ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলার ভোর প্রতিবেদক যশোরে আকিকুল ইসলাম (৫০) নামে এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) গভীর রাতে যশোর শহরের মুজিব সড়কে মডেল মসজিদের সামনে এক গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আকিকুল ইসলাম যশোর ঝিকরগাছা উপজেলার পায়রা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, আকিকুল ইসলামের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে একটি ফলের দোকান আছে। মঙ্গলবার রাত ৯টার পরে তিনি ঝিকরগাছা এলাকায় ছিলেন। গভীর রাতে খবর পান- ভাইকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে। লাশ উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, পুলিশের কাছে জানতে পেরেছি- একজন নারী মোবাইল ফোনে তাকে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ খননে বারবার প্রকল্প নেওয়া হচ্ছে, টাকা খরচ হচ্ছে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। সুফলও প্রত্যাশা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। উল্টো নদ খনন নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনে অনিয়মের নানা তথ্য উঠে এসেছে। নদের ২০ কিলোমিটার এলাকা ঘুরে প্রায় একই রকম চিত্র দেখেছেন। নদ যতটুকু খননের কথা, তা করা হচ্ছে না। খনন করে মাটি রাখা হচ্ছে নদের দুই পাশে। এতে এক দিকে বৃষ্টিতে মাটি আবার নদে এসে পড়ছে। অন্যদিকে ফেলে রাখা মাটি কৃষকের জমি নষ্ট করছে। অপরিকল্পিত সেতুর…
ঝিকরগাছা সংবাদদাতা ফুলের রাজ্য খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী অঞ্চলের ফুলচাষিদের মাঝে জারবেরা ফুলের চারা ও শেড নির্মাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ‘যশোর জেলার ঐতিহ্যবাহীপণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের’ এসব ফুলচাষির মাঝে সাত হাজার জারবেরা ফুলের টিস্যুকালচার চারা ও তিনটি শেড নির্মাণের সামগ্রি বিতরণ করা হয়। বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম’র (জীফ) যৌথ উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দু পাঁড়ে, বেডস্রে প্রকল্প ব্যবস্থাপক আসাদুল হাসান জুয়েল ও আনোয়ারুস সাদাতসহ অন্যান্যরা। আসাদুল হাসান জুয়েল ও আনোয়ারুস সাদাত বলেন, ফুলচাষিদের আধুনিক ফুলচাষে উদ্বুদ্ধ করা, জৈব উপাদান ব্যবহার করে ফুলের চাষকে ত্বরান্বিত…
বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে ভারতের পাচারের সময় ৯টি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন( ৫০) নামে এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড সদস্যরা। মঙ্গরবার ভোরে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস’র ১৮০ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধগলীর মাঠ নামক স্থানে কৌশলে অবস্থান নেয়। এ সময় দৌলতপুর হয়ে ধগলীর মাঠ সীমান্ত অভিমুখি এক ব্যক্তিকে দেখে সন্দেহভাজন হিসেবে মনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে মনোয়ারের হাতে থাকা লাল রংগের একটি…
বাংলার ভোর প্রতিবেদক জীবনের শেষ লগ্নেও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন আহমেদ বুঁকবেঁধে আছেন কখন মামলা নিষ্পত্তি হবে। কথাগুলো বলছিলেন বীর সেনানীর বড় ছেলে আসিফ শাহারিয়ার সৌম্য। তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যশোরের শহীদ মশিউর রহমান কলেজের শিক্ষার্থী হিসেবে ১৯৮৮ সালে এলএলবি পাস কোর্সের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন আহমেদ। পরীক্ষার পর অধিভুক্ত কলেজগুলোর এলএলবি পরীক্ষা এবং খাতা মূল্যায়ন নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। গঠন করা হয় তদন্ত কমিটি। ওই কমিটির রিপোর্ট অনুযায়ী রাবির আইন বিভাগের দুই শিক্ষককে যথাক্রমে ৭ ও ১২ বছরের জন্য খাতা দেখা থেকে বিরত রাখতে নির্দেশ দেন। পরে ওই বছরের ৬ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ…
