বাংলার ভোর প্রতিবেদক যশোরের নবাগত পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদ যোগদান করেছেন। শনিবার তিনি যশোরে যোগদান করেই জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তাসহ ৯ থানার ওসিদের সঙ্গে মতবিনিময় করেছেন। সাবেক পুলিশ সুপার মাসুদ আলমের স্থলাভিষিক্ত হলেন জিয়াউদ্দিন আহম্মেদ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর থেকে পুলিশে রদবদল করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট যশোরসহ ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়। আর নতুন করে পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়।
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, ছাত্র জনতার যুগপৎ আন্দোলনের বিজয়কে সমুন্নত রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল দায়িত্বশীলকে কার্যকর ভূমিকা রাখতে হবে। যাতে করে কোন ষড়যন্ত্রকারী এই বিজয়কে নস্যাৎ না করতে পারে। শনিবার বিকেলে শহরের মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ সভাপতির তিনি এ কথা বলেন। অধ্যাপক গোলাম রসুল আরো বলেন, দেশের রাজনৈতিক অবস্থা এখন সবার কাছে স্পষ্ট। বর্তমান যে কেয়ারটেকার গভর্মেন্ট ক্ষমতা এসেছে তারা দেশের সকল স্তরে সংস্কার করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা কেয়ারটেকার গভর্মেন্টকে সকল কাজে সহযোগিতা করব ও তাদের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পৃথক হামলায় তিন জন গুরুতর আহত হয়েছেন। প্রতিপক্ষের বাঁশ, রড, লাঠিসহ দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। আহতরা হলেন, শার্শার বড়আঁচড়া এলাকার মফিজুর রহমান (৫৬), মণিরামপুর উপজেলার কাটাখালি এলাকার জাহাঙ্গীর আলম (৩৮) ও যশোর সদর উপজেলার ছোটমেঘলা এলাকার নূর ইসলাম (৩৮)। আহত মফিজুর রহমানের আত্মীয় বনি বলেন, শনিবার জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় মফিজুরের উপর ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত হামলা করে। রড় দিয়ে পিটিয়ে তার মাথা ও হাতে জখম করে। তার মাথা ও চোখের উপরে মারাত্মক জখম হয়েছে। হাতে ও মাথায় ৬ টা সেলাই দিতে হয়েছে। আহত…
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ নির্বাচন কবে? আভাস মিলল না বাংলার ভোর ডেস্ক বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে ‘অতি দ্রুত’ সংলাপের দাবি উঠার পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে সংলাপ হয়েছে, তাতে একেক দল একেক ধরনের দাবি তুললেও নির্বাচনের ‘সময় সীমা’ নিয়ে কোনো কথা হয়নি। দলগুলোর পক্ষ থেকে বরং আগে সংস্কার করে পরে নির্বাচনের দাবি তোলা হয়েছে। এর পাশাপাশি সরকার পতন আন্দোলনে হত্যার দ্রুত বিচারে ট্রাইব্যুনাল গঠন, আওয়ামী লীগকে নিষিদ্ধ, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, সংবিধানে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের দাবি উঠে এসেছে। শনিবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পাঁচ…
বাংলার ভোর ডেস্ক অন্তর্বর্তী সরকারের রদবদলের অংশ হিসেবে বিচারিক আদালতের ৮১ জন বিচারককে নতুন কর্মস্থলে ন্যস্ত করা হয়েছে। শুক্রবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে চারটি প্রজ্ঞাপন জারি করে রদবদলের কথা জানান হয়। এতে বলা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের নতুন কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।” আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম উম্মে কুলসুমকে আইন কমিশনের সচিব করা হয়েছে। আইন কমিশনের সচিব শেখ গোলাম মাহবুবকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। এই প্রজ্ঞাপনে মোট ২১…
কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা প্রগতি সংঘের আয়োজনে বানভাসী বন্যার্তদের সাহায্যার্থে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে শ্যামনগর ফুটবল একাডেমী ও পিডিকে মিতালী সংঘ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ২ – ১ গোলে শ্যামনগর ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী পারুলগাছা ফুটবল মাঠে জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই খেলায় প্রধান অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা এম হাফিজুর রহমান শিমুল বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জি এম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান, বিশিষ্ট ক্রীড়ামোদী মেহেদী হাসান বাবু, সাংবাদিক অধ্যাপক নিয়াজ কাওছার তুহিন, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক বিল্লাল হোসেন, ইউপি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ফেস্টিভ্যাল কর্মসূচি পালন করেছে অ্যাপভিত্তিক স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন ‘ব্লাডলিংক’। শুক্রবার পৌরপার্কে সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই কর্মসূচি চলে। কর্মসূচির মাধ্যমে শহরের প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়। ক্যাম্পেইনটি পরিচালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা, তামজিদ রহমান, জেলা সমন্বয়ক সৌমিক আহমেদ, সাদিয়া কুঞ্জ, সদস্য সজিবুল রহমান রাতুল। আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদান সহজ করতে বাংলাদেশে প্রথমবারের মতো পিয়ার-টু-পিয়ার অনলাইন ব্লাড পোর্টাল এবং অ্যাপ চালু করেছে ব্লাডলিংক। সংস্থাটি মূলত তাদের ফেসবুক, পোর্টাল এবং অ্যাপের সাহায্যে স্বেচ্ছায় রক্তদাতাদের…
বাংলার ভোর প্রতিবেদক ৪ মাস কারাভোগের অবশেষে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। শুক্রবার বিকেল ৪ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। জামিনের পর দলীয় নেতাকর্মীরা তাকে কারা ফটকে শুভেচ্ছা জানান। জামিনের পর টিএস আইয়ূব জানান, দুদকের একটি মামলায় তিনি দীর্ঘদিন জামিনে ছিলেন। জামিনে থাকাবস্থায় গত ২৩ এপ্রিল নির্ধারিত হাজিরার দিনে ঢাকার স্পেশাল সিনিয়র জজ আদালতে হাজিরা দিতে গেলে নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারক তার প্রথম কর্মদিনে কোনো কারণ ছাড়াই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। এরপর থেকে তিনি কয়েক দফা জামিনের আবেদন করলেও…
বাংলার ভোর প্রতিবেদক আহ্বায়ক কমিটি দিয়েই চলছে যশোর জেলা বিএনপি। এ কমিটির মেয়াদ ছয় বছর অতিবাহিত হলেও তারা এখনো কাউন্সিলর করতে পারেনি। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি না হওয়ায় পদপ্রত্যাশী নেতারা হতাশ হয়ে পড়েছেন। নেতাকর্মীরা জানিয়েছেন, শহর কেন্দ্রীক রাজনীতিতে বিএনপি সরব উপস্থিতি দেখা গেলেও উপজেলার রাজনীতিতে অগোছালো। জেলার ১৬টি ইউনিটের মধ্যে ৮টি কমিটি গঠন করতে পারলেও বাকিগুলোতে কমিটি না হওয়াতে তৃণমূলে বিরাজ করছে অসন্তোষ। এদিকে, রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই গ্রুপিং, দখলবাজি-হামলা-চাঁদাবাজিতে অস্থিরতা বিরাজ করছে। রীতিমতো শৃঙ্খলা ধরে রাখতে হিমশিম খাচ্ছে জেলার শীর্ষনেতাদের। যদিও শৃঙ্খলা ফিরাতে গত দুই সপ্তাহে এক উপজেলা কমিটি স্থগিতসহ দলটির উপজেলা ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে।…
বাংলার ভোর প্রতিবেদক গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দৈনিক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের ২৬তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রেসক্লাব যশোরসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন শুক্রবার কালো ব্যাজ ধারণ, শোক পদযাত্রা, মরহুমের স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্মরণসভার আয়োজন করে। শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোর থেকে কালোব্যাজ ধারণ করে শোক পদযাত্রা বের করেন সাংবাদিকরা। পদযাত্রাটি সার্কিট হাউজ সড়ক ও ভোলা ট্যাংক সড়ক হয়ে চার খাম্বায় সাইফুল আলম মুকুলের স্মৃতি ফলকে গিয়ে শেষ হয়। সেখানে একে একে ফুলেল শ্রদ্ধা জানায় সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের নেতৃত্বে প্রেসক্লাব যশোর, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের নেতৃত্বে যশোর সংবাদপত্র…