বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে আতাই নদের বাঁধ ভেঙে তিন গ্রামে পানি ঢুকে পড়েছে। ফলে শত শত পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি করেছে গ্রামবাসী। আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের ত্রিমোহনী থেকে বয়ে যাওয়া মজুদখালী নদীর সঙ্গে যুক্ত হয়েছে আতাই নদ। সেই আতাই নদের বাঁধ ভেঙে সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর, চন্দ্রপুর ও রামনগর গ্রামে পানি ঢুকে পড়েছে। যে কারণে তিন গ্রামের শত শত পরিবার পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে। পানিবন্দি…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক মণিরামপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে ধর্ষণকারীরা। দাবিকৃত অর্থ না পেয়ে পরে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে পুলিশের দ্বারস্থ হন। এ ঘটনায় শুক্রবার মণিরামপুর থানায় গণধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়েরের পর জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো, ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস (২২), মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের ফজর গাজীর ছেলে আশরাফুল ইসলাম (২২) ও একই উপজেলার কোমলপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে শাওন হোসেন (১৯)। জানা যায়, আটক আশরাফুল…
♦ দুই গ্রুপের দ্বন্দ্বে আটকে আছে পূর্ণাঙ্গ কমিটি ♦ দু’পক্ষের আলাদা কর্মসূচি ♦ স্বেচ্ছাসেবক লীগের কমিটি হচ্ছে না হাসান আদিত্য এক বছর আগে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। আওয়ামী লীগের দুই গ্রুপের চাপের মুখে কমিটি ঘোষণা না করেই সম্মেলন শেষ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মেলনের তিন মাস পর স্থানীয় আওয়ামী লীগের বিদ্যমান দুটি ধারা থেকে দুই নেতাকে সভাপতি-সম্পাদক করে দুই সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। কিন্তু ওই কমিটির মেয়াদ আট মাস পেরিয়ে গেলেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি। দুই সদস্যের কমিটিতে খুড়িয়ে চলছে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম। হতাশা বাড়ছে পদপ্রত্যাশীদের মাঝেও। কবে নাগাদ কমিটি ঘোষণা করা হবে, সেটিও কেউ নিশ্চিত নয়।…
বাংলার ভোর ডেস্ক অদ্ভুত এক গুণের মাছ ‘সারপা সালপা’। রূপেরও কমতি নেই, রুপালি আঁশের উপর সোনালি ডোরা। পানির মধ্যে যখন মাছটি সাঁতড়ে বেড়ায়, দেখে মনে হয় রুপার মুদ্রা ছড়িয়ে রয়েছে। ‘সালেমা পর্জি’ নামেও পরিচিত এ মাছ খেলে নাকি নেশা হয়; যার রেশ থাকে প্রায় ৩৬ ঘণ্টা। আরবিতে সালেমা পর্জিকে বলা হয়, ‘যে মাছ স্বপ্ন দেখায়’। মনে করা হয়, রোমান সম্রাটেরা এই মাছ খেয়ে নেশা, আমোদ করতেন। পলিনেশীয়রা উৎসব-অনুষ্ঠানে এই মাছ খেতেন। আফ্রিকা উপকূল সংলগ্ন আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর এই মাছের বাসস্থান। কেন এই মাছ খেলে কারও কারও নেশা হয়- এ নিয়ে ২০১২ সালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে এই মাছের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হোসেনকে গার্ড অব অনার এবং জানাজা শেষে চৌগাছা উপজেলা মশ্মমপুর গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিমান অফিস সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন তার জানাজায়। এছাড়াও মরহুমের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদার, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, সাবেক প্রতিমন্ত্রী…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদরের রায়পুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করতে এসে রাহিমা নামে এক নারীর উপর শারীরিক নির্যাতন করেছে একদল সন্ত্রাসী। এ বিষয়ে ভুক্তভোগি বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সদরের রায়পুরে স্বামী পরিত্যাক্তা বাস্তুহারা রাহিমার বাড়িতে একই এলাকার আমেনা, গফ্ফার, রাশিদা, জাহিদুল, আজিজুর রাহিমার নিজ বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় তারা রাহিমার মাথায় আঘাত করাসহ শরীরের জখম করা হয়। এ সময় কাইচি দিয়ে তার চুল কেটে দে এবং শরীরে আগুনের ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেয়। