বাংলার খেলা প্রতিবেদক প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের কাবিদ আল সিয়াম। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড়ো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তবে বল হাতে নিয়ে তুলে নিয়েছে ৫ উইকেট। তাতে টানা দ্বিতীয় জয় তুলে নিতে খুব বেশি বেগ পেতে হয়নি তৌহিদ রহমানের শিষ্যদের। শাম্স-উল-হুদা স্টেডিয়ামে তাদের কাছে ১০৮ রানে পরাজিত হয়েছে মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে দারুন শুরু এনে দেন দুই শিক্ষা বোর্ডের দুই ওপেনার কাবিদ আল সিয়াম ও আসাদুল্লাহ আল হিল গালিব। দলীয় ৬০ রানে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক আইনি জটিলতায় যশোরের অভয়নগরে টেকারঘাট সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে পাশাপাশি দুই উপজেলার হাজার হাজার মানুষ। কাঠের তৈরি বিকল্প সেতু দিয়ে চলাচলে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) দায়ি করলেন রিটকারি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক ইকবাল কবীর জাহিদ। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে পুনরায় কাজ শুরু হবে বলে জানিয়েছেন যশোর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান। জানা গেছে, অভয়নগর ও মণিরামপুর উপজেলার সীমান্তে টেকা নামে একটি নদী রয়েছে। নদীর এক পাশে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন। অপরপাশে মণিরামপুর উপজেলার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে মানুষের যাতায়াত ৮৩ শতাংশ কমেছে। আগামী ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা আরো কমে যাবে। এতে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বেনাপোল ইমিগ্রেশন ও শূণ্যরেখায় গিয়ে দেখা গেছে, বন্দরের কোথাও তেমন কোলাহল নেই। যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার চিরচেনা দৃশ্য নেই। ইমিগ্রেশনে অধিকাংশ কাউন্টারের কর্মকর্তারা হাত গুটিয়ে বসে আছেন। কুলি শ্রমিকদের তেমন ব্যস্ততা নেই। এক ধরনের সুনশান নিরবতা বিরাজ করছে। মাঝে মাঝে কয়েকজন যাত্রীর আসা যাওয়া চোখে পড়ছে। বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বুধবার বেনাপোল বন্দর দিয়ে দুই হাজার ২৮১ যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত…
বাংলার ভোর প্রতিবেদক আগামী ১ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ইত্যাদি স্লোগান দেন’। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনে দুই হাজার ছাত্র জনতা নিহত হয়েছে, ২০ হাজারের বেশি আহত হয়েছে। এখনো…
বাংলার ভোর প্রতিবেদক ফলজাতীয় পণ্যে অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে ফল আমদানিকারক, আড়তদার, পাইকারি বিক্রেতারা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দেশের অন্যতম বৃহৎ ফলপট্টি মণিহার স্ট্যান্ডের সামনে এ মানববন্ধন করে যশোরের ফল ব্যবসায়ী সমিতি। কর্মসূচিতে পাঁচ শতাধিক আমদানিকারক, আড়তদার, পাইকারি বিক্রেতারা অংশ নেন। এ সময় ফলজাতীয় পণ্যের অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে চার দিনের আল্টিমেটাম দেয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ৯ জানুয়ারি ফল পণ্যের উপর অতিরিক্ত এসডি, টিটিআই ১৭ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি করে এসআরও জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডলার সংকটসহ নানান বাধার কারণে আগে থেকেই ফল ব্যবসায়ীরা ক্ষতির শিকার হয়ে আসছিলেন। এর মধ্যে ফল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে মধ্যরাতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ হানিফ (৪৯) নামে এক আ.লীগ কর্মী জখম হয়েছেন। এ সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল নিজ গাড়িতে করে হানিফকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। সাবেক চেয়ারম্যান টুটুল জানান, বুধবার দিনগত গভীর রাত তিনটার দিকে যশোর নড়াইল সড়কের বিজলী পেট্রোল পাম্পের পাশে পড়ে থাকতে দেখেন হানিফকে। তখন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগ থেকে ওষুধ কেনার কথা বলে চেয়ারম্যান টুটুল পালিয়ে যান। যা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। অন্যদিকে, হাসপাতালেই মাতলামি শুরু করেন গুলিবিদ্ধ হানিফ। খবর পেয়ে ডিবি পুলিশ ও কোতোয়ালি…
বাংলার ভোর প্রতিবেদক সামিয়া মেহজাবিন রংতুলি ও কবুরা মেহজাবিন টিউলিপ দুই বোন এবারও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থ অয়োজিত এই বৃত্তি পরীক্ষায় তারা এই সাফল্যের স্বাক্ষর রেখেছে। যশোর শহরের জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, পুলিশ লাইনস স্কুল, কালেক্টরেট স্কুলসহ বিভিন্ন স্কুল থেকে ৩৭৩ জন ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। রংতুলি যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এণ্ড কলেজের ৫ম শ্রেণীর (বর্তমানে ৬ষ্ঠ শ্রেণীর) ছাত্রী ও টিউলিপ অক্সফোর্ড স্টেট ইন্টারন্যাশনাল স্কুলের ২য় শ্রেণীর (বর্তমানে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এণ্ড কলেজের ৩য় শ্রেণীর) ছাত্রী। দুই বোন মানসম্মত শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রকৃত মানুষ হতে চায়। রংতুলি ও টিউলিপ বাংলার ভোর…
বাংলার ভোর প্রতিবেদক ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে যশোরে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর কালেক্টরেট স্কুলের মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এই আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান। এসসময় তিনি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি জুলাই বিপ্লবে তরুণদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং দেশকে এগিয়ে নিতে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জুলাই-আগস্টে অনুষ্ঠিত ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আত্মত্যাগ ও বিজয়গাঁথার লোমহর্ষক স্মৃতিচারণ করেন। দেশের স্বার্থে দলমত নির্বিশেষে তারা একতাবদ্ধ থাকতে আহবান জানান। সহকারী তথ্য…
ঝিকরগাছা সংবাদদাতা জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ক্রীড়া সমিতির আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঐতিহ্যবাহী বিএম হাইস্কুল মাঠে খেলা শুরু হয়। খেলায় প্রথমে ব্যাট করে সরকারি এম.এল মডেল হাইস্কুল নির্ধারিত ওভারে ৪উইকেট হারিয়ে ৫০রান সংগ্রহ করে। জবাবে ৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৪৯রান করে। ফলে ১ রানে ঝিকরগাছা এম.এল মডেল হাইস্কুল জয় লাভ করে। খেলায় সর্বোচ্চ ২২রান করে সরকারি এম.এল মডেল হাইস্কুলের খেলোয়াড় মহিব হোসেন ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়।
খাজুরা সংবাদদাতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী প্রজন্ম দেশ পরিচালনা করবে। নিয়মিত খেলাধুলা ও পড়ালেখার চর্চা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ করে তোলে। বৃহস্পতিবার বিকেলে বাঘারপাড়ার সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য ও বন্দবিলা ইউনিয়ন বিএনপির বর্তমান সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো। এ সময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা…
