন্ন স্লোগান ও গান বাজিয়ে ভেকু দিয়ে কার্যালয়টি গুড়িয়ে দেয়া হয়। এ সময় বিক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র জনতা বলেন, কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে।

Read More

বাংলার খেলা প্রতিবেদক যশোরের সুপরিচিত দুই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজে ও বিকেলে কালেক্টরেট স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। যশোর শিক্ষা বোর্ডের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক কবিতা পারভীন। এছাড়া বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অনুষ্ঠান পরিচালনা করেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে নির্মিত দেশের বৃহত্তম ‘বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল’ এক্সকেভেটর দিয়ে ভেঙ্গে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সাথে শহরের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল-ভাস্কর্য ও শেখ হাসিনার স্মৃতিফলক ভাঙচুর করা হয়। এ সময় ‘নারায়ে তাকবির আল্লাহু আকবরসহ ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিয়ে গত বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভাংচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তারা বলছেন, ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন গণঅভ্যুত্থানে বিতাড়িত হাসিনা। তাকে ও তার দল আওয়ামী লীগকে কোনভাবেই পুনরুত্থানের ডালপালা মেলতে দিবেন না আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বকুলতলা মোড়ে দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল এক্সকেভেটর দিয়ে ভেঙ্গে ফেলে বিক্ষুব্ধ জনতা। এ সময়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার বড়বাজারের এইচএমএম রোডের এনসি স্টোর ও নিউ এনবি ট্রেডার্স নামে প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির জন্য এই জরিমানা করা হয়। এনসি স্টোরকে ২ হাজার ও নিউ এনবি ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম। তিনি বলেন, দোকানে মূল্য তালিকা না থাকা এবং পণ্য সম্পর্কে ভুল তথ্য প্রদানসহ বিভিন্ন অনিয়মের কারণে ৩৮ ও ৫১ ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পথে যখন অগ্রসর হওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে, তখন কতগুলো কর্মকাণ্ড সামগ্রিক পরিস্থিতিকে জটিল করে তুলছে। পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট শেখ হাসিনা-আওয়ামী লীগ বিদেশে বসে, এমন কতক উস্কানিমূলক কর্মকাণ্ডপরিচালনা করছে যা আন্দোলনকারী শক্তিসহ দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। এসব ঘটনাকে সামনে রেখে দেশের ইতিহাস ঐতিহ্যের অংশ ধানমন্ডি ৩২ নম্বর বাড়িসহ নানা জায়গায় ভাঙচুর, বুলডোজার ব্যবহার এবং এসব বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা পুরো পরিস্থিতিকে…

Read More