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহত রাহিমা খাতুন বলেন, সরকারি ঘরে থাকা কাল হয়েছে তার।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে শহরতলীর খোলাডাঙ্গা মফিজপাড়া রকমারী টি স্টলের সামনে এনামুল হোসেন ইমন (২৩) নামে এক যুবককে পূর্ব শত্রুতার কারণে পিস্তল দিয়ে জিম্মি করে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আহত যুবকের পিতা সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের কামাল হোসেন বুধবার বিকেলে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৬জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় আসামি দু’জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, খোলাডাঙ্গা গ্রামের আশিকুর রহমান ওরফে শাওন, একই উপজেলার পাগলাদাহ গ্রামের শহিদ। মামলার আসামিরা হচ্ছেন, খোলাডাঙ্গার আশা, শাহাজালাল বাবু ওরফে লাদেন বাবু, যুথী মীর্জা, রায়হান, শাওন, ইমরান, শহিদ, আলমগীর, গোলাম রসুল,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে এলাকায় মাদক বিক্রিতে বাধা নিষেধ করায় প্রতিবেশিদের হামলায় মুক্তার আলী (২৭) নামে এক যুবককে মারপিট করার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। সদরের হাশিমপুর মধ্যপাড়া গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম। মামলায় আসামি করেন, প্রতিবেশি ফয়সাল হোসেন, ফারুক হোসেন ও ফারুক হোসেনের স্ত্রী খাদিজা বেগম। মামলায় বাদী উল্লেখ করেন, আসামিরা সম্পর্কে প্রতিবেশী। ফয়সাল হোসেন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী প্রকৃতির। বিভিন্ন সময় বাদির বাড়ির সামনে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি করে সে। এই বিষয়ে বাদীর মেঝ ছেলে মুক্তার আলী ফয়সাল হোসেনকে নিষেধ করলে সে মুক্তার আলীকে মারপিটসহ খুন জখমের হুমকি প্রদান করে। গত ১৬ জুলাই বাদীর ছেলে হাশিমপুর বাজার থেকে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধ করতে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকে বন্ধ করে দেয়া হয় মোবাইল সিম অপারেটরগুলোর ইন্টারনেট কানেকশন। এদিন রাজধানীতে আন্দোলনকারীদের মধ্যে কিছু দুষ্কৃতকারীরা আগুন দেয় ডাটা সেন্টারে। কেটে দেয় ব্রডব্যান্ড লাইন। তারপর থেকে সারাদেশে ব্রডব্যান্ড বা ওয়াইফাই ইন্টারনেট সংযোগও বিছিন্ন হয়ে যায়। এরপর থেকে বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত থেকে স্বাভাবিক হতে শুরু করেছে ব্যক্তি পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট। ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ থাকায় লক্ষাধিক টাকা লোকসানের সম্মুখীন হয়েছেন ইন্টারনেট নির্ভর যশোর জেলার ফ্রিল্যান্সাররা। যশোর শহরের গাজিরবাজার এলাকার ফ্রিল্যান্সার আকিব জাবেদ বলেন, প্রায় এক সপ্তাহ ইন্টারনেট…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর জেলা শহর ও উপজেলা বাজারের সড়ক পাশ দিয়ে পথচলা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শহরের অধিকাংশ হোটেল-রেস্টুরেন্টগুলো সড়ক পাশের ফুটপাত দখল করে গ্যাস সিলিণ্ডার রাখছে। আর সেই গ্যাস সিলিণ্ডারের খুব কাছেই উত্তপ্ত গ্যাসের চুলায় চলছে রান্নার কাজ। এতে বিঘ্নিত হচ্ছে পথচারিদের স্বাভাবিক চলাফেরা। এমন কি চুলার সেফটিভাল্ব দুর্বল থাকলে বা লিকেজ হলে সিলিণ্ডার বিস্ফোরণে ঘটে যেতে পারে প্রাণহানীর মতো ঘটনা। গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ত্রুটির কারণে গ্যাস লিক হয়। আর তা থেকে ঘটে বিস্ফোরণের মত ঘটনা। এ ছাড়া নিরাপদ দূরত্বে চুলা না রাখায় অতিরিক্ত তাপে সিলিণ্ডার গরম হয়েও বিস্ফোরণের আশঙ্কা থাকে। সরেজমিন যশোর শহর ও কেশবপুর বাজার ঘুরে দেখা গেছে,…