Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
  • নাসির’স ইংলিশ অ্যান্ড আইসিটি’র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত
  • চৌগাছার পাশাপোলে ৫৪ বছরেও পাকা হয়নি দুই কিলোমিটার সড়ক 
  • চৌগাছায় পৃথক অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ আটক ২
  • শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ৫ জনের বিরুদ্ধে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ৩০, ২০২৪

৪ মাস পর কারামুক্ত হলেন বিএনপি নেতা টিএস আইয়ূব

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ৩০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
৪ মাস কারাভোগের অবশেষে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। শুক্রবার বিকেল ৪ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। জামিনের পর দলীয় নেতাকর্মীরা তাকে কারা ফটকে শুভেচ্ছা জানান।
জামিনের পর টিএস আইয়ূব জানান, দুদকের একটি মামলায় তিনি দীর্ঘদিন জামিনে ছিলেন। জামিনে থাকাবস্থায় গত ২৩ এপ্রিল নির্ধারিত হাজিরার দিনে ঢাকার স্পেশাল সিনিয়র জজ আদালতে হাজিরা দিতে গেলে নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারক তার প্রথম কর্মদিনে কোনো কারণ ছাড়াই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। এরপর থেকে তিনি কয়েক দফা জামিনের আবেদন করলেও পতিত আওয়ামী লীগ সরকারের সাজানো আদালতের বিচারক তাকে জামিন দিতে অস্বীকৃতি জানান। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত ২৭ আগস্ট তার আইনজীবী জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানীর পর বিচারক জামিনে মঞ্জুর করেন।
ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেন, একটি সফল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারের কারাগার থেকে মুক্তি পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এই আন্দোলনে যেসকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রম্নহের মাগফিরাত কাম করছি। একই সাথে কারাগারে থাকাবস্থায় যশোর-৪ নির্বাচনী এলাকাসহ যশোর জেলা বিএনপির যেসকল নেতাকর্মী, শুভাকাক্সক্ষী খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব দ্রুত সময় তিনি এলাকায় ফিরবেন বলে জানান। শুক্রবার বিকেল ৪ টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। এসময় কারাগারের সামনে অপেক্ষমান বাঘারপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি

সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন

যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.