নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে আনন্দ মিছিল করেছে যুবদল। রোববার বিকেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলামের সভাপতিত্বে যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল…
Author: banglarbhore
ঝিকরগাছা সংবাদদাতা ঐতিহ্যবাহী ঝিকরগাছার গদখালী রেলস্টেশনটি পুনরায় চালুর দাবিতে রোববার যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ও বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে স্থানীয় পেশাজীবী মানুষ এক হয়ে রেলপথ অবরোধ করে। দীর্ঘদিন বন্ধ থাকা এ রেলস্টেশনটি পুনরায় চালু করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন আন্দোলন করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। অবরোধে শত শত স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি গদখালী রেলস্টেশনে পৌঁছালে স্থানীয় লোকজন ট্রেনটি আটকে দেন। এ সময় তারা প্রশাসনের কাছে সাত দফা দাবি জানিয়েছেন। এলাকাবাসী বলেন, গদখালী রেলস্টেশনটি চালু হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হবে।…
মণিরামপুর সংবাদদাতা জ্যোতি রানী (২৫) নামে আট মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার যশোরের মণিরামপুর পৌরসভার হাকোবা গ্রামে এ ঘটনা ঘটে। জ্যোতি রানী হাকোবা গ্রামের অজয় দত্তের মেয়ে। দুই বছর আগে ভোজগাতী গ্রামের সঞ্জয় দাসের সঙ্গে বিয়ে হয় তার। পুলিশ ও স্থানীয়রা জানায়, সঞ্জয় দাস পৌরশহরের বৈদ্য বাবুর স্বর্ণের দোকান কাজ করেন। সেই সুবাদে তারা হাকোবা গ্রামে থাকে। জ্যোতির স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই বাকবিতন্ডা হত। শনিবার রাতে স্বামী সঞ্জয়ের সঙ্গে তার ঝগড়া হয়। পরদিন সকালে নিজ ঘরের ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় জ্যোতির মরদেহ উদ্ধার করে পুলিশ। মণিরামপুর থানার ওসি এবিএম…
কপিলমুনি সংবাদদাতা কপিলমুনি হাসপাতাল ঘিরে রায় সাহেব বিনোদ বিহারী সাধুর স্মৃতি রক্ষার্থে এমপি রশিদুজ্জামান কঠোর নির্দেশনা দিয়েছেন। হাসপাতালের চলমান কাজ পরিদর্শনে এসে তিনি এ নির্দেশনা দেন। নির্দেশনার পরদিন হতে কার্যক্রম শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা। জানা গেছে, সর্ব দক্ষিণের জনপদ পাইকগাছা উপজেলার মধ্য অন্যতম রায় সাহেব বিনোদ বিহারী সাধু নির্মিত কপিলমুনি হাসপাতালটি স্মৃতি হয়ে গৌরবের সাথে দাঁড়িয়ে রযেছে। যার মূল ভবনটির ভিতরের মেঝেতে বসানো রয়েছে মারবেলের টাইলস। কিন্ত সম্প্রতি হাসপাতাল উন্নয়নে চলমান কাজের মধ্যে দিয়ে মূল ভবনের মেঝে উচু করতে ঠিকাদারী প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। কিন্তু সেখানে নিয়োজিত শ্রমিকরা হাসপাতালের মেঝেতে বসানো মারবেলের টাইলস না উঠিয়ে বালু দিয়ে ভরাট করে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা মেডিকেল কলেজের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ডা. অপরাজিতা আঁখিকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন ও সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক বন্ধ করে দিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রথম গেটে সড়ক অবরোধ করে মানববন্ধন করে তারা। এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থী সামন্ত বলেন, ডা. অপরাজিতা আঁখিকে সাতক্ষীরা মেডিকেলে পড়া অবস্থায় গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর ডা. প্রসাদ বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাসের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে তার উপর নির্যাতন করা হতো। নিজের মায়ের সাথে সম্পর্ক ত্যাগ না করলে তাকে ডিভোর্সের হুমকি দিতেন রাহুল বিশ্বাস। নানামুখী নির্যাতনের শিকার হয়ে…
