সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা সদর থানা ঘেরাওকালে পুলিশ লাটিচার্জ ও ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় পুলিশ ১৫ জনকে আটক করেছে। পুলিশের লাটিচার্জে কোটা সংস্কার আন্দোলনের কমপক্ষে ১০ জন শিক্ষার্থীরা আহত হয়েছেন। অপরদিকে আন্দোলন কারীদের ইট-পাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, সদর থানা পুলিশের এএসআই জিল্লুর রহমান, ডিবি পুলিশের এএসআই শাহানুর হোসন ও কনস্টেবল নাদিম। পুলিশ জানায়, কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে সাতক্ষীরা চৌরঙ্গী মোড়ে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে হাসপাতাল মোড় হয়ে সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থান…
Author: banglarbhore
লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদী থেকে ২৪ ঘন্টার ব্যবধানে ভেসে আসা আরও এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ। মঙ্গলবার (১৬জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মধুমতী নদীর ঘাঘা এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন মধুমতী নদীর ঘাঘা এলাকায় একটি অজ্ঞাত লাশ ভেসে যেতে দেখে। পরে স্থানীয়রা বড়দিয়া নৌ-পুলিশকে খবর দিলে খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম মো. বিল্লাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি করে বলেন লাশটি ময়নাতদন্তের জন্য…
কেশবপুর সংবাদদাতা কেশবপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই সরকারি পশুহাটের লাখ লাখ টাকার শিশু গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ওই হাট থেকে ইতোমধ্যে ৫টি গাছ কেটে নিয়ে গেছেন কাঠ ব্যবসায়ী। খবর পেয়ে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার সেগুলি জব্দ করেন। জানা গেছে, হাটের মরা গাছের ডালপালা ভেঙে পড়ে হাটুরেরা আহত হন জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বন বিভাগকে মৃত গাছে টেণ্ডার প্রক্রিয়া করতে বলেন। সে মোতাবেক ১৬ জুলাই উপজেলা বন বিভাগ পশুহাটের মরা গাছের মূল্য নির্ধারণসহ টেন্ডারের জন্যে মাপযোগ করতে যায়। এ সময় এক ব্যবসায়ীকে গাছ কাটতে দেখে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কেশবপুর পৌর…
বাংলার ভোর ডেস্ক সরকারের পক্ষ কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে আলোচনায় বসার আবেদন প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েক সমন্বয়ক। বৃহস্পতিবার ( ১৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক তাদের ফেসবুক পোস্টে এই সিদ্ধান্ত জানিয়েছেন। সমন্বয়ক সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে? আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’ সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক আইডিতে লিখেছেন, গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেঈমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন লিখেছেন,…
বাংলার ভোর প্রতিবেদক কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে বড় গণজমায়েত সৃষ্টি করে বিক্ষোভ করছে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় যশোরের জেলা প্রশাসকের অফিসের পাশে এসব শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করেন। এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের চারপাশের রাস্তা শিক্ষার্থীতে পরিপূর্ণ হয়ে যায়। বেলা ১২টায় তারা মিছিল ও শ্লোগানসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চাঁচড়া মোড়ে গিয়ে যশোর-বেনাপোল-ঢাকা-খুলনা বাইপাস সড়কগুলো বন্ধ করে দেয়। রাস্তার ওপর অবস্থান নিয়ে সেখানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এরপর দুপুর তিনটায় তারা মিছিল সহকারে যশোর শহরের রেলগেটস্থ রেলপথে যশোর-খুলনা লোকাল ট্রেন অবরুদ্ধ করে রাখে। এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ…
বাংলার ভোর প্রতিবেদক ট্রেন লাইন আটকে রেখে বিক্ষোভ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত যশোরের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে যশোর শহরের রেলগেটে অবস্থান নিয়ে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা লোকাল ট্রেন আটকে তারা এ বিক্ষোভ করেন। এ সময় তারা কোটা বিরোধী নানা স্লোগান দেয়। প্রায় ২০ মিনিট পর তারা অবরোধ তুলে নিয়ে শহরের দড়াটানা মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করে। এদিকে, কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় পৃথক গায়েবানা জানাজার আয়োজন করে জেলা আওয়ামী লীগ, বিএনপি ও ছাত্রলীগ। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে যশোরের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে…
বাংলার ভোর প্রতিবেদক মুক্তিযোদ্ধা জনতা গড়ে তোলো একতা, সরকারি চাকরির ক্ষেত্রে কোটা বিরোধীরা হুঁশিয়ার সাবধান, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি-এসব দাবি সম্বলিত ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলার মুক্তিযোদ্ধাবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দড়াটানা ভৈরব চত্বরে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটাবিরোধী আন্দোলনকারী কর্তৃক জাতীয় পতাকা অবমাননা, সুপ্রীম কোর্টের আদেশ লঙ্ঘন ও রাষ্ট্রপতিকে আল্টিমেটাম দেয়ার প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ, মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। বক্তব্য দেন যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম মুযহারুল ইসলাম মন্টু, ডেপুটি কমান্ডার প্রকৌশলী আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি…
বাংলার ভোর প্রতিবেদক কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের এক শিক্ষার্থীকে মারধর করে বের করে দিয়েছেন ছাত্রলীগ নেতারা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মালামালসহ হল থেকে বের করে দেয়া হয় সামিউল আজিম নামে ওই শিক্ষার্থীকে। সে বিশ্ববিদ্যালয়ের ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম হৃদয় এবং সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান শিহাবের নেতৃত্বে নেতাকর্মীরা সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহীদ মসিয়ূর রহমান হলের ৪২২নং কক্ষে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ হামলার ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা পানি পান করার জন্য ডিসি অফিস চত্বরে টিউবওয়েলে যান। এ সময় যশোর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা বাঁশের লাঠি দিয়ে চার-পাঁচ জন শিক্ষার্থীকে মারপিট করে। এ সময় ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা পালিয়ে যান। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এর আগে কোটা সংস্কারের এক দফা দাবি এবং আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সকাল সাড়ে ১০টা থেকে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে শহিদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যার ২৪তম বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে কালোব্যাজ ধারণ, শোক র্যালি, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে সাংবাদিকরা কালোব্যাচ ধারণ করেন। এরপর শোক র্যালি নিয়ে শহরের কারবালা কবরস্থানে যান। সেখানে শহিদ সাংবাদিক শামছুর রহমান কেবলের কবরে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন, শহিদ সাংবাদিক শামছুর…