কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে প্রবীণ সাংবাদিক ও ক্রীড়া সংগঠক আব্দুস সামাদ (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকালে তিনি উপজেলার বরণডালী গ্রামের নিজ বাড়িতে অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছে। এদিন আসর নামাজ বাদ এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন স¤পন্ন করা হয়। এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান প্রমুখ।
Author: banglarbhore
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার স্বাধীনতা স্মৃতি চত্বর মাঠে আয়োজিত এ মেলার ফিতা কেটে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। এরপর তিনি মেলা প্রাঙ্গণে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিবিদ কাজি জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সুবীর কুমার বিশ্বাস,…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০)নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রহিমা খাতুন এই গ্রামের বাসিন্দা। এ ঘটনার পরপর হত্যাকারী অপু হোসেন (৩০) ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে গেছেন। স্থানীয়রা জানান, নিতহ রহিমা খাতুনের ছেলে মিজানুর প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পাবেন। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায়ই দু পরিবারের মাঝে ঝগড়াঝাটি হতো। মঙ্গলবার দুপুরবেলা রহিমা মাঠে রান্নার জন্য কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রাহিমার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অপু রহিমাকে মারধর…
মহেশপুর সংবাদদাতা মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে ইদ্রিস আলী নামে এক কৃষকের প্রায় ২ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। সোমরাব রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ইদ্রিস আলী মালাধরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় কৃষকরা জানায়, ইদ্রিস আলী তিন বছর আগে ওই মাঠের ২০ শতক জমিতে ড্রাগন ফলের বাগান করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে ড্রাগন ফল বিক্রিও করেছেন তিনি। আগামীতে আরও বেশি ফল বিক্রি করতে পারতেন। কিন্তু রাতের কোন এক সময় প্রতিপক্ষ বাগানে ঢুকে সকল ড্রাগন গাছ কেটে সাবাড় করে দিয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক ইদ্রিস আলী বলেন, আজমপুর গ্রামের মজিবর ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা…
মহেশপুর সংবাদদাতা মহেশপুরে গোলাম মাওলা (৪০) নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত প্রবাসী কুরিপোল চেয়ারম্যানপাড়ার বাসিন্দা। নিহতের ভাইপো শামীম জানান, প্রায় সাত মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মাওলা বক্স। সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় ঈদগাহের পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। মহেশপুুর থানা এস আই আসাদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে (ভারতীয় অ্যানাগ্রা ট্যাবলেট পাঁচ হাজার পিস) মাদকদ্রব্যসহ প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার পদ্মশাখরা বিওপির সদস্যরা সদর থানাধীন পদ্মশাখরা হিন্দু পাড়া নামক স্থান থেকে ৭০ হাজার টাকার মূল্যের ভারতীয় ওষুধ ও লক্ষীদাড়ি এবং ঘোষপাড়া নামক স্থান হতে ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা চৌরঙ্গী আম বাগান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। এ ছাড়া কাকডাঙ্গা বিওপির সদস্যরা রাজ্জাকের মোড়, বয়ারিয়া পাকা রাস্তা ও ভাদিয়ালী মাঠ…
মাগুরা সংবাদদাতা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে ‘জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী’ শীর্ষক আলোচনা সভা ও জেলার শহিদ পরিবারের সংবর্ধনা মঙ্গলবার সকালে কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক মিহির কান্তি প্রামানিক। প্রধান অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, অফিসার্স কাউন্সিল সম্পাদক প্রফেসর বিকাশ রায়, বিশেষ বক্তা ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জুলফিকার আলী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আন্দোলনে আহত এবং নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন প্রভাষক ইমরান…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলা বিএনপির ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কমিটিতে আহবায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক যথাক্রমে আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, আখতারুল ইসলামকে করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। একই সাথে বিগত সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিদ্যমান আহবায়ক কমিটিকে বাতিল ঘোষণা করা হয়।
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, আমরা সম্প্রীতির বন্ধনে বৈষম্যহীন দেশ গড়তে চাই। ২৪-এর আন্দোলনের মূল উদ্দেশ্য ছিলো বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। সবাইকে একসাথে হয়ে এই ছোট্ট দেশকে সোনার বাংলায় পরিণত করতে হবে। সোমবার সকাল ১০ টায় সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য এসব কথা বলেন। পথ আল্পনা, বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনে যবিপ্রবিতে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের নওয়াপাড়ায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সার বোঝাই ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত ও সার বোঝাই ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার রাত সাড়ে ১০ টার দিকে নওয়াপাড়ার অদূরে ভৈরব ব্রিজ সংলগ্ন সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর আধাঘন্টা রেল চালাচল বন্ধ থাকলেও ট্রেনটি পরীক্ষা নিরীক্ষা শেষে আবারও ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় বলে জানিয়েছে রেল সংশ্লিষ্টরা। নওয়াপাড়া রেল স্টেশন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসটি নওয়াপাড়ার ভৈরব ব্রিজ এলাকা অতিক্রম…
