চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ১৭ জানুয়ারি রাতে উপজেলার ভারত সীমান্তবর্তী কাবিলপুর গ্রামের মাঠ এলাকা থেকে এ ডলার উদ্ধার করা হয়। কাবিলপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জাহাঙ্গীর কবির জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাবিলপুর গ্রামের মাঠে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ডলার পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ ডলারের ৩০০ টি নোট উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৭ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত ডলার চৌগাছায় থানায় জমা দেয়া হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত…
Author: banglarbhore
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ভারতে জেলখানায় আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ১২ মে মধু সংগ্রহের জন্য সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট অফিস থেকে পাস পারমিট নিয়ে তারা নদীপথে সুন্দরবনে যান। ২৪ মে বাংলাদেশ ভারত সীমান্ত নদী থেকে ভারতের বনবিভাগ তাদের আটক করে। বর্তমানে তারা ভারতের বারাইপুর জেলখানায় আটক রয়েছেন। আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের হাফিজুল ইসলাম, হোসেন আলী, পশ্চিম কৈখালী গ্রামের দিদারুল ইসলাম, নজরুল ইসলাম এবং জয়াখালী গ্রামের ইসমাইল হোসেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবারের লোক…
পলিথিন পণ্যের ব্যবহার ও প্লাস্টিকের ব্যবহার রোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে জয়তী সোসাইটি। তারুণ্যের উৎসব ২০২৫ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহিত নানা কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটির যশোরের আয়োজনে শহরের রেলস্টেশন এলাকায় পলিথিন পণ্যের ব্যবহার ও প্লাস্টিকের ব্যবহার রোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন পালন করা হয়। কর্মসূচিতে জয়তী সোসাইটির সকল কর্মী, কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা পলিথিন ও প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধে ও পলিথিন ও প্লাস্টিকের মাধ্যমে পরিবেশের উপর এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। এবং ভবিষ্যত প্রজন্মকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেয়ার জন্য সবাইকে…
বাংলার ভোর প্রতিবেদক আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনও যুবলীগের ক্যাডারদের নিয়ন্ত্রণে রয়েছে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রার অফিস। যশোরের ঝিকরগাছা রেজিস্ট্রার অফিসে তিনটি সিণ্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে অর্ধ কোটি টাকা। সাব রেজিস্ট্রি অফিসে সেবাগ্রহীতাদেরকে জিম্মি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সরকার নির্ধারিত ফি পরিশোধ করে এই অফিসে কোনো সেবা পাওয়া যায় না। সেবা পেতে গেলে দলিল লেখক সমিতির চাহিদা মোতাবেক অর্থ পরিশোধ করলে তবেই সেবা মেলে- এমন অভিযোগ দীর্ঘদিনের। তথ্যানুসন্ধানে জানা গেছে, অফিসের কর্মরত ঝিকরগাছা দলিল লেখক সমিতি দলিল প্রতি ২ হাজার টাকা তাদের সমিতির কল্যাণ তহবিলের নামে আদায় করছে। যা গ্রাহকদের নিকট গোপন রেখে রেজিস্ট্রি…
বাংলার ভোর প্রতিবেদক আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র উদ্যোগে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নতুন ব্যাচের ওরিয়েন্টেশন হয়েছে। শুক্রবার বিকেলে আইডিয়া কার্যালয়ে বির্তক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র প্রতিষ্ঠাতা ও সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক মো হামিদুল হক। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় “লাইফ ওয়াজ বেটার বিফোর স্মার্টফোন” বিষয়ে শাইনিং স্টার ও ওয়ার্ড ওরিওরস নামে দুটি দল। ক্যাপ্টেন রাইয়্যান তাসনিম অপ্সরা নেতৃত্বে পক্ষ দলে ছিলেন শাইনিং স্টারের ঐশ্বর্য্য, মারিয়া, আব্দুল্লাহ ও ক্যাপ্টেন সামিহা নাজনিনের নেতৃত্বে বিপক্ষে দলে ছিলেন ওয়ার্ড ওরিওরসের আলিফ, জাফর, আফিয়া। বিতর্কে জয়লাভ করেছে সাইনিং স্টার। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন তাসফিয়া…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এইচএমপিভি ভাইরাস। বাংলাদেশেও হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত নারী মারা গেছেন। দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল সীমান্তে সতর্কবস্থা রয়েছেন স্বাস্থ্যকর্মিরা। যশোর জেলা সিভিল সার্জন অফিস থেকেও প্রত্যেক সরকারি অফিস ও হাসপাতালে জনসচেতনতা বাড়াতে সতর্কতার চিঠি দেওয়া হয়েছে। যশোরে এই ভাইরাসে অক্রান্ত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। জেলায় এইচএমপিভি মহামারি আকার ধারণ করার সম্ভাবনাও নেই বলছে স্বাস্থ্য বিভাগ। মাইকিং বা প্রচারপত্র বিতরণ শুরু হয়নি। তবে জনসচেতনা বাড়াতে স্বাস্থ্য বিভাগের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকাতে ক্ষুদ্ধ সচেতন নাগরিক সমাজ। এদিকে, এইচএমপি ভাইরাসে নবজাতক শিশু বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও জেলার কোনো শিশু এই রোগে আক্রান্ত হয়নি। শিশু…
বাংলার ভোর প্রতিবেদক শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুশিক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক “মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা” এই স্লোগানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ করেছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর। বৃহস্পতিবার সকালে যশোর শহরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও শিক্ষার সামগ্রি তুলে দেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা। শিক্ষা সামগ্রি পেয়ে আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, ইয়ামাহা রাইডার ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরো বলেন, এই ধরনের কাজ শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করে না, সমাজে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের (২৪৫৭) সাবেক সভাপতি কলিম সিকদার ও সাধারণ সম্পাদক ইসহাক পদত্যাগ করায় রেজাউল ইসলাম বাবু সভাপতি ও আফজাল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের বেলতলায় পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক ইউনিয়নের প্রবীণ সদস্য আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গ্রাম ডাক্তার ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী ও বিশেষ অতিথি বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সভাপতি গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি। সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কাসেমের সঞ্চালনায় শ্রমিক ইউনিয়নের আগামীদিনগুলো শান্তি ও বৈষম্যহীনভাবে চলার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলা পুলিশ দুই শতাধিক অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় পুলিশ লাইন্স ড্রিলসেডে উক্ত কম্বল বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা গরীব, দুঃস্থ