Author: banglarbhore

কামারখালী সংবাদদাতা মাগুরা-ফরিদপুর জেলা বিভক্তকারী মধুমতি নদীর উপর মাগুরার জেলার ওয়াপদা ও ফরিদপুর জেলার সীমান্তবর্তী কামারখালী এলাকায় মধুমতি নদীর ওপর নির্মিত গড়াই সেতুর টোল আদায় করছেন স্থানীয় প্রভাবশালী মহল। অনুমোদনহীনভাবে টোল তোলায় প্রতিদিন সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। আর পকেট ভরছে প্রভাবশালীদের। তবে সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় কর্মকর্তাদের দাবি বিষয়টি জানার পর ওই প্রভাবশালীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা। ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ফরিদপুর ও যশোরের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ১৯৯১ সালে ৫০ কোটি টাকা ব্যয়ে ফরিদপুর-মাগুরার সীমান্তবর্তী মধুমতি নদীর ওপর গড়াই সেতু (কামারখালী ব্রিজ নামে পরিচিত) নির্মাণ করা হয়। ঢাকা-খুলনা মহাসড়কের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জেমকন গ্রুপের যশোরের ম্যানেজার ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধুর বাবা আলহাজ্ আবুল হোসেন মৃত্যুবরণ করেছেন। (ইন্না…রজিউন)। বৃহস্পতিবার ঝিকরগাছা উপজেলার চাঁনদা গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছেলে আবু মুসা মধু জানান, তার বাবা বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার সময় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। আসর বাদ চাঁনদা আমেনা কওমি হাফেজিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। আবু মুসা মধুর বাবার মৃত্যুতে জেমকন গ্রুপের চেয়ারম্যান ও যশোর-৩ আসনের সংসদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে যশোরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপÑপরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সাবিহা কবীর, ক্লিনিক ভিত্তিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এফপিএবির জেলা কর্মকতা রওশন আরা, চৌগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আলম সালমাকে সভাপতি ও ঢাকার সাভার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা হাসানকে সাধারণ সম্পাদক করে রোববার বাংলাদেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রথমিক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৪ সদস্য বিশিষ্ট এ প্রাথমিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান, ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার রেশমা জামান, পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার সুলতানা রাজিয়া, নড়াইলের লোহাগড়া উপজেলার ফারহানা ইয়াসমিন ও ঢাকার ধামরাই উপজেলার আফরোজা আক্তার রয়েছেন। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন বরিশালের গৌরনদী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার ও যশোর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর…

Read More

বেনাপোল সংবাদদাতা মারাত্মক অগ্নি ঝুঁকিতে রয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। স্থলবন্দরেন অগ্নিনির্বাপণে নেই নিজস্ব সক্ষমতা। অকেজো অগ্নি নির্বাপণ সরঞ্জাম আর মাত্র ৬ জন ফায়ার কর্মী নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বন্দর ফায়ার স্টেশনের কার্যক্রম। গত ৯ জুলাই বিকেলে বেনাপোল স্থলবন্দরের ফায়ার বিল্ডিংয়ের পণ্য লোডবাহী একটি দেশি ট্রাকে আগুন লাগলে দীর্ঘ সময়ে কোন ফায়ার কর্মী না আসায় বহিরাগত লোক ও বন্দরের লেবাররা মিলে অগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ঢাকা মেট্রো-ট-১৬-৯৫৭৭ একটি কাভার্ডভ্যান ট্রাক বন্দরের ১৭নং শেড থেকে ৩৯২ রোল ফেব্রিক্স লোড করে বন্দরের ফায়ার স্টেশনের সামনে দাঁড়ানো অবস্থায় আকস্মিক ট্রাকের ইঞ্জিনের সামনে আগুন ধরে যায়। ফায়ার স্টেশনের সামনে ঘটনাটি ঘটলেও কোন ফায়ার…

