Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার জেলা পরিষদ হল মিলনায়তনে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সভায় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, প্রকৌশলী টিএস আইয়ূব, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নি, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুুলু, মো. মুছা, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মারফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম। মতবিনিময় সভায় মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডিজিএফআই’র কর্নেল সোহেল হাসান, ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম, ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান, ১৪ বীর অধিনায়ক লে. কর্নেল মীর মোস্তফা কামাল, ৩৬ এডি রেজিমেন্ট অধিনায়ক লে. কর্ণেল আল ইমরান, ১০৫ পদাতিক ব্রিগেড মেজর মিঞা মোহাম্মদ মেহেদী…

Read More

আশাশুনি সংবাদদাতা আশাশুনি উপজেলা সদরের মানিকখালী চর গ্রামে মরিচ্চাপ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়ায় নির্ঘুম রাত কাটাচ্ছে প্রায় ৩ শতাধিক পরিবার। চর গ্রামের জামে মসজিদ সংলগ্ন প্রায় ২০০ ফুট ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস, সদর ইউনিয়নের আমীর হাফেজ আব্দুল্লাহ, রোকন বাবলুর রহমান, জামায়াত নেতা হযরত আলী সরদার, আমীর হামজা খোকন, জিয়াউল হক প্রমুখ। স্থানীয় বাসিন্দা জামায়াত নেতা আমীর হামজা খোকন…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর থানায় নতুন ওসি মেহেদী হাসান যোগদান করেছেন। তিনি ইতিপূর্বে সাতক্ষীরা কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্ব পালনে তিনি শ্যামনগরসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এ প্রতিবেদককে বলেন সাতক্ষীরা এবং শ্যামনগর থেকে মাদক চোরাকারবারি ও সন্ত্রাসী বিতাড়িত করা হবে তার মূল লক্ষ্য। শুধু তাই নয় থানায় সেবা নিতে আসা ব্যক্তি বা ভুক্তভোগীরা কোন প্রকার হয়রানির শিকার হবে না এবং কোন প্রকার টাকা পয়সা লাগবে না এবং থানা হবে দালাল মুক্ত। তিনি যশোর সদরের মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের পরিচালনা কমিটির আহ্বায়ক মনসুর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সাবকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, পৌর জামায়াতের দায়িত্বশীল আশরাফ হোসেন, সাবেক যুবদল নেতা আলম, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম মতবিনিময় সভায় বক্তব্যের শুরুতে তার নিজের লেখা দুটি বই সাংবাদিকের…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা আজাহারুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে এনে দুই দিন ধরে গোয়েন্দা পুলিশ হেফাজতে রেখে নির্যাতন, ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ ভরি সোনার গহনা ও নগদ ৩২ লাখ টাকাসহ ১৬টি চেকের পাতায় স্বাক্ষর করিয়ে নেয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। রোববার সাতক্ষীরার ভোমরা গ্রামের ব্যবসায়ী ‘মামা ভাগনে এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী আজাহারুল ইসলাম বাদী হয়ে সাবেক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান এবং সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি নাসিম ফারুক খান মিঠুসহ অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে এ মামলা করেন। ভারপ্রাপ্ত বিচারক নয়ন বিশ্বাস মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে মোল্লা মোশাররফ হোসেন মফিজকে। গত রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। স্থানীয়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মোল্লা মোশাররফ হোসেন মফিজকে ডুমুরিয়া উপজেলা বিএনপির আহবায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে তিনি জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা প্রতিপালনে যত্নশীল হতে সাবধান করে দেয়া হয়।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সরকার পতনের পর থেকে সাতক্ষীরার তালার উপজেলার খলিষখালীতে মৎস ঘের দখলের অভিযোগ উঠেছে একদল ভুমিদূস্যদের বিরুদ্ধে। ১ সেপ্টেম্বর রাতে উপজেলার খলিষখালী ইউনিয়নের গাছা গ্রামের হাসখালী নামক স্থানে ঘটনাটি ঘটে। এ সময় ভূমিদস্যুরা লক্ষাধিক টাকার মাছ লুট করেছে বলে দাবি ভুক্তভোগীর। উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কুমিরা এলাকার মীর আসাদুজ্জামান। তিনি বলেন, খলিষখালী ইউনিয়নের গাছা মৌজায় ৬০ বিঘা মৎস্য ঘেরটি কিছুদিন ধরে চাঁদকাটি এলাকার সিরাজুল নামে এক ব্যক্তি একটি জাল দলিল সৃষ্টি করে দখলের পাঁয়তারা চালায়। ওই দলিলের বিরুদ্ধে হাইকোর্ট সহ সাতক্ষীরা অতিরিক্তি ম্যাজিস্ট্রে আদালতে মামলা করেন তিনি।মামলাগুলো বর্তমানে চলমান রয়েছে। তিনি আরো বলেন, ৫ আগস্ট সরকার পতনের…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা কলেজের দুর্নীতিবাজ ও শিক্ষা ব্যবসায়ী অধ্যক্ষ তোফায়েল আহেমেদের পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ক রনি শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়ক হামিদুল ইসলাম, মো. সোহান, মো. নাঈম, ইকবাল হোসেন, মারুফ বিল্লাহ, মেহেরাব হোসেন হোসেন প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণের দাবি জানান এবং অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দেন।

Read More

প্রতীক চৌধুরী যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুল দলের ত্যাগী ও সৎ নেতা হিসেবে পরিচিত ছিলেন। ২০১৭ সালে জিলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। জিলা পরিষদ চেয়ারম্যান পদটি যেন তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে ‘আলাদিনের চেরাগ’ হয়ে ধরা দেয়। সাত বছর জিলা পরিষদ চেয়ারম্যান পদে বসে কামিয়েছেন শত কোটি টাকা। জিলা পরিষদের মালিকানাধীন সড়ক-মহাসড়কের গাছ বিক্রি, বরাদ্দ প্রকল্পের টাকা লুটপাট, নিয়োগ বাণিজ্য, জমি ইজারা ও দোকান বরাদ্দের নামে কোটি কোটি টাকা হাতিয়েছেন। জিলা পরিষদে গড়ে তুলেছিলেন নিজস্ব সিণ্ডিকেট। প্রয়োজনে-অপ্রয়োজনে দেদারসে জিলা পরিষদের মালিকানাধীন সড়কের গাছ ‘পানির দরে’ বিক্রি করায় ‘গাছ খেকো পিকুল’ নামে পরিচিতি পেয়েছেন…

Read More