বাংলার ভোর প্রতিবেদক: আগামী ১৯ জুলাই শুক্রবার যশোর সিভিল সার্জন অফিসে নয়টি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নয় পদে ১৯৯ জন জনবলের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ৩৫ হাজার ৪৪১ জন চাকরি প্রত্যাশী। শহরের ৪০ টি স্কুল, কলেজ, মাদ্রাসায় সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষার ভিতরে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের। লিখিত পরীক্ষার এক থেকে দুই দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। তারপর ২০ নম্বরের মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। সরকারি চাকরির বিধান অনুযায়ী নির্ধারিত কোটা থাকবে। তবে লিখিত পরীক্ষায় পাশ করার…
Author: banglarbhore
যবিপ্রবি সংবাদদাতা: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপি ‘বাংলা ব্লকেড’ এর সাথে সংহতি জানিয়ে যশোর-চৌগাছা সড়ক অবরোধ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা পদ্ধতি বাতিলসহ চারদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান। বুধবার বেলা এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করে কোটা আন্দোলনকারীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, কোটা আন্দোলনে সকল বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা প্রকাশ করে আমরাও আন্দোলন করছি। আজ আমাদের আন্দোলন সারাদিন চলমান থাকবে। আর যতদিন আমাদের দাবি মেনে না নেয়া হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো।
কোটচাঁদপুর সংবাদদাতা: কোটচাঁদপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপি বনায়নের লক্ষ্যে বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহ উদ্দিন মিয়াজী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার উছেন মে, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস ও বন বিভাগেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে বনজ ফলদ ও ঔষধি চারা বিতরণ করা হয়। অপর এক অনুষ্ঠানে অসুস্থ রোগীদের চিকিৎসার্থে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের…
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ ঝিনাইদহ সদর উপজেলার ১৭৮নং খড়াশুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রাখা হয়েছে সড়ক নির্মাণের সামগ্রি। স্কুল চলাকালীন চলছে পাথর ও পিচ (বিটুমিন) জ¦ালানোর মেশিন। বিকট শব্দ ও ধুলো উড়ে প্রবেশ করছে শ্রেণিকক্ষে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। এলাকাবাসীর অভিযোগ, স্কুল বন্ধের সময় রাস্তা নির্মাণের সামগ্রি মাঠটিতে রাখা হয়। স্কুলের প্রধান শিক্ষক মাঠ ভাড়া দিয়ে এই কাজ করেছেন। দীর্ঘদিন ধরে মাঠটিতে এলাকার কেউ খেলা করতে পারে না। বিষয়টি অনেকের কাছে বলেও কোন সুরাহা হচ্ছে না। সরেজমিন বুধবার দুপুরে স্কুলটিতে গিয়ে দেখা যায়, স্কুলের মাঠটি দখল করে সড়ক নির্মাণের সামগ্রি রাখা হয়েছে। বালি ও পাথর রাখা হয়েছে মাঠের একটি…
মাগুরা সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির (আংশিক) গঠন করায় বুধবার দুপুর ১২টায় মাগুরা বিএনপি কার্যালয়ে এই উপলক্ষে বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখা শুভেচ্ছা মিছিলের আয়োজন কের। মিছিলে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও স্থানীয় ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। উল্লেখ্য, নতুন কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি, রেজাউল করিম পলাশকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন তারেককে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক, নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
বেনাপোল সংবাদদাতা: যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক লিমন হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের বাসিন্দা । মঙ্গলবার গভীর রাতে ব্যাটেলিয়ানের বিশেষ একটি টহল দল পুটখালি সীমান্তের বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে স্বর্ণের চালানসহ ওই যুবককে আটক করা হয়েছে বলে জানান খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার। ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মাদ খুরশীদ আনোয়ার বলেন, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে এমন সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে এবং বারোপোতা বাজারে গোপনে অবস্থান…
কলারোয়া সংবাদদাতা: মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজালদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে হিজালদী ঈদগাহ ময়দানে মরহুমের প্রতি গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী…
সাতক্ষীরা সংবাদদাতা: ‘চুক্তি ভিত্তিক নয়, স্থায়ী চাকরি চাই’ এই স্লোগানকে সামনে চাকরি বৈষম্য দূরিকরণ ও নানা অনিয়মের অবসান চেয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর তালা উপজেলার পাটকেলঘাটাসহ বিভিন্ন জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মবিরতিতে অংশগ্রহণ করে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে এ কর্মবিরতি পালন করে।
কলারোয়া সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে উপজেলার হাসপাতাল রোড থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর গ্রামের আনোয়ারা খাতুন ও মাগুরা গ্রামের আনোয়ার হোসেন। র্যাবের উদ্ধৃতি দিয়ে কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপনে অস্ত্র পাচার হচ্ছে এমন খবর পেয়ে র্যাব সদস্যরা কলারোয়া সদর হাসাপাতালের সামনে অবস্থান নেয়। ওই সময় সীমান্ত এলাকা থেকে আসা মোটরসাইকেল তল্লাশি করে। এরপর একটি ওয়ান শুটারগানসহ আনোয়ারা খাতুন ও আনোয়ার হোসেনকে আটক করে। ওসি আরো জানান এ ঘটনায় থানায় একটি মামলা দিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলার ভোর প্রতিবেদক শহিদ জননী বীরমুক্তিযোদ্ধা জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর শহরের ভৈরব চত্বরে বৃক্ষ রোপণ করা হয়েছে। বুধবার সকালে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে ছিল এই আয়োজন। এ সময় কৃষ্ণচুড়া, জারুল, কাঞ্চন ও পলাশসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়। প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল ও আবুল কাশেম জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন প্রমুখ।