কেশবপুর সংবাদদাতা: কেশবপুরে ফলজ ও বনজ বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নে এই বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা বন বিভাগের আয়োজনে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় ১২৫০০ টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে। প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, কেশবপুর পৌরসভার কাউন্সিলর, জিএম…
Author: banglarbhore
তালা সংবাদদাতা: তালায় আধুনিক কোল্ড অয়েল প্রেস মেশিন দ্বারা সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা মৃৎ শিল্প কেন্দ্রে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জানানো হয়, ইফাদ ও ড্যানিডার আর্থিক সহযোগিতায় স্থানীয় উদ্যোক্তারা তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের আয়াত অয়েল মিল, তালা সদর ইউনিয়নের রসনা অয়েল মিল ও সরদার অয়েল মিলে সরিষার মানসম্মত ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাত করছে। অনুষ্ঠানে তিনজন উদ্যোক্তা নিজ নিজ ব্র্যান্ডের তেলের গুণগত মান ও দাম সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক…
সাতক্ষীরা সংবাদদাতা: ১৯৯০ সালে জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালি হয়ে আসছে। ‘পরিবেশ ও উন্নয়নের সাথে জনসংখ্যার সম্পর্ক’ বিষয়টি সমন্বয়ের তাগিদ থেকেই পরবর্তীতে বিশ্বব্যাপি একযোগে আনুষ্ঠানিকভাবে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের…
পাটকেলঘাটা সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা এলাকার কপোতাক্ষ নদের পাড় থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে লাশের নাম পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, বেলা ১২টার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা এলাকার কপোতাক্ষ নদের পাড়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ওসি আরো জানান, লাশের পাশ থেকে দুটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে এখন পর্যান্ত লাশের নাম…
বাংলার ভোর ডেস্ক চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকালে চীনের ‘গ্রেট হল অব দ্য পিপলে’ তাদের এ বৈঠক হয় বলে বাসস জানিয়েছে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে বাংলাদেশ সরকারপ্রধানের চীন সফরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হল। রাতেই চীন থেকে দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের আগে সকালে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ বৈঠকে দুই দেশের প্রতিনিধি দল কয়েকটি সমঝোতা স্মারকসহ (এমওইউ) ২১টি দলিলে সই করে। অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, ষষ্ঠ ও নবম…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে ইয়াবা ও মাদক বিক্রির আড়াই লক্ষাধীক টাকাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাবিবুর রহমান হাবি (৪৫) হেলাঞ্চী গ্রামের বাসিন্দা। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবি জানায়, হাবিবুর রহমান একজন শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুর ২টার দিকে হেলাঞ্চী গ্রামে অভিযান চালান হয়। এ সময় হাবিবুর রহমানের বাড়ির সামনে থেকে ৫শ’ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ ২ লাখ ৬৬ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত আলামতের মূল্য আনুমানিক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের নবাগত পুলিশ সুপার মাসুদ আলম যোগদান করেই ‘সিনেমাটিক’ অভিযান চালিয়েছেন। সাধারণ বেশে নিজের পরিচয় গোপন করে ঘুরেছেন পুলিশের বিভিন্ন দপ্তর ও থানায়। তার এই ছদ্মবেশি অভিযান যশোরবাসীকে যেমন অবাক করে দিয়েছে, তেমনি তিনি নিজেও বিস্মিত হয়েছেন। তবে এসময় তিনি কোন কোন দপ্তরে কর্মকর্তাদের কার্যক্রমের সন্তুষ্ট হয়েছেন। আবার কোন দপ্তরে কর্মকর্তা না পেয়ে ও সেখানকার কার্যক্রমে অসন্তুষ্ট হয়েছেন। এদিকে, বুধবার বিকেলে যশোরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমের মতবিনিময় সভায়ও বিষয়টি উঠে এসেছে। মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, চাকরিকে রুটি-রুজির পাশাপাশি আমার ইবাদত মনে করি। এই কাজের মাধ্যমেই আমি জান্নাতে যেতে চাই।’…
হাসান আদিত্য ছয় বছর পর যশোর জেলা শ্রমিক লীগের সম্মেলন আগামি ১৩ জুলাই। গত ৭ জুলাই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এই সম্মেলন সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থি উল্লেভ করে বন্ধের দাবি জানিয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ অনুসারী জেলা শ্রমিক লীগের একাংশের নেতৃবৃন্দ। তারা বুধবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষের নেতাকর্মীরা এই সম্মেলনকে স্বাগত জানিয়ে প্রচারণা শুরু করেছেন। শহরের বিভিন্ন স্থানে ফেস্টুন ও ব্যানার টাঙিয়ে পদপ্রত্যাশীরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের তোরণ নির্মাণ করেছেন। এর আগে ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর এক…
বেনাপোল সংবাদদাতা: সামরিক শক্তিকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে মাইন প্রটেকটেড ১১টি সামরিক যান আমদানি করা হয়েছে। যার আমদানি মূল্য ৪৬ কোটি টাকা। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এসব সামরিক যানগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। এবং বুধবার বিকেলের দিকে সামরিক যানগুলো বেনাপোল বন্দর থেকে খালাস করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ডিফেন্স পারসেজ এসব সামরিক যান আমদানি করেছে। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের টাটা অ্যাডভানসড সিস্টেমস লিমিটেড। চালানে সামরিক যানগুলোর আমদানি মূল্য দেখানো হয়েছে ৩৮ লাখ ৫ হাজার ৩৯ ইউএস ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি টাকা। জানা যায়, এ যানবাহনগুলো সেনাবাহিনীর…
মণিরামপুর সংবাদদাতা: যশোরের মনিরামপুরে ঝুলন্ত অবস্থায় এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। তার নাম আব্দুল গফ্ফর (৫৫)। তিনি যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে উপজেলার কুয়াদা বাজারের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গাছের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি ঝুলে থাকতে দেখে স্থানীয়রা থানায় জানায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠায়। মণিরামপুর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মণিরামপুর সংবাদদাতা যশোরের মনিরামপুরে ঝুলন্ত অবস্থায় এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। তার নাম আব্দুল গফ্ফর (৫৫)। তিনি…