বাংলার ভোর প্রতিবেদক ‘সারি সারি স্টল। এসব স্টলে চিতই, ভাপা, পাটিসাপটা, পাকানসহ গ্রামীণ ঐতিহ্যের বাহারি সব পিঠা। দলবেঁধে আসছেন আর টোকেন জমা দিয়ে মাটির শানকিতে পিঠার পসরা সাজিয়ে নিচ্ছেন। কেউ দাঁড়িয়ে, কেউ বসেই গ্রহণ করছেন বাহারী পিঠার স্বাদ। শনিবার সন্ধ্যা থেকেই যশোর সরকারি মহিলা কলেজে ঢাবি ফোরাম (ঢাকা বিশ্ববিদ্যালয়) যশোরের পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন আবহ সৃষ্টি হয়। শুধু পিঠার স্বাদ নয়; একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জুনিয়র সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় কেউ ব্যস্ত কুশল বিনিময়ে, কেউ বা একে অন্যকে বুকে জড়িয়ে ধরে খুলে বসেন গল্পের ঝাঁপি। কেউ কেউ ব্যস্ত ছবি তুলতেও। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আর অতিথিদের শুভেচ্ছা বক্তব্যে প্রাণবন্ত অনুষ্ঠানে রূপ নেয়…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক শিল্পী এসএম. সুলতান জন্মশতবর্ষ উৎসবে যশোরে শিশুদের ছবি প্রদর্শনী ও চলচ্চিত্র ‘আদম সুরত’ প্রদর্শন করা হয়েছে। শনিবার বিকেলে যশোর চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট ও টেরাকোটা ক্রিয়েটিভস’র উদ্যোগে চারুপীঠ আর্ট গ্যালারিতে ‘এসো বসে আঁকি সুলতানের সান্নিধ্যে’ শিশুদের আঁকা ছবি ও তারেক মাসুদ নির্মিত ‘আদম সুরত’ চলচ্চিত্র প্রদর্শন হয়। স্বাধীন বাঙালির চিরন্তন রূপ রচয়িতা শিল্পী এস. এম. সুলতান জন্মশতবর্ষ উৎসবের অংশ হিসাবে এ অনুষ্ঠিত আয়োজন করা হয়। প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পী সহকারী অধ্যাপক এ.এফ.এম মনিরুজ্জামান শিপু। উপস্থিত ছিলেন চারুপীঠ যশোরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহবুব জামাল শামিম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন ইকবাল, সান্ত্বনা শাহরিন নিনি, খাদিজা তাহেরা, সাইদা বানু শিল্পী, উবায়েদ জাকির…
বাংলার ভোর প্রতিবেদক প্রাচ্য আকাদেমির ৪টি বিভাগের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় অবস্থিত প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাহবুব মুরশিদ শাহিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রতিষ্ঠাতা লেখক গবেষক বেনজীন খান ও প্রাচ্যসংঘের সভাপতি কবি আসাদুজ্জামান সেলিম। বক্তারা বলেন, দুঃখের বিষয় আমরা আমাদের সন্তানদের শৈশব চুরি করে নিয়েছি। এই অপরাধবোধ আমাদের মধ্যে জাগ্রত হওয়া প্রয়োজন। প্রতিটি শিশুর মধ্যে বিশেষ একটি আগ্রহের দিক থাকে যা তাকে সফলতার দিকে নিয়ে যায়। সেই…
বাংলার ভোর প্রতিবেদক অ্যাডভোকেট জ্যোতির্ময় রায় মৈত্রের লিজ ও বর্গা দেয়া জমি দখল নিয়ে আবারও অশান্ত হয়ে উঠেছে চৌগাছার কাদবিলা গ্রাম। এর মধ্যে ফ্যাসিবাদের দোসর সালাম ও তার লোকজন বিএনপি নেতা ডাবলুর উপর ভর করে দখলবাজিতে মত্ত হয়েছেন। শনিবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন জমির বর্গাচাষি ও লিজ গ্রহিতারা। লিখিত বক্তব্যে কাদবিলা গ্রামের বর্গাচাষি আবুল কাশেম জানান, কাদবিলা গ্রামের অ্যাড. জ্যোতির্ময় রায় মৈত্র পৈত্রিক সূত্রে পাওয়া ৭০ বিঘা জমির মালিক। তিনি গ্রামে না থাকায় তার জমি গ্রামের ৩০ পরিবার বর্গা ও লিজ নিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি বলেন, এ জমির উপর সাবেক সচিব সুব্রত রায় মৈত্র ও…
বাংলার ভোর ডেস্ক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিএসএফ ও ভারতীয়রা। এ সময় বিজিবি স্থানীয়দের সাথে নিয়ে তাদের এই কার্যক্রমকে রুখে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে দুইজনের নাম নিশ্চিত করেছে এলাকাবাসী। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আসমাউল (১৮) এবং বাবু (২৬)। বিজিবি জানিয়েছে, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল ৪টার দিকে বিজিবি ও…
