Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ অবমাননাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় থেকে বের হওয়া মিছিলটির নেতৃত্ব দেন সংগঠনের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি এমপি। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস, সদস্য নাজমুন আসিফ মুন্নি, ছাত্রলীগের মেহেদী হাসান, সাতক্ষীরা সন্তান কমান্ডের রিয়াজুল ইসলাম, এস এম পলাশ রহমান, গাজী আরেফিন, কালিগঞ্জের ফারুক হোসেন, সাইফুল ইসলাম, শ্যামনগরের মনিরুজ্জামান ডলার, রফিকুল ইসলাম বাবলু, মোস্তফা কামাল, তালার জাহিদুর রহমান লিটু, তৌহিদুর রহমান প্রমুখ।…

Read More

তালা সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলার দুর্ধর্ষ ডাকাত গ্রুপ রিয়াজুল বাহিনীর মূলহোতা রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলনা। মঙ্গলবার ভোর রাতে তাকে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। রিয়াজুল ইসলাম তালা উপজেলার জিয়ালা নলতা এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা র‌্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রায় একযুগেরও বেশি সময় ধরে তালা উপজেলাসহ আশেপাশে এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম রিয়াজুল বাহিনী। তার নামে চুরি, ডাকাতি, দাংগা সংঘটন, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিস্ফোরক সামগ্রি রাখা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রিয়াজুল ২০১১ সালে তালা থানার একটি ডাকাতি মামলার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে চাঞ্চল্যকর লোমহর্ষক সোনাভান হত্যাকাণ্ডে চঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ছেলে ও বৌমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলো সোনাভান বিবি। স্বামীর মৃত্যুর আগে রেখে যাওয়া জমিই যেন কাল হল তার জীবনে। ওই জমি আত্মসাৎ করার চেষ্টা করছিলো ছেলে আরিফ। বাধ্য হয়ে সোনাভান বিবি আদালতে মামলাও করেছিলেন। কিন্তু এতে আরও ক্ষিপ্ত হয়ে উঠে আরিফ ও তার স্ত্রী ইভা। তারা মা সোনাভান বিবিকে মারপিট এমনকি রক্তাক্ত জখমও করে হত্যার চেষ্টাও করে। শেষ মেষ বাধ্য হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন সোনাভান বিবি। এরপরই মাকে হত্যার পরিকল্পনা করে ছেলে আরিফ। সোনাভান বিবি হত্যা মামলার তদন্তে উঠে এসেছে লোমহর্ষক এসব তথ্য। পুলিশ ছেলে…

Read More

প্রেস বিজ্ঞপ্তি কোটা বাতিল নয় বরং কোটাপদ্ধতির সংস্কার প্রয়োজন এবং সেই সাথে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার অবমাননাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, কোটার বিষয়ে গত ৫ জুন হাইকোর্ট রায় দেয়ার পর থেকে আন্দোলনের নামে শিক্ষার্থীরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নানাভাবে অপমান অপদস্ত করছে। শুধু তা-ই নয়, গত ১৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের রাজাকার দাবি করার যে উদগ্র বাসনার কুৎসিত বহিঃপ্রকাশ দেখিয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। সরকারি চাকুরিতে কোটাপদ্ধতি বাতিলের…

Read More

শার্শা সংবাদদাতা যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত। এই থানায় যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন তিনি। যশোর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম শ্রেষ্ঠ ওসি সুমন ভক্তর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পুলিশ সূত্র জানিয়েছে, মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজে চৌকশ দক্ষতার জন্য শ্রেষ্ঠ ওসি হিসেবে সুমন ভক্ত’র নির্বাচিত করা হয়েছে। অনুভূতি জানিয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভালো…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে ১৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সমাধানের উদ্যোগে সংস্থার কার্যালয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ওই শিক্ষাবৃত্তির চেক দেয়া হয়। সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন। সমাধানের সিনিয়র ম্যানেজার মুনছুর আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সংস্থার উপপরিচালক শফিউল ইসলাম, শাহাদাৎ হোসেন, আবু জাফর মাতুব্বর প্রমুখ।

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শিবলী নোমানী। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল। সভায় বক্তাগণ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে কালীগঞ্জের মানুষ মর্মাহত ও উদ্বিগ্ন। অথচ এ সময়ে কে বা কারা আটক খুনীদের মুক্তির দাবী সম্বলিত কিছু পোষ্টার উপজেলা গেটে লাগিয়েছেন। বক্তাদের অভিমত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আলী রেজা রাজুর মেয়ের জামাতা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। বিকালে যশোর জিলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন নায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ‘আলী রেজা রাজু খুব ভালো মনের মানুষ ছিলেন। মানুষের উন্নয়নে তিনি কাজ করেছেন। তার সাথে থেকে আমি শিখেছি গণমানুষের নেতা হতে হলে কি করতে হয়। মানুষের কাছে যেয়ে কিভাবে মিশতে হয়। চলচ্চিত্র জগত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দুই যুগ অতিবাহিত হলেও চিহ্নিত হলো না যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল’র হত্যাকারীরা। আলোচিত ও লোমহর্ষক এ হত্যাকাণ্ডের পর প্রথম পাঁচ বছর মামলার কার্যক্রম চললেও গত ১৯ বছর ধরে তা মুখ থুবড়ে পড়ে আছে। আইনের মারপ্যাঁচে মামলাটি উচ্চ আদালতে আটকে আছে। উচ্চ আদালতের এই জট ছাড়াতে বারবার সরকারের উচ্চ পর্যায়ে ধর্ণা দিয়েও কোনো ফল মেলেনি। প্রথিতযশা এই সাংবাদিকের হত্যাকাণ্ডের বিচার না পাওয়ায় ক্ষোভ ও হতাশার মধ্যে দিয়ে আজ নির্মম এ হত্যাকাণ্ডের ২৪তম বার্ষিকী পালন করতে যাচ্ছেন সাংবাদিক নেতৃবৃন্দ ও স্বজনেরা। প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবল ২০০০ সালের ১৬ জুলাই রাতে জনকন্ঠ যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর…

Read More

♦ ভবনটি বেদখল থাকায় আইসিটি ট্রেনিং ইনস্টিটিউট করতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। ♦ পাঁচ বছরে একটি টাকাও ভাড়া পরিশোধ করেননি ভাড়াটিয়া। ♦ ভবন উদ্ধারে বারবার লিখিত অভিযোগ দিলেও কাজ হয়নি। হাসান আদিত্য যশোর-২ আসনের সাবেক সংসদ মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীনের বিরুদ্ধে সরকারি শহীদ মশিয়ূর রহমান কলেজের একটি দ্বিতল ভবন দখল করে ব্যক্তিগত দলীয় কার্যালয় করার অভিযোগ উঠেছে। সংসদ সদস্য থাকাকালীন নাসির উদ্দিন গত পাঁচ বছর ধরে ভবনটি সংসদ সদস্যের কার্যালয় হিসাবে ব্যবহার করে আসছিলেন। বর্তমানে এটি তার অনুসারীদের রাজনীতিক দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করছেন। সংশ্লিষ্টরা বলছেন, সাবেক এই সংসদ সদস্যের ভায়রা এই ভবনটি পাঁচ বছরের জন্য…

Read More