Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা অপেক্ষমান একটি নতুন সূর্যোদয় একটি নতুন বাংলাদেশের জন্য। যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেখছেন। যে স্বপ্নের বীজ তিনি ১৮ কোটি জনগণের মাঝে বপণ করেছেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন এবং স্বার্থক করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রোববার বিকেলে দলীয় কার্র্যালয়ের সামনে দোয়া মাহফিল পূর্ব আলোচনায় সভাপত্বি করেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। অনিন্দ্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জ্বালানি তেলের নতুন দাম ও সঠিক পরিমাপ তদারকিতে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সরকার ঘোষিত দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমেছে। রোববার সকাল ১০টা থেকে যশোর শহর ও শহরতলীর পেট্রোল পাম্পগুলোতে এ নতুন দাম ও পরিমাপ তদারকি কার্যক্রম শুরু করে শিক্ষার্থীরা। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণে ও শিক্ষার্থীদের তদারকি কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন যানবাহন চালক ও ভোক্তারা। অপরদিকে, সামান্য লোকসান হলেও জনগণের মাঝে স্বস্তি ফেরাতে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাম্প মালিকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা রোববার সকাল থেকে যশোর শহরের…

Read More

পাটকেলঘাটা সংবাদদাতা আওয়ামী লীগ নেতার কাছ থেকে চাঁদা আদায়ের ১০ লাখ টাকার ভাগাভাগি নিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের ৬ জন নেতাকর্মী আহত হয়েছের। শনিবার রাত ১০ টার দিকে পাটকেলঘাটা বাজারে পৃথক স্থানে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। আহতরা হলেন, তালা উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার আলী, বিএনপি নেতা লাকী, হাসানুর রহমান হাসান এবং অজ্ঞাত একজন। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে রাতে বিএনপির এক গ্রুপ আনন্দটিভির সাংবাদিক হাসানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি করে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রোববার সকালে যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ শাহানূর কবিরকে কলেজে প্রবেশের চেষ্টা রুখে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, রোববার সকালে বিএনপি থেকে বহিস্কৃত এনামুল হক এবং সাবেক পৌরসভা কমিশনার বাবলু ঝিকরগাছা মহিলা কলেজে আসেন। উপাধ্যক্ষ ইলিয়াস হোসেনকে সাথে নিয়ে শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের নিয়ে বসেন। বহিস্কৃত এনামুল হক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে আবারও আহ্বান জানাচ্ছি অধ্যক্ষ শাহানূর কবিরের পক্ষ থেকে কিছু টাকা নিয়ে তাকে কলেজে যোগদান করানো হোক। এ কথা শুনে বিক্ষুব্ধ শিক্ষকরা এনামুল ও বাবলুর উদ্দেশ্যে বলেন, কলেজের নিয়োগ বাণিজ্যের সমুদয় টাকা এবং শিক্ষক…

Read More

বিশষ প্রতিনিধি যশোর জেলা পরিষদে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসে চলছে গাছ চুরির মহোৎসব। জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন সড়কের পাশের শতবর্ষী এসবগাছ প্রকাশ্যে লুটপাট করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পিকুল বাহিনীর সন্ত্রাসীরা। গাছ চুরির ফলে সরকার যেমন কোটি কোট টাকার রাজস্ব হারাচ্ছে তেমনি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে মারাত্মকভাবে। এলাকাবাসী বলছেন, এতোদিন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকায় তার নেতাকর্মীরা মাঠ পর্যায়ের বিভিন্ন প্রশাসনিক চেয়ারে বসে যাখুশি তাই করে গেছেন। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাবার পর তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা সগৌরবে পূর্বেও ন্যায় যশোরের বিভিন্ন অপকর্ম করছে এক প্রকার প্রকাশ্যে। যা দেখার কেউ নেই বলে প্রয়িমান। সূত্র বলছেন, যশোরের জেলা পরিষদে…

Read More

বিশষ প্রতিনিধি যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা থেকে ঝিকরগাছা ভায়া শ্রীরামপুর আঞ্চলিক ৮ কিলোমিটার সড়কের ঘোড়দাহ-ফুলবাড়ির খালের ওপর নির্মাণধীন একটি ব্রিজের কাজ টলামাটাল অবস্থায় চলছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর তা পুনরায় শুরু হলেও তা ধীরগতিতে চলছে। অপরদিকে গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) ব্রিজের পাশ থেকে তৈরি করা বিকল্প রাস্তা (সাইড ব্রিজ) খালের পানির স্রোতে ভেঙে যায় ফলে সড়কপথে যোগাযোগ বিছিন্ন ও ভোগান্তিতে পড়েছে এ সড়ক দিয়ে চলাচলকারী দুপাশের প্রায় আট থেকে দশটি গ্রামের কয়েক হাজার মানুষ। ঝুঁকি নিয়ে ব্রিজের ওপর থেকে বাঁশ, মই দিয়ে পারাপার হতে হচ্ছে এলাকাবাসীদের। বন্ধ রয়েছে ছোটখাটো যানবাহন চলাচলও। জানা গেছে, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পোগ্রাম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলন ও ভৈরব নদ সংস্কার আন্দোলনের এক যৌথ সভা শনিবার দুপুরে যশোর শহরের ভোলা ট্যাংক রোডে যশোর জেলা ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ভৈরব নদ সংস্কার আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলন ও ভৈরব নদ সংস্কার আন্দোলন এর প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, হাসিনুর রহমান, জিল্লুর রহমান ভিটু, শাহজান আলী, এড. আমিনুর রহমান হিরু, আলাউদ্দিন, আব্দুর রহিম, কোটচাঁদপুরের প্রতিনিধি আগা খান, সুভাষ চন্দ্র ভক্ত, জাহিদুল ইসলাম তুহিন (মেম্বার), হাসান আলী, সুখদেব,পলাশ বিশ্বাস প্রমূখ। উক্ত সভায় বক্তারা বলেন, ভৈরব নদ ও কপোতাক্ষ নদ সংস্কারে অনিয়ম ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের রেলগেট রায়পাড়াস্থ মসজিদ মাদ্রাসা পাড়া। পাড়াটির শান্তিশৃঙ্খলা কমিটির অফিস ঘেঁসা গলি ধরে একটু এগিয়ে গেলেই দেখা যাবে কাঠের দেয়ালের দুই কক্ষবিশিষ্ট দোচালা বিশিষ্ট ঘর। বাড়িটির ছোট্ট উঠান সেঁতসেঁতে। উঠানে পানি আর কাঁদা। রাস্তা থেকে বাড়ির বারান্দাতে ঢুকতে কয়েকটি ইট বিছানো। সেই ইট বিছানো পথেই বাড়িটির উঠানে প্রবেশ করতেই এক কোণে বসে বিলাপ করতে দেখা যায় ছেলে হারানো মা শাহিনুর বেগমের। এইচএসসি পরীক্ষার্থী ছেলে রিফাত আহমেদ রিয়াদকে (১৭) হারিয়ে শোকে কাতর তিনি। হতদরিদ্র পরিবারের এই ছেলেটির স্বপ্ন ছিলো পুলিশের চাকরি। কিন্তু চাকরির অধিকার আদায়ের যুদ্ধে গিয়ে আজ না ফেরার দেশে সে। পরিবারের সদস্যরা জানান, গেল ৫…

Read More

বাংলার ভোর ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার তার ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এই শুভেচ্ছাবার্তা দেন। ওই পোস্টে তারেক রহমান লেখেন, ‘আমি বিএনপির ৪৬তম প্রষ্ঠিাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ১ সেপ্টেম্বর দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে এক শুভক্ষণে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য। সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত…

Read More

বাংলার ভোর ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী রোববার। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদীদের ’যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসাবে এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগের বেশী সময় ধরে সবচেয়ে প্রতিকুল সময় পার করছে দলটি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর থেকে দলের অবস্থা অনেকটা নাজুক হয়ে পড়ে। ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর মুক্তি পান বেগম খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী বেগম জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন লন্ডনে বসবাসরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলকে গনতান্ত্রিক পন্থায় পুনর্গঠিত…

Read More