Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেনারেল হাসপাতালের মর্গে দীপ্তি শেখ (২৮) নামে এক গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। হাসপাতাল চত্বরে দীপ্তির স্বজনরা ভিড় জমালেও দেখা মেলেনি তার স্বামী ও দুই মেয়েকে। মৃতের চাচা দাবি করছেন তাদের মেয়েকে নির্যাতন করা হয়েছে। যে কারণে সে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে। এদিকে তার শ^াশুড়ি বলছেন নির্যাতনের মত কোনো ঘটনা ঘটেনি। সোমবার বিকেলে যশোর জেনারেল হাসপাতালের মর্গের সামনে এমন দৃশ্য দেখা যায়। জানা গেছে, ৯ বছর আগে দীপ্তি শেখের বিয়ে হয় ঝিকরগাছার বারবাকপুর গ্রামের ফারুক হোসেনের সাথে। বিয়ের পর থেকেই পরিবারে অশান্তি লেগেই থাকত। ফারুক পেশায় রাজমিস্ত্রীর লেবারের কাজ করে। তাদের ছয় ও আড়াই বছর…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ফারুক হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন চালক সালাহ উদ্দিন (২৪)। রোববার রাতে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের আনারুলের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাত ৯টার দিকে ফারুক হোসেন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও ফারুক হোসেন রাস্তায় ছিটকে পড়েন। এতে ফারুক হোসেন ও চালক সালাহ উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উভয়েরই শারীরিক অবস্থার অবনতিতে যশোর আড়াই’শ শয্যা হাসপাতালে রেফার করেন।…

Read More

পাটকেলঘাটা সংবাদদাতা সাতক্ষীরার পাটকেলঘাটায় থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজাসহ তিনজন আটক হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চার বোতল ভারতীয় মদসহ বিশ্বজিৎ কুমার দাস(৪৫) নামে একজনকে আটক করে পুলিশ। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরব নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া বিশ্বাজিৎ দাস কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের বাসিন্দা। অপরদিকে, শনিবার রাতে তাদের খলিষখালী ইউনিয়নের বাগমারা বাজার থেকে ২০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করে থানা পুলিশ। আটকরা হলেন, উপজেলার মাগুরা এলাকার রাখাল দাস (৩৩) ও বালিয়াদাহ এলাকার নাজমুল হুদা ওরফে রেজা (২৮)। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, উভয় ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামীদের আদালতে…

Read More

ভোমরা সংবাদদাতা সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে একশ ৯৯ বোতল উইনসরেক্স নামক মাদকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার রাতে সদরের ভোমরা (পূর্বপাড়া) এলাকার জনৈক আম্বিয়া মেম্বারের বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন ভোমরা দক্ষিণপাড়া এলাকার ইসমাইল গাজী (৩৫) ও পূর্বপাড়া এলাকার ইসমাইল গাজী (৩৫)। তারা দুজনেই চিহ্নিত মাদক চোরাকারবারি বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই দেব কুমার দাস, এএসআই নাসির উদ্দিন, বিএম তৌহিদুজ্জামান, শাহানুর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভোমরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চোরাপথে আসা ১৯৯ বোতল উইনসরেক্স নামক মাদকসহ দুই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কোটা বিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে যশোরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে ও দুপুর যশোর যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি এম এম কলেজ থেকে আসা একটি মিছিল হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এমনকি মাসুম নামে এক কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত এক সদস্যকে ধরে নিয়ে গেছে তারা। কোটা বাতিলের এক দফা দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে পালবাড়ি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় ও সরকারি এমএম কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হন। দুপুর…

