Author: banglarbhore

কলারোয়ায় সংবাদদাতা সাতক্ষীরা জেলা সদর ও কলারোয়া উপজেলার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে যেন আগুন লেগেছে। আর সেই আগুনে পুড়ছে সাধারণ মানুষ। এতে করে সাধারণ মানুষের ওপর চেপে বসেছে দ্রব্যমূল্য বৃদ্ধির ঘোটক। বাজারে চাল, ডাল, মাছ, মাংস, তেল, তরিতরকারি, ফলমূল, চিনি, লবণ, গম, আটা ইত্যাদি দ্রব্যের মূল্য আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে মধ্যবিত্ত মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে। অন্যদিকে বন্যায় সবজিতে ব্যাপক ক্ষতি। সব মিলিয়ে কাঁচাবাজারের লাগামহীন মূল্যে নিম্ন আর মধ্যম আয়ের মানুষের জীবন এখন বিপর্যস্ত। সবজি কেনা এখন দুরূহ ব্যাপার। তাই ডাল আর ডিমের ওপরই ভরসা প্রত্যন্ত এলাকার খেটে খাওয়া পরিবারগুলোর। সবজির দাম লাগামহীন…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালের জরায়ু অপারেশনে কাজল বেগম (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। নিহত কাজল বেগম উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকারা সরকারি কবরস্থান মোড় এলাকার রনি গাজীর স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই মঙ্গলবার ওই নারীকে জরায়ু নাড়ি অপারেশনের জন্য উপজেলার নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই খুলনা বিভাগীয় পরিচালক ডাক্তার মন্জুরুল মোরশেদ তাকে অপারেশন করেন। বৃহস্পতিবার (১১জুলাই) বিকেলে ওই নারী অসুস্থ হয়ে পড়লে অবস্থা বেগতিক দেখে খুলনায় রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে শুক্রবার ভোর…

Read More

হাসান আদিত্য ছয় বছর পর আজ শনিবার যশোর জেলা শ্রমিক লীগের সম্মেলন। সম্মেলন ঘিরে শহরে নেতাকর্মীদের ব্যানার তোরণে উৎসবে রুপ নিয়েছে। তবে সম্মেলন ঘিরে শ্রমিক লীগের দ্বন্দ্ব প্রকাশ্যে রুপ নিয়েছে। এদিন, একই সময়ে শ্রমিক লীগের দু’গ্রুপ পৃথক সম্মেলন আহ্বান করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদক সমর্থিত গ্রুপ সম্মেলন ডেকেছে জেলা পরিষদ মিলনায়তনে। অন্যদিকে, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারীরা কোনোরকম প্রচার-প্রচারণা ছাড়াই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা শ্রমিক লীগের একাংশের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাল্টা সম্মেলনের আয়োজন করেছে। দুটি সম্মেলনেই সংগঠনের কেন্দ্রীয় নেতৃৃবৃন্দ উপস্থিত থাকবেন। জেলা শ্রমিক লীগের দু’পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইলের সদর উপজেলায় রুবেল ভূঁইয়া (২৬) নামে এক মাদক কারবারিকে একশ দুই পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার মাইজপাড়া বোড়ামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল ভূঁইয়া সদরের বোড়ামারা গ্রামের বাসিন্দা। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সদর উপজেলার বোড়ামারা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুবেল ভূঁইয়াকে একশ দুই পিস ইয়াবাসহ গ্রেপ্তার ও তার কাছ থেকে ইয়াবা জব্দ করে। এ বিষয়ে নড়াইল ডিবি’র ইনচার্জ সাবিরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিকাশ প্রতারকচক্র যশোরে সুজন হোসেন (২৭) নামে এক যুবকের কাছ থেকে ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সুজন সদর উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন, গত ৭ জুলাই সকাল ১০টার দিকে এক ব্যক্তি তার মোবাইল নম্বরে কল দিয়ে তার অনলাইন ব্যাংকিং রকেটের নম্বরটা চান। তিনি জানাতে অস্বীকৃতি জানালে বলা হয়, একজন লোকজন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে বিকাশে টাকা পাঠাতে হবে। তখন তিনি তার রকেট নম্বরটি দেন। ওই নম্বরে ৯৫ হাজার টাকার ম্যাসেজ আসে ৪টি নম্বর থেকে। পরে তিনি তার কথা মতো ওই চারটি নম্বরে পর্যায়ক্রমে ৮৫ হাজার টাকা পাঠান। পরে আরো ১০ হাজার টাকা…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের বাজারে উত্তাপ ছড়াচ্ছে কাঁচা সবজি। প্রতিনিয়ত সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির কারণে সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে। যে কারণে বাজারে সবজির আমদানি কমার সাথে সাথে কমেছে ক্রেতা সমাগমও। বাড়তি দামে সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতা সাধারণদের। কোনো ভাবেই কাঁচা সবজির বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। শুক্রবার বিকেলে শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতার উপস্থিতি কম। বাড়তি দামের কারণে তুলনামূলক কম সবজি কিনছেন অনেকেই। এদিন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি মিষ্টি কুমড়া ৩০ টাকা, কচুরমুখি ৫০ টাকা, আমড়া ৪০ টাকা, পুঁইশাক ২০ টাকা, কলা ৬০ টাকা, পটল ৩০ টাকা, উঁচ্ছে ৬০ টাকা, পেঁপে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিধবা সোনাবানুকে (৪০) শ্বাসরোধ করে হত্যার পর মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সন্ন্যাসী বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে সন্ন্যাসী বটতলা গ্রামের একটি বাগানের ভিতর থেকে মাটি খুড়ে ওই বিধবা নারীর মরদেহ উদ্ধার করে যশোর কোতোয়ালি পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত বিধবা নারীর স্বজনরা সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার ১১ জুলাই সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দুপুরে নিহতের বাড়ির কিছু দূরে একটি বাগানের ভিতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান স্বজনরা। এরপর পুলিশ এসে মাটি খুড়ে একটি ছোট গর্ত থেকে সোনাবানুর মরদেহ উদ্ধার করে।…