রাইসুল ইসলাম অপু অনলাইনে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টি এখন কারও অপরিচিত নয়। বর্তমানে শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়েই ভিডিও তৈরি করে প্রতিমাসে লাখ লাখ টাকা আয় করছেন যশোরের বুলবুল। যশোর শহরের কারবালা রোড নিবাসী আব্দুল ওহাব ও মুসলিমা দম্পতি সন্তান মহিউদ্দিন বুলবুল। পড়াশোনা করছেন ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। তবে পড়াশুনার পাশাপাশি সফলতা পেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। মাসে আয় করেন লক্ষাধিক টাকা। একটা সময় বুলবুলের সময়ই কাটত মোবাইল ফোন ও কম্পিউটারে গেমস খেলে। ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করতে গিয়ে বুলবুল পরিচিত হন ভিডিও নির্মাণ বিষয়ের সঙ্গে। এরপর বুলবুল এসব বিষয়ে নিজের দক্ষতা বাড়ানোর কথা ভাবেন। দশম শ্রেণীতে পড়াশোনা…
কপিলমুনি সংবাদদাতা খুলনার পাইকগাছা মৎস্য আড়ৎদারি মার্কেট ইউরোপীয় ইউনিয়নের আদলে আধুনিকায়নের জন্য মৎস্য অধিদপ্তর ৩ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। খুলনার প্রথম পৌরসভা পাইকগাছার শিবসা নদীর তীরে ২০০৫ সালে ৩২ জন সদস্য নিয়ে ৪৮ শতক সম্পত্তির উপর এ আড়ৎ প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান আড়ৎ সংখ্যা ৭০ টি। সদস্য সংখ্যা ৪৭৩ জন। মৎস্য আড়ৎদারী সমিতির ক্যাশিয়ার হারুন অর রশীদ বলেন, প্রতিদিন গড়ে অর্ধ কোটিরও বেশি টাকার মাছ ও চিংড়ি বেঁচা-কেনা হয় এ আড়তে। সর্বনিম্ন একটা আড়তে ৫০ হাজার টাকার মাছ প্রতিদিন বেচা কেনা হয়। যা দেশ বিদেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে আসছে। পাশ্ববর্তী দেশ ভারত থেকেও ব্যাপারিরা এখানে আসে। আড়ৎদারী…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা শাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (যশোর-২) আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, পৌরসভার মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা খানম, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সুখপুকুরিয়া…
বাংলার ভোর প্রতিবেদক আফারোজা নূর (৩৪) নামে এক গৃহবধূর যৌতুক আইনে আদালতে দায়ের করা পিটিশন যশোর কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে। আসামি করা হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আহসান হাবীবকে (৩৭)। শহরের ঘোষপাড়া বাঁশতলা ‘স’ মিলের পাশের আফারোজা নূর এজাহারে উল্লেখ করেছেন, ২০২১ সালের ১৮ জুন তার সাথে আহসান হাবীবের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের পাঁচ লাখ টাকা দিতে না পারায় তার ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। তার গর্ভের দুই মাসের বাচ্চা নষ্ট করতে বাধ্য করে। পরে গত বছরের ১০ নভেম্বর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে পরিবারের লোকজন মিলে একটি মিমাংশা বৈঠকে বসে গত ২৯ জুন।…
বাংলার ভোর প্রতিবেদক সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য মহিউদ্দীন মোহাম্মদ পিএইচডি অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ সম্মাননা এ প্রদান করা হয়। সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নূর ইসলাম, সাবেক সম্পাদক আহসান কবীর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ ও সাইফুল ইসলাম সজল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়র সদস্য মহিউদ্দীন মোহাম্মদ পিএইচডি ডিগ্রি অর্জন করায় অভিনন্দন…