Read More

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার তালায় দক্ষিণ মাছিয়াড়া দাখিল মাদ্রাসায় নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার, (১১ জুলাই) বিকালে তালা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আবেদনকারী রেজাউল গাজী, আব্দুস সবুর গাজী, শারমীন বেগম ও এলাকাবাসী হাফেজ মোড়ল,হাফিজুল গাজী,আলীম গাজী প্রমূখ। বক্তরা বলেন, ২০২৪ সালের ৩১ মে নিরাপত্তা কর্মী ও আয়া পদে জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের নির্ধারিত সময়ের মধ্যে দুটি পদে স্থানীয় চুাকরী প্রত্যাশীরা আবেদন করেন। আবেদনকারী আবেদন করার পর জানতে পারে, নিরাপত্তা কর্মী পদে ইব্রাহীম মোড়ল ও আয়া পদে সুপারের ফুপাতো ভায়ের স্ত্রী জেসমিন খাতুন কে মোটা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগের সামরিক প্রধান ও কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী আব্দুল লতিফ লাল্টু (৬০) ও তার সহযোগী ইদ্রিস মন্ডলকে (৪৫) দুইটি বিদেশি পিস্তল, একটিটি রিভলবার, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ডগুলি সহ যশোর থেকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৬, যশোরের একটি দল ১০ জুলাই রাতে জানতে পারে, কিছু সন্ত্রাসী বেনাপোল থেকে মাদকের একটি চালান নিয়ে যশোরের উদ্দেশ্যে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল সড়কে দলুর গেট (রেলগেট) পাঁকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে রাত ১০ টার দিকে যানবাহক তল্লাশীকে একটি মোটরসাইকেলকে সিগন্যাল দিলে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি সেটি ফেলে…

Read More

নড়াইল সংবাদদাতা মাসখানেক আগেও যে বিলে ফসল ফলত। কৃষকের স্বপ্ন ঘিরে থাকত বিলের ফসলে। সেখানে রাতারাতি গড়ে উঠছে পাকা-আধাপাকা বসতি। করা হচ্ছে বৃক্ষরোপণ, কাটা হচ্ছে পুকুরও। আবার সেই কোথাওবা নির্মাণ শুরু হয়েছে বাণিজ্যিক স্থাপনা। হটাৎ করে এসব কর্মযজ্ঞ কোন সরকারি আশ্রয়কেন্দ্র বা সাইক্লোন শেল্টারের জন্য নয়। বরং সরকারের টাকা লুটের পাঁয়তারার অংশ। নবকর্মযজ্ঞের এই এলাকা দিয়ে ভাঙ্গা-নড়াইল-বেনাপোল মহাসড়ক নির্মাণের পরিকল্পনা প্রকাশ হওয়ার পরই এ কর্মযজ্ঞ শুরু হয়। আর এতেই যেন আলাদিনের চেরাগ দেখে এলাকাবাসী। জমির মূল্য বেশি য়ে সরকারের কোটি কোটি টাকা হাতানোর ফন্দি হিসেবে চলছে এই কর্মযজ্ঞ। সাজানো এসব স্থাপনা দেখা গেছে সম্ভাব্য সড়কটির নড়াইল অংশে শহরের বাইপাস (মাছিমদিয়া,…

Read More

খুলনা সংবাদদাতা খুলনার ফুলতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রাঘাতে শেখ মুজিবুর রহমান (৫৫) নিহত ও তার স্ত্রী পুষ্প শেখ (৫০) ও ছেলে হাফেজ শেখ মিরাজ (২২) গুরুতর আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পেশায় কৃষক শেখ মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের বাসিন্দা। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এই হত্যারকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও স্থানীয় ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাসার জানান, শেখ মুজিবুরের সঙ্গে তার ভাতিজা আশরাফুল আলম ওরফে শেখ কুতুব উদ্দিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রশিদুল আলম, থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশিদ ও জেসমিন নাহার, সমন্বয় সভার সদস্য মনিরুজ্জামান, সাংবাদিকদের মধ্যে উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, মাসুদুর রহমান মাসুদ, শাহ জামাল শিশির, সহকারী অধ্যাপক কেএম ইদ্রিস আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য সহকারী কর্মকর্তা…

Read More