বাংলার ভোর ডেস্ক ২ সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সাক্ষাৎকালে পাকিস্তানের নতুন ভিসা নীতিমালা অনুযায়ী বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা সহজীকরণ, সরাসরি ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এর প্রভাব পাকিস্তানে পড়েছে উল্লেখ করে বলেন, ‘সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ-উৎসব করেছে।’ রাষ্ট্রদূত বিগত ১৫ বছরে দ্বিপাক্ষিক সম্পর্কে যে শুষ্কতা পরিলক্ষিত হয়েছে, তার উত্তরণ…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছর থেকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ইত্যাদি শাখা) বিভাজন তুলে দেয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এ বিষয়সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। ২০১২ সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণিতে উঠবে, তারা পুরোনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্যবই (২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত) পাবে। তারা আগের মতো নবম ও দশম মিলিয়ে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে ২০২৭ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে। নতুন শিক্ষাক্রম যে গুরুত্বহীন হয়ে পড়েছে, সে কথা শিক্ষা মন্ত্রণালয়ের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নাগরিকদের আন্দোলনের মুখে বর্ধিত পানি বিল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যশোর পৌরসভা। রোববার পৌরসভার মাসিক সভায় এই সিন্ধান্ত নেন প্রতিষ্ঠানটির প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান। এর আগে পৌরসভার মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের পহেলা জুলাই থেকে চলমান বিলের সঙ্গে আরো ৩০ টাকা বর্ধিত বিল নির্ধারণ করা হয়। প্রতিবাদে এক মাসের মধ্যে বর্ধিত পানি বিল বাতিল করার আল্টিমেটাম দেয় পৌর নাগরিক কমিটি। সর্বশেষ একই দাবিতে স্মারকলিপিসহ দাবি না মানা পর্যন্ত পৌরবাসীকে পানির বিল না দেয়ার আহ্বান জানান তারা। যশোর পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান বলেন,…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদের পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। জলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন। অভিযানটি শহরের দড়াটানা থেকে শুরু হয়ে যশোর কুইন্স হাসপাতাল গিয়ে শেষ হয়। এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন বলেন, কিছু মানুষ ড্রেনের ওপরে অবৈধ ঘর তৈরি করে পানি নিস্কাশন বাধাগ্রস্ত করছে। রাস্তার পাশে ফুটপাত দখল করে অবৈধ দোকান দেয়ার ফলে শহরে যানজট হচ্ছে। এ কারণে আজকের এ অভিযান। রাস্তার পাশে ফুটপাত দখলমুক্ত…
বাংলার ভোর প্রতিবেদক খুলনা বটিয়াঘাটা হয়ে ফুলবাড়ি থেকে দারুণ মল্লিক খেয়াঘাট। দেলুটি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যের জন্য শনিবার যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের পাশে আমরা’ যশোরের উদ্যোগে আড়াই শত পরিবারের মাঝে ওষুধ খাবার স্যালাইন, খাদ্য ও বস্ত্র দেয়া হয়েছে। এসময় প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি আদ্রিব জামান বর্ণ, সাধারণ সম্পাদক অনিক পারভেজ, দপ্তর সম্পাদক প্রেম সাহা, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, সদস্য তাহমিদ আনজুম অংকুর, ফারহান সিদ্দিক ফাহাদ প্রমুখ।
কোটচাঁদপুর সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচ পালিত হয়েছে। সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল হয়। রোববার মেইন বাজারস্থ পৌর বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এসকেএম সালাউদ্দিন বুলবুল সিডল। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকরামুল হক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের সাবেক মেয়র কর্তৃক মসজিদের প্রাপ্য ঘরভাড়ার টাকা না পাওয়ায় মসজিদের বেহালদশা লাঘবে মসজিদ কর্তৃপক্ষ পৌরসভা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। রোববার দুপুরে যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের কাছে লিখিতভাবে এ আবেদন জানান কমিটির নেতৃবৃন্দ। আবেদনপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন খুলনা বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের সহসভাপতি কাজী শোয়াইব হোসেন, কামাল হোসেন, সাধারণ সম্পাদক ডাক্তার শেখ আবুল কাশেম, কোষাধ্যক্ষ সেলিম রেজা বাপ্পী, সদস্য শাহীনুর হোসেন ঠান্ডু এবং মোহাম্মদ গুলসান।
বাংলার ভোর প্রতিবেদক খুলনা বিভাগে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষায় পরীক্ষাগার উদ্বোধন করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ৩২টি আধুনিক যন্ত্রপাতির সংযোজন রয়েছে। রোববার দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে এ ভ্রাম্যমাণ পরীক্ষাগারের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, এই পরীক্ষাগার ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানের মান আরও উন্নত করবে। ফিতা কেটে পরীক্ষাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর…
আব্দুল ওয়াহাব মুকুল যশোরে আফিল ফার্ম সিন্ডিকেট ইচ্ছামত ডিমের দাম বৃদ্ধি করে চলেছে। যখন ক্ষুদ্র পুঁজির খামারিরা তাদের উৎপাদিত ডিম বাজারে আনেন তখন আবার ইচ্ছামত দাম কমায় আফিল ফার্ম সিন্ডিকেট। এতে করে ক্ষুদ্র খামারিরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। আর ভোক্তারা পড়ছেন বিপদে। পোল্ট্রি ডিম খাতে বড় পুঁজির কারসাজির কাছে মার খাচ্ছে ক্ষুদ্র খামারিরা। আফিল ফার্ম সিন্ডিকেটের সাথে পাল্লা দিতে না পেরে ক্ষুদ্র খামারিরা অব্যাহত লোকসানে বন্ধ করে দিচ্ছেন তাদের খামার। এ বিষয়ে সংশ্লিষ্ট তদারকি সংস্থা অজ্ঞাত কারণে চুপ রয়েছে বলে ক্ষুদ্র খামার মালিকরা জানিয়েছেন। গত জুলাই থেকে ৫ আগস্ট এর আগে আফিল ফার্ম সিন্ডিকেট যশোর শহরে ডিম বিক্রি করেছে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সাইদুল ইসলাম সাঈদ ওরফে ভাইপো সাঈদ নামে এক যুবককে গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানসহ ২৪ জনের বিরুদ্ধে রোববার (১ সেপ্টেম্বর) আদালতে মামলা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন, সদর পুলিশ ফাঁড়ির তৎকালীন টিএসআই রফিকুল ইসলাম রফিক, কোতয়ালি থানা পুলিশের তৎকালীন এসআই এইচ এম শহিদুল ইসলাম, এসআই আমির হোসেন, এএসআই হাসানুর রহমান, এএসআই রাজন গাজী, এএসআই সেলিম মুন্সী, এএসআই বিপ্লব হোসেন, এএসআই সেলিম আহমেদ, কনস্টেবল আরিফুজ্জামান, রমজান (চালক), হাবিবুর রহমান, আবু বক্কার, মিজান শেখ (চালক), মাহমুদুর রহমান, রাজিবুল ইসলাম ও টোকন হোসেন এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, শহরের নাজির শংকরপুর সাদেক…