Read More

ঝাঁপা সংবাদদাতা: পূর্ব শত্রুতার জের ধরে যশোরের মণিরামপুর উপজেলার রামপুর গ্রামের প্রায় অর্ধশতাধিক যুবক পাহারাদারদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে বাঁওড়ের মাছ লুট করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঁওড় মালিক ও ওই যুবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মণিরামপুরের ঝাঁপা বাঁওড় ইজারাদার মালিক মোবারকপুর মৎসজীবী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে জানা যায়, রামপুর গ্রামের ওই সকল যুবকসহ অন্যরা বাঁওড়ের গতবারের ইজারা মালিক ছিলেন। এবার বাঁওড় ইজারা না পাওয়ায় বর্তমান ইজারা মালিকদের সাথে দ্বন্দে জড়িয়ে বাঁওড় ব্যবসাকে ক্ষতি করার জন্য বিভিন্ন পরিকল্পনা আটতে থাকে। রামপুর গ্রামের কাদের ও সেলিমের নেতৃত্বে জুলাই মাসের শুরু থেকে গ্রামের প্রায় অর্ধশতাধিক যুবকদের দিয়ে বাঁওড়ের পাহাদারদের…

Read More

বেনাপোল সংবাদদাতা: কাস্টমস প্রজ্ঞাপন (এসআরও) ২০৭-আইন/২০২৪ ও এনবিআরের সকল নিপীড়নমূলক কালো আইন বাতিলের দাবিতে ঢাকা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করে বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন। সোমবার বেনাপোল কাস্টমস হাউজের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বেনাপোল কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি কামাল উদ্দিন শিমুল, মহাসিন মিলন, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক এনামুল হক মুকুল, সহ অর্থ সম্পাদক মো. শাহাবুদ্দিন, কাস্টমস সম্পাদক আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী, আমিনুল হক আনু, জামাল হোসেন, আবদার রহমান, বিলকিস সুলতানা সাথী, শরিফুল আলম…

Read More

অভয়নগর সংবাদদাতা: যশোরের অভয়নগরে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক শিক্ষক সমন্বয় সভায় যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ও ডা. সাফিয়া খানম। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মঈন উদ্দিন খান ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি হেলাল উদ্দিন।

Read More

কেশবপুর সংবাদদাতা: যশোরের কেশবপুর বিভিন্ন সড়কের মরা গাছের ডাল ভেঙ্গে পড়ে পথচারীসহ স্কুল পড়ুয়া শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। বর্ষা মৌসুমে চলাচলে ঝুঁকি বেড়েছে পথচারীদের। সোমবার দুপুরে কেশবপুর পৌর শহরের সরকারি হাসপাতাল এলাকাসাহ উপজেলার বিভিন্ন সড়কে দেখা গেছে সড়কের দুপাশে জেলা পরিষদের লাগানো বড় বড় বিভিন্ন বনজ বৃক্ষ মরে তা শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে উপজেলার কেশবপুর সরকারি হাসপাতালের পূর্ব পাশে সীমানা প্রাচীরের গায়ে কেশবপুর-রাজগঞ্জ সড়কে বেশ কয়েকটি বড় বড় গাছ শুকিয়ে গেছে। তাছাড়া ভেরচী টু কলাগাছি সড়ক, কেশবপুর টু রাজগঞ্জ সড়ক, সাগরদাঁড়ি টু কেশবপুর সড়ক, হাসানপুর টু বগা সড়ক, কেশবপুর টু পাঁজিয়া সড়ক, কেশবপুর টু ফতেপুর সড়কের পাশে…

Read More

বাংলার খেলা ডেস্ক কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ১৬তম শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়েছে গোল শূন্য সমতায়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের গোলে শিরোপা নির্ধারণ হয়ে যায় আর্জেন্টিনার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। মন্টিয়েলের ক্রস ঠিকঠাক পা লাগাতে পারেনি আলভারেজ। ষষ্ঠ ও সপ্তম মিনিটে দুটি দারুণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। সপ্তম মিনিটে সান্তিয়াগো আরিয়াসের হেড থেকে উড়ে আসা বল বক্স থেকে শট নেন জন কর্ডোবা। তবে তার ডান পায়ের শট বাঁ দিকের পোস্টে লেগে বাইরে চলে যায়। ২০ মিনিটের মাথায় গোলের দারুণ একটি সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি।…

Read More