খুলনা অফিস খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সুমন আহমেদ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে ২০ পুলিশ সদস্যসহ অন্তত ৫০জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকল ছোড়ে । এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষে আমাদের…
Author: banglarbhore
স্বাধীন মুহম্মদ আব্দুল্লাহ ভালোবাসা মানে না ধর্ম, বর্ণ, জাত, গোত্রের বাঁধা। ভালোবেসে স্বদেশ ছেড়ে পাড়ি জমানো যায় প্রিয় মানুষের কাছে শুধুমাত্রই ভালোবাসার টানে। কিংবা বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত অঞ্চলের কৃষ্ণবর্ণের একটা মেয়েকে ভালোবেসে রাজ রাজত্ব ছেড়ে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সবুজ শ্যামল এ দেশের কাঁদা মাটি জলে মিশে থাকা যায় দীর্ঘ বছর। তেমনি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ক্রিস্টফার মার্ক হোগল ও রহিমা খাতুন। তারা একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রায় এক যুগ। এ দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের ভালোবাসায় বিন্দুমাত্র ছেদ পড়েনি। হাতে হাত ও চোখে চোখ রেখে আমৃত্যু এক সঙ্গে বাকিটা জীবন কাটাতে চান তারা। তাদের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক গৃহবধূকে জিম্মি করে মোবাইলে অর্ধ উলঙ্গ ভিডিও করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ওই মামলার দুই আসামিকে আটক করেছে। গত ২৬ জুলাই শহরতলীর রাজারহাটে এই ঘটনার পরে ২ আগস্ট ভুক্তভোগী নারী ৬ জনের নামে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটকরা হলো, রামনগর গ্রামের সরদারপাড়ার মোতাহার সরদারের ছেলে ইসরাফিল হোসেন মানিক ও রামনগর মোল্যাপাড়ার সলেমানের ছেলে আলিম। এই মামলার পলাতক অন্য আসামিরা হলো, রামনগর মোল্যাপাড়ার আমির হোসেনের ছেলে আব্দুর রহমান, বাশারের ছেলে রেজওয়ান, সাকাত আলীর দুই ছেলে আসাদ ও আহাদ। বাদী যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার দুই সন্তানের জননী…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহ কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন শিক্ষার্থীকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃতরা সবাই ছাত্র ও পরিক্ষার্থী হওয়ায় রাত সাড়ে ৭ টার দিকে থানা পুলিশ মানবিক বিবেচনায় ওই ছাত্রদেরকে অভিভাবকদের হাতে ফিরিয়ে দিয়েছেন। শুক্রবার বিকালে শহরের সরকারী এম ইউ কলেজ রোড থেকে মিছিলের প্রস্তুতিকালে শিক্ষার্থীদের আটক করেছিল পুলিশ। এর পর পরই শিক্ষার্থীরা শহরের মেইন বাসস্ট্যান্ডে প্রতিবাদ ও ছাত্রদের মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বিক্ষোভে অংশ দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল হামিদ বলেন, বিকালে শিক্ষার্থীরা কলেজের পাশে জড়ো হয়ে শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ এসে আকস্মিক শিক্ষার্থীদের…
বাংলার ভোর প্রতিবেদক কোটা আন্দোলনের নামে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নেতৃত্ব মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী এসে সমাবেত হয় গাড়িখানা সড়কস্থ দলীয় কার্যালয়ে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির কবু, সদর উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অহিদুল…
বাংলার ভোর প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় পুলিশের মামলায় গ্রেপ্তার যশোর শিক্ষা বোর্ডের দুই শিক্ষার্থী কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেয়ার অনুমতি পেয়েছেন। তারা বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে আছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, তাদের পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে। ওই দুই শিক্ষার্থী হলেন মো. ফাহিম পারভেজ ও মো. জাহিদ হোসেন। গত ৩১ জুলাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত অনুমতিপত্রে বলা হয়, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় দুই পরীক্ষার্থীর উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র সরবরাহ এবং কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হলো। একই অনুমতিপত্রে বলা হয়, কারাগারে পরীক্ষা গ্রহণসংক্রান্ত যাবতীয় ব্যয় পরীক্ষার্থীর অভিভাবককে বহন করতে হবে।…
বাংলার ভোর প্রতিবেদক গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ মিছিল বের করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃষ্টি মাথায় এ বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন অভিভাবকরাও। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোর শহরতলীর পালবাড়ি মোড় থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকাল সাড়ে ৫টার দিকে দড়াটানাতে কর্মসূচি শেষ করে তারা। এছাড়া শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। এদিকে, মিছিলের শেষের দিকে শহরের দড়াটানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্যানা বিলবোর্ড ভাংচুর করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। সরেজমিনে ঘুরে ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার…
সাতক্ষীরা সংবাদদাতা: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সাতক্ষীরা সদর থানার মামলায় গ্রেপ্তার ৬ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। শুক্রবার সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালাউদ্দিন তাদের জামিনের আদেশ দেন। সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রস্টিটিউটর (পিপি) মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলা লাবসা দরগা মসজিদ এলাকার কাজী কামরুল হাসানের ছেলে কাজী সাকিব হাসান (১৯), দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে ফাহিম হোসেন ওরফে রনি (১৯), একই গ্রামের নুরুন্নবীর ছেলে জাহিদ হোসেন (১৯), একই উপজেলার দেবীশহর গ্রামের আসাদুল্লাহ ওরফে আকাশ (২০), সাতক্ষীরা শহরের এডেগাছা পশ্চিমপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে তাসিন ফারহান নিলয়…
যবিপ্রবি সংবাদদাতা: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১ম বর্ষের শিক্ষার্থী সিফাতুর রহমানকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবার থেকে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরও তাকে আটকের অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। সিফাতুর রহমান মাগুরা জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের বাসিন্দা শফিকুর রহমানের পুত্র। সে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। সিফাতের বাবা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ খেলাধুলা করার জন্য যায় সিফাতসহ তার ৪ বন্ধু। হঠাৎ জানতে পারি ডিবি পুলিশ ওদের তুলে নিয়ে গেছে। পুলিশ আমাকে…
বাংলার ভোর প্রতিবেদক: যশোরে সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে ভিড় কমেছে কাঁচা বাজারে। প্রয়োজনীয় খাদ্য সামগ্রি কিনতে আসা ক্রেতার সংখ্যাও হাতে গোনা। কাঁচা বাজারে ভিড় না থাকলেও পর্যাপ্ত তরি তরকারির আমদানি দেখা গেছে। ক্রেতার চাপ কম থাকাতে বসে বসে সময় পার করছেন বিক্রেতারা। শুক্রবার শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতার উপস্থিতি কম। সবজির ডালি সাজিয়ে বসে আছেন বিক্রেতা। হরেক রকমের তরি তরকারিতে ভরপুর কাঁচা বাজার। এদিন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি মিষ্টি কুমড়া ৩৫ থেকে ৪০ টাকা, কচুরমুখি ৫০ টাকা, আমড়া ৪০ টাকা, পুঁইশাক ২০…