Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদী এনামুল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি যশোরের চাঞ্চল্যকর মফিজ হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এনামুল যশোর সদর উপজেলার চানপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম। কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বুকে তীব্র ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে জরুরি ভিত্তিতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসার জন্য তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি বেলা ১১ টা ২০ মিনিটের সময় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে দাবি করা হয়। এদিকে, আদালত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাইপ্রাসে যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়ে রাশিয়ায় গিয়ে যুদ্ধ করতে হচ্ছে যশোরের যুবক জাফর হোসেনকে। পাচারের শিকার হয়ে তাকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হওয়া জাফর হোসেন যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সরদারপাড়ার খায়রুল সরদারের ছেলে। সম্প্রতি মুঠোফোনে পরিবারকে পাচার ও তার বর্তমান অবস্থার কথা জানিয়েছেন জাফর। যুদ্ধের ময়দানে মৃত্যুর আতঙ্কে তিনি এখন বাড়ি ফেরার আকুতি জানিয়েছেন। এদিকে, জাফরের এই পরিণতিতে আতংক ও দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন জাফরের পিতাসহ মা হাসিনা খাতুন ও স্ত্রী খাদিজা খাতুন। তার শিশু দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মুঠোফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপে নিজের যুদ্ধপোশাক পরে তোলা…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা স্বৈরাচার ও তার দোসররা শান্ত বাংলাদেশকে পরিকল্পিতভাবে অশান্ত, দেশব্যাপী প্যাসিস্টদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলপূর্ব ঝিকরগাছা বাজারের সোনালী ব্যাংকের সামনে সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার মহিদুল ইসলাম, বিএনপি নেতা এনামুল হক, ইসমাইল হোসেন সোহাগ, রাশেদুল মমিন সুজন, আরমান হোসেন কাকন, নুরুজ্জামান বাবলা, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের…

Read More

কলারোয়া সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকাল বিশিষ্ট বিনাসরিষা-১১ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার খোর্দ্দ বাটরায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনা মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীরের সঞ্চালনায় মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প-পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার, উপ প্রকল্প পরিচালক ড. আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শিল্পী…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়। ‘মেধা ও সততায় গড়বো দেশ’ এই স্লোগানে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বিকেলে ব্যানার ও বিভিন্ন ফেস্টুনে বর্ণাঢ্য সাজে সজ্জিত র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি সাঈদী হাসান বুলবুল, জেলা শাখার সেক্রেটারি জুবায়ের হোসেন, কালিগঞ্জ পূর্ব শাখার সভাপতি আজহারুল ইসলাম,…

Read More

খাজুরা সংবাদদাতা সারি সারি টেবিলের ওপর সাজানো বিচিত্র নামের কয়েকশ পিঠা। ক্রেতাদের আকর্ষণে এসব পিঠার স্বাদ আর বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন শিক্ষার্থীরা। কেউ পিঠা দেখছেন, কিনে নিচ্ছেন। কেউবা সেখানে বসেই খাচ্ছেন। বৃহস্পতিবার বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে পিঠা উৎসবে এমন চিত্রই দেখা গেল। তবে দশটি স্টলের মধ্যে সবচেয়ে বেশি ভিড় ছিলো নিউক্লিয়াস নামের স্টলে। সেখানে ১০ টাকায় ‘শাশুড়ির মন’ ও ৫ টাকায় বিক্রি হয়েছে ‘ছেলেদের মন’ পিঠা। আর ডালিম নামের স্টলে দেখা মিলেছে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল চিত্রনায়ক বাপ্পারাজের প্রেমিকা ’হেনা’ নামের পিঠা। এ নিয়ে সবার মাঝে চলেছে বেশ হাস্যরস। এদিন সকালে তারুণ্যের উৎসব উপলক্ষে কলেজ আয়োজিত পিঠা…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছার লস্কর ইউনিয়নের লেবুবুনিয়ার ঘোপের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লেবুবুনিয়া মন্দির চত্বরে সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উন্নয়ন সংস্থা উত্তরণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাটি কেটে খাল খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি অফিসার একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত টি-২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে রানারআপ হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে। একই সাথে যশোরে জাতীয় দলের অংশগ্রহণে একটি প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হবে। আগামী ৭ ফেব্রুয়ারি সংবর্ধনা ও ৮ ফেব্রুয়ারি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কর্মসূচি নিয়ে তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি ফজলে রাব্বী মোপাশা। তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০১১ সালের ১৯ নভেম্বর যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা হয়। সেই থেকে যশোরের খেলোয়াড়রা তাদের যোগ্যতা দেখিয়ে চলেছে বাংলাদেশ সহ সারা বিশ্বকে। এ পর্যন্ত যশোরের মোট ৮জন খেলোয়াড় জাতীয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুরে আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া বাজারে লিফলেট বিতরণকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) ও একই গ্রামের আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে আওয়ামী লীগের কর্মসূচির ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ বিষয়ে জানতে পেরে চিংড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে সুজন ও আলী হোসেনকে লিফলেটসহ আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান। এ ব্যাপারে কেশবপুর থানার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে সমাজতন্ত্র বিরোধী নীতি, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ এবং আমলা লুটপাটের বিরুদ্ধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সমাজতন্ত্রের নামে আরেক দালাল সরকার নয়, শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য লড়াই জোরদার করতে হবে। বিশ্বাসঘাতক সমাজতন্ত্রীদের প্রতারণা ও অন্যান্য ষড়যন্ত্র মোকাবিলা করে বিপ্লবী শ্রমিক শ্রেণি, নিপীড়িত জনগণের সংগ্রাম বেগবান করতে হবে। তারা গণতান্ত্রিক শ্রম আইন, জাতীয় নীতি, ভূমিহীন কৃষকের জমির অধিকার, খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা এবং মৌলিক অধিকার রক্ষার দাবিও জানান। বিক্ষোভ সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক,…

Read More