বাংলার ভোর ডেস্ক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে যিনি গুলি চালিয়েছেন তিনি পেনসিলভানিয়ার ২০ বছর বয়সী এক যুবক, জানিয়েছে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের সমাবেশে গুলি চালানো ব্যক্তি পেনসিলভানিয়ার ২০ বছর বয়সী এক যুবক। কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপির সঙ্গে কথা বলেছেন, কারণ এসব এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি।। এফবিআই বলছে, বন্দুকধারী এত গুলি চালাতে পেরেছে, যা ‘বিস্ময়কর’। বন্দুকধারী গুলি চালানো শুরু করার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানত কি না যে তিনি ছাদে ছিলেন, এমন প্রশ্নে এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ কেভিন রোজেক বলেন, ‘এই মুহূর্তে এটিই আমাদের মূল্যায়নের বিষয়।’…
বাংলার ভোর ডেস্ক নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি ডান কানে গুলিবিদ্ধ হয়েছেন। ট্রাম্পের ওপর এ ঘটনাকে হত্যাচেষ্টা বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটির পক্ষ থেকে স্থানীয় সময় শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এফবিআইয়ের বিশেষ এজেন্ট কেভিন রোজেক সাংবাদিকদের বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তাকে আমরা হত্যাচেষ্টাই বলছি। তার এমন বক্তব্য থেকে এটা পরিষ্কার হল যে, হামলাকারী ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় স্পেন প্রবাসী এক নারী খুন হয়েছে। শিশুকন্যা জান্নাতুল মুমূর্ষ অবস্থায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত নারী নির্বাসখোলা ইউনিয়নের নওয়ালি বাজারের স্পেনের বাসিন্দা আলতাফ হোসেনের স্ত্রী ফেরদৌসী আলতাফ (স্পেন বাসিন্দা) (৫২)। তাদের ৩ সন্তানসহ তারা সকলেই স্পেনের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, এটা কি চুরির উদ্দেশ্য ছিল? নাকি শুধুই হত্যাকাণ্ডের উদ্দেশ্য। পুলিশ বলছে,আমরা যে তথ্য পেয়েছি তার ভিত্তিতেই খুব দ্রুতই হত্যাকারীদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। রোববার (১৪জুলাই) সকাল সাড়ে সাতটায় সরেজমিনে গেলে নির্বাসখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নওয়ালি গ্রামের মেম্বার হাবিবুর রহমান জানান , রবিবার ফজরের আযানের সময় শুনি আমার আত্মীয় স্পেন প্রবাসী খুন হয়েছেন।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জংশন থেকে পদ্মাসেতু হয়ে ঢাকায় চারটি ট্রেন চলাচলসহ ছয় দফা দাবিতে যশোর ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে ঢাকাস্থ যশোর সমিতির এক প্রতিনিধি দলের সাথে শুক্রবার রাতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক কাওসার আলী। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের প্রধান নির্বাহী বিশিষ্ট চিকিৎসক ডা.এম.এ রশিদ। যশোর সমিতির সভাপতি প্রফেসর এমএ রশিদের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ ও আশিক। সভার শুরুতেই যশোর ক্লাবের পক্ষ থেকে শাহিন চৌধুরী ও অন্যান্যরা যশোরের কৃতি সন্তান…
বাংলার ভোর প্রতিবেদক টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যশোর জেলা শ্রমিক লীগের দু’পক্ষের দুটি ত্রি-বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে দুই পক্ষই পাল্টাপাল্টি আংশিক কমিটি ঘোষণা করেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষের সভাপতি আজিজুল আলম মিন্টু ও সাধারণ সম্পাদক সৈয়দ লিটন। আর যশোর-৩ (সদর) সংসদ কাজী নাবিল আহমেদের পক্ষের সভাপতি জবেদ আলী ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। এর আগে শনিবার বিকেলে শাহীন অনুসারীদের সম্মেলন জেলা পরিষদ মিলনায়তনে, অপরদিকে নাবিল অনুসারীদের সম্মেলন স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। দুটি সম্মেলনেই জেলার দুপক্ষের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে অংশ নেন। দুপক্ষের পৃথক…