Read More

কপিলমুনি সংবাদদাতা শুক্রবার সকাল ১১ টায় কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জিএম হেদায়েত আলী টুকুর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মিলন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্মরণীকা প্রকাশ, নতুন সদস্য নিয়োগসহ নানা বিষয় রয়েছে। সভায় উপস্থিত ছিলেন, কার্যকরী পরিষদের সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, যুগ্ন-সাধারণ সম্পাদক জি এম আসলাম হোসেন, কোষাধ্যক্ষ জি এম মোস্তাক আহমেদ, নির্বাহী সদস্য জি এম হাসান ইমাম ও এসএম লোকমান হেকিমসহ সাধারণ সদস্য, আজীবন সদস্য, দাতা সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোরের বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশ যাতায়াত করেছেন ২২ লাখের বেশি পাসপোর্টধারী। এদের মধ্যে ভারতে গেছেন ১১ লাখ ২৫ হাজার ৪ জন এবং ভারত থেকে এসেছেন ১০ লাখ ৮০ হাজার ৪৭৪ জন। সদ্য বিদায়ী অর্থবছরের (২০২৩-২৪) হিসাব অনুযায়ী—যাত্রী যাতায়াতের পরিমাণ বেড়েছে ১ লাখ ২৫ হাজার ৭৮৫ জন। এদিকে ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের আয় হয়েছে প্রায় ১২০ কোটি টাকা। আর ভারত সরকারের আয় ১০০ কোটির বেশি। তবে সরকারের আয় বাড়লেও কাঙ্ক্ষিত সেবা বাড়েনি বলে অভিযোগ ভুক্তভোগী যাত্রীদের। বন্দর কর্তৃপক্ষ বলছে, সেবা বাড়াতে বন্দরে যাত্রীছাউনির জন্য জায়গা অধিগ্রহণের কাজ চলছে আর ভারতে অংশে ইমিগ্রেশনকেও সেবা বাড়াতে অনুরোধ জানানো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভবন নির্মাণের সময় চারপাশে নির্দিষ্ট পরিমাণ জায়গা ছাড়ার নিয়ম থাকলেও সেটি মানা হয়নি। সামনের সড়ক ঘেঁষে বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। নকশায় ৬ তলার অনুমোদন থাকলেও সাত তলার নির্মাণ চলছে; ইতিমধ্যে অর্ধেক নির্মাণ সম্পন্নও হয়েছে। চারপাশ জাল দিয়ে ঢেকে ও নিরাপত্তা-মাচা তৈরি করে ভবন নির্মাণের বিধানও থাকলেও কখনো সেটি করা হয়নি। যশোর শহরের পোস্ট অফিস পাড়ার মুন্সী মিনহাজউদ্দীন সড়কের ওই ভবনটি নির্মাণের ক্ষেত্রে পদে পদে নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তবে শুধুমাত্র ওই ভবনটিই নয়; শহর জুড়েই দৃশ্য এরকমই। অভিযোগ উঠেছে, নিয়ম লঙ্ঘন করে এভাবে ভবন নির্মাণের ব্যাপারে অভিযোগ করা হলেও কোনো ধরণের ব্যবস্থা নিচ্ছে না যশোর পৌর কর্তৃপক্ষ।…

Read More