বাংলার ভোর প্রতিবেদক তীব্র শীত উপেক্ষা করে গণিত জয়ের আনন্দে দিনের একবেলা কেটেছে খুদে শিক্ষার্থীদের। শনিবার সকাল সোয়া নয়টায় যশোর জিলা স্কুল মাঠে ডাচ্ বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন হয়। উৎসবের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আমি ষষ্ট শ্রেণিতে গণিতে মাত্র সাত নম্বর পেয়েছিলাম। আমার মত গণিতে খারাপ শিক্ষার্থী এখানে আর একজনও নেই। গণিতে আমার ভীষণ ভয় ছিলো। ভাগ্যের কী নির্মম পরিহাস আমাকেই সেই গণিত উৎসবের উদ্বোধন করতে হচ্ছে। ৩৫ বছর আগে এই ধরণের উৎসবে আমি যোগ দিতে পারলে হয়তো গণিতে আমার ভয় থাকতো না। সেই হিসেবে তোমারা সৌভাগ্যবান’। মধুসূদন…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন সকলে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তেমনি আগামীতেও জাতি ঐক্যবদ্ধ থেকে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করবে। জামায়াতের নেতা-কর্মীদেরকে সকল প্রকার কুফুরি-ফাসেকি থেকে দূরে থেকে ঈমানের পথে অটল থাকতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার উদ্যোগে জেলা কর্যালয়ে দিনব্যাপি শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয়…
বাংলার ভোর প্রতিবেদক শহীদ কমরেড সিরাজ সিকদারের গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে প্রেস ক্লাবের সামনে যশোরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন হয়। বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের জেলা সংগঠক সুমাইয়া শিকদার ইলার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রনেতা সামিউল আজিম, ইব্রাহিম খলিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চার জেলা সমন্বয়ক খবির শিকদার, শামিম হোসেন প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন, শহীদ সিরাজ শিকদার ’৭১ এর মুক্তিযুদ্ধে পাক সামরিক বাহিনী, সকল সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে আত্মনির্ভরশীলভাবে সশস্ত্র লড়াই-সংগ্রাম করেছেন। যারা সিরাজ সিকদারের গ্রাফিতি মোছার ধৃষ্টতা দেখিয়েছে তারা আওয়ামী ফ্যাসিবাদেরই দোসর বা নব উদ্ভূত ভিন্ন গোত্রের ফ্যাসিবাদেরই ধারক…
বাংলারা ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা। নেফ্রোলজিস্ট ডা. ওবায়দুল কাদির উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন ডা. মোজাম্মেল হোসেন, ডা. এএইচএম আবু হাসান লাল্টু এবং ডা. এএসএম মেজবাউর রহমান। অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে প্রশাসনের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী সনাতন সমাজ। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, যশোরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি যে অন্যায় আচরণ করা হচ্ছে, তা সনাতন সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করছে। শীর্ষ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের করে দমন-পীড়নের চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পদন তারা। এছাড়া বৈষম্য বিরোধী সনাতন সমাজের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রশাসনের দায়েরকৃত মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে সংখ্যালঘুদের উপর চলমান এই অন্যায় বন্ধ না হলে সনাতন সমাজ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে মোকাবেলা করবে বলে হুশিয়ারি দেন…
