Author: banglarbhore

অভয়নগর সংবাদদাতা আগস্ট মাসব্যাপি শোকের বিভিন্ন কর্মসূচি সফলের লক্ষ্যে যশোরের অভয়নগরে উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতিমূলক সভা করেছে। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সহ-সভাপতি ও নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সহ-সভাপতি শেখ আইয়ুব হোসেন, খান এ কামাল হাচান, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মিন্টু, গাজী রুহুল আমিন, গোলাম জহিরুল হক লিখন, সৈয়দ কবীর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রেস ক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান পুননির্বাচিত হয়েছেন। শনিবার ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। এর আগে উৎসবমুখর পরিবেশে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৮৬ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটি তথ্যমতে, সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাহিদ হাসান টুকুন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ফারাজী আহমেদ সাঈদ পেয়েছেন ২২ ভোট। সহসভাপতি দুটি পদে ওহাবুজ্জামান ঝন্টু ৪৬ ভোট ও শেখ দিনু আহমেদ ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলাকালীন মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন যশোরের ঝিকরগাছার সন্তান ইমতিয়াজ হোসেন জাবির (২২)। গত ১৯ জুলাই (শুক্রবার) ঢাকার বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। জাবির শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেখানে ময়নাতদন্ত শেষে রাতেই লাশ গ্রামের বাড়িতে আনা হয়। ইমতিয়াজ আহমেদ জাবিরের চাচাতো ভাই ইমন হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে যান। শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে। তিনি দেউলি গ্রামের নওশের আলীর ছেলে। এবং ঢাকা সাউথইস্ট ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। শনিবার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সভাপতি-সম্পাদকের দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ। মাত্র দুই নেতার কমিটি হলেও এক সঙ্গে নেই তারা। কমিটি ঘোষণার ৮মাসের দ্বিধা-বিভক্তির ধারাবাহিকতা ছিল স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতেও। শনিবার সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক এস এম নিয়ামত উল্লাহ ছিল পৃথক কর্মসূচি। বঙ্গবন্ধুর ম্যুারালে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি আলোচনা সভার আয়োজন করে মিঠু গ্রুপ। অন্যদিকে বিক্ষোভ মিছিল আর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন নিয়ামত গ্রুপ। দলীয় কর্মসূচিতে পৃথক কর্মসূচিতে নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছেন। তারা জানিয়েছেন, জেলায় সংগঠনটির এ অবস্থার জন্য জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দলীয় কোন্দল আর স্বেচ্ছাসেবক লীগের বর্তমান জেলা নেতৃত্বকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে নির্মম হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপি বিএনপি নেতাকর্মীদের নামে মামলা ও আটকের প্রতিবাদে যশোর জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন। বিক্ষোভ মিছিল থেকে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সাথে দেশব্যাপি বিএনপি নেতাকর্মীর নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাজারে কাঁচা মরিচের উত্তাপ কমতে শুরু করেছে। স্বাভাবিক হচ্ছে বাজার দর। সবজির আমদানিও বেড়েছে। তবে ক্রেতার সমাগম কিছুটা কমছে। শুক্রবার বিকেলে শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতার উপস্থিতি কম। সবজির ডালি সাজিয়ে বসে আছেন বিক্রেতা। হরেক রকমের তরিতরকারিতে ভরপুর কাঁচা বাজার। এদিন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি মিষ্টি কুমড়া ৩৫ টাকা, কচুরমুখি ৫০ টাকা, আমড়া ৪০ টাকা, পুঁইশাক ২০ টাকা, কলা ৬০ টাকা, পটল ৩০ টাকা, উঁচ্ছে ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, শুকনো মরিচ ৪৫০…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতার পর সারাদেশের মত ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যশোরের পরিবেশ। দুই, পাঁচ, আট ঘন্টা করে শিথিল রাখা হচ্ছে কারফিউ। সাধারণ মানুষের মধ্যকার উৎকন্ঠা কমতে শুরু করেছে। ইন্টারনেট নির্ভর বিনোদন মাধ্যম সীমিত হওয়ায় খেলার মাঠে দেখা গেছে কিশোরদের। এর মধ্যে সাত দিন পর খুলতে শুরু করেছে বিনোদন স্পটগুলো। তাই গেল এক সপ্তাহ ঘর বন্দি থাকা শিশু কিশোরদের উপচে পড়া ভিড় দেখা গেছে যশোর পৌর পার্কে। শুক্রবার বিকেলে যশোর পৌর পার্কে গিয়ে দেখা গেছে পার্কের অধিকাংশ বেঞ্চ জুড়ে বসে আছেন বিনোদনপ্রেমি মানুষেরা। কেউ এসেছেন স্বপরিবারে, কেউ এসেছেন প্রিয় বাচ্চাকে নিয়ে, কেউ এসেছেন প্রিয় বন্ধুদের সাথে। আবার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য যশোরে মসজিদে মসজিদে মোনাজাত ও দোয়া করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা বিশেষ এই দোয়ায় অংশ নেন। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া। গত ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রথম দিকে ক্যাম্পাস কেন্দ্রিক বিক্ষোভ চললেও ৭ জুলাই থেকে বাংলা ব্লকেড কর্মসূচি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেন তারা। পরবর্তীকালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিলে সেখানে ঢুকে পড়ে তৃতীয় পক্ষ। বিভিন্ন স্থানে চলে নাশকতা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতার শুরু গত ১৫…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঐতিহ্যবাহী প্রেস ক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন আজ। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতহীন শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ হবে। ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ প্রার্থী। যুগ্ম সম্পাদকের দুটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী দুজন হলেন, জাহিদুল কবির মিল্টন ও কাজী আশরাফুল আজাদ। নির্বাচনে সভাপদি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহিদ হাসান টুকুন ও ফারাজী আহমেদ সাঈদ। সহসভাপতি দুটি পদের বিপরীতে লড়ছেন চারজন প্রার্থী। তারা হলেন, ওহাবুজ্জামান ঝন্টু, শেখ আব্দুল্লাহ হুসাইন, সৈয়দ শাহাবুদ্দিন আলম ও শেখ দিনু আহমেদ। সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান ও আহসান কবীর। কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও কারফিউয়ে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন সাতক্ষীরার নিম্ন আয়ের মানুষজন। এ অবস্থায় ভ্যানচালক, ফল বিক্রেতা, মুচিসহ অন্য পেশার মানুষেরা দুশ্চিন্তায় পড়েন। তবে কারফিউ শিথিলের সময়সীমা বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন কেউ কেউ। পুরোদমে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে সাতক্ষীরা সদরের নিউমার্কেট এলাকায় বাদাম নিয়ে দাঁড়িয়ে ছিলেন আব্দুল আজিজ। কিছুক্ষণ আলাপের পর তিনি কোটা সংস্কার আন্দোলন ও কারফিউ ঘিরে চলমান পরিস্থিতিতে নিজের দুর্দশার কথা জানান। বলেন, ‘এক সপ্তাহ ধরে তেমন আয় নেই। বেকার বসে আছি। ঘরে চাল নেই। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে।’ সাতক্ষীরা সদর…

Read More