Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক পিএসসির অধীনে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া পিএসসির অফিস সহকারী খলিলুর রহমানের (৩৮) অঢেল সম্পদের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির জিজ্ঞাসাবাদে খলিলুর জানান, গত ১২ বছরেরও বেশি সময় ধরে প্রশ্ন ফাঁস করে অনৈতিক পন্থায় নিয়োগ দিয়ে অন্তত ৫০-৬০ কোটি টাকা কামিয়েছেন। সিআইডি সূত্রে জানা যায়, খলিলুরের সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর মিরপুরের মধ্যপীরেরবাগের আলিশান ফ্ল্যাট, যার দাম অন্তত তিন কোটি টাকা। কয়েক মাস আগে নতুন এই ফ্ল্যাট কিনেছেন তিনি। বাসার ইন্টেরিয়র ডিজাইনও ঝাঁ চকচকে। এর বাইরে ঢাকায় আরেকটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে সিআইডি। তবে সম্প্রতি মধ্য পীরেরবাগের বাসায় উঠায় পুরনো ফ্ল্যাটটিতে আর থাকছেন…

Read More

নড়াইল সংবাদদাতা ভৌগোলিক কারণে নড়াইল জেলার মাটি চুইঝাল চাষের জন্য বেশ উপযোগী। ধান, পাটসহ অন্যান্য ফসলের তুলনায় মসলাজাতীয় এ পণ্য চাষে পরিশ্রম একেবারেই কম। প্রয়োজন হয় না আলাদা জমির। বাড়ির আঙিনা কিংবা বাগানের যেকোনো গাছের সঙ্গে সাথি ফসল হিসেবে চাষ করা যায়। এ কারণে চুইঝাল আবাদ বাড়ছে কৃষিপ্রধান এ জেলায়। পাশাপাশি উৎপাদন হচ্ছে চারা। পণ্যটি চাষ করে তিনটি উপজেলার প্রায় সাত হাজার পরিবারে এসেছে সচ্ছলতা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশের মধ্যে সবচেয়ে বেশি চুইঝালের আবাদ হয় সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে। এর পরই রয়েছে নড়াইলের অবস্থান। জেলার তিনটি উপজেলায় চুইঝালের আবাদ হয়। তবে বেশি হয় কালিয়া উপজেলায়। তিনটি উপজেলায় ৭…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুর বায়সা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতির সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে মতবিনিময় সভায় নবনির্বাচিত সভাপতিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় শেষে শিক্ষার্থীদের নিজ হাতে মিষ্টি বিতরণ করেন নবনির্বাচিত সভাপতি ও যশোর জেলা পরিষদ সদস্য টিপু সুলতান। এ সময় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য শহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শাহাবুদ্দিন আলম, সুজিত মন্ডল ও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ করেন।

Read More

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ ঝিনাইদহে দিন দিন কমতে শুরু করেছে পাটের আবাদ। অত্যধিক তাপমাত্রা ও খরা, পাট পচনের স্থান স্বল্পতা ও দামের তুলনায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পাট চাষে আগ্রহ কমছে চাষীদের। মূলত এসব কারণে পাট চাষ না করে অন্য চাষে ঝুঁকছেন চাষীরা। এজন্য পূরণ হচ্ছে না পাট চাষের লক্ষ্যমাত্রা। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ মৌসুমে জেলায় পাটের আবাদ হয় ২২ হাজার ৫২৪ হেক্টর জমিতে। এ মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ২৩ হাজার ৭০০ হেক্টর জমিতে। এর মধ্যে কালীগঞ্জে ১ হাজার ৫৫০ হেক্টর, ঝিনাইদহ সদরে ৫ হাজার ৭২ হেক্টর, কোটচাঁদপুরে ৬৩৫ হেক্টর, মহেশপুরে ৪ হাজার ২৭৫ হেক্টর, শৈলকুপায় ৮…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর পল্লীতে বিলের বাঁধ দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় বসত-বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রাম এলাকার তালতলা বিলের একপাশে বাঁধ দেয়া নিয়ে এলাকার ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজু গ্রুপ ও অমেদুল ইসলাম পেরেক গ্রুপের মধ্যে বেশকিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টাও করেন স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যায় বিদ্যাধরপুর গ্রামের পার্শ্ববর্তী ভাটামতলা বাজারে বিলের বাঁধ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ডিবি পুলিশের হাতে নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে প্রতারণা চক্রের দুই সদস্য আটক হয়েছে। এ সময় এই চক্রের কাছ থেকে ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। যশোর ডিবি পুলিশ শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে গত বৃহস্পতিবার সাতক্ষীরা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের রেজাউল করিম (৫৫) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পূর্বপাড়ার রফিকুল ইসলাম (৫৮)। প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, আটকরা নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে সারাদেশে প্রতারণা চালায়। দীর্ঘ এক মাস যাবৎ এ চক্রটি ছদ্মনাম ব্যবহার করে যশোরের অভয়নগর উপজেলার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শুক্রবার সকালে যশোরের বাঘারপাড়া উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর-নড়াইল মহাসড়কে শুক্রবার সকাল ৯টায় বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুরে ও সাড়ে ১১টায় করিমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক হোসেন (৫০)দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ও রফিকুল গাজীপুর জেলার বাসিন্দা। এছাড়া আহতরা হলেন, একই গ্রামের সুফিয়ান (২০), মো. সাহিদুল (১৮), আব্দুল মজিদ (৪৮), কবির হোসেন (৩৫) ও গাজীপুর জেলার রায়হান হোসেন, ফরিদ আলী ও রমজান আলী। আহত ও তার স্বজনরা জানান, সকাল ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুরের ৭ ব্যক্তি নছিমনে করে যাওয়ার পথে যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর…

Read More

অভয়নগর (যশোর) প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়োগ বাণিজ্য থেকে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। ইতোপূর্বে যারা নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন তাদেরকে সেই টাকা ফিরিয়ে দিতে বলেছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) অভয়নগর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কারিগরি ও কলেজের দপ্তর প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে এমপি বাবুল বলেন, নির্বাচনী এলাকায় দুর্নীতি সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলার চেষ্টা শুরু করেছি। সুপথে ফিরে না আসলে তালিকা করে তাদের বিরুদ্ধে…

Read More

বাংলার ভোর ডেস্ক ২০১৮ সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। এর আগে গত ১০ জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিল সংক্রান্ত পরিপত্রের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে জামসেদ মুন্সী (৫০) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার নওয়াপাড়া হাইস্কুল মাঠ সংলগ্ন রেল লাইনে তিনি কাটা পড়েন। নিহত জামসেদ মুন্সী নড়াইল জেলার কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা। তিনি নওয়াপাড়া মহিলা কলেজ রোডে ব্যাংকার রবিউল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। নওয়াপাড়া প্রফেসরপাড়া মোড়ে তার একটি মুদি দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ছেলে সাইদ মুন্সীকে দোকানে রেখে নওয়াপাড়া বাজারে বাজার করতে যান জামসেদ মুন্সী। বাজার থেকে নওয়াপাড়া হাইস্কুল মাঠ হয়ে রেললাইন পার হয়ে বাড়ি ফিরছিলেন। অন্যমনষ্ক হয়ে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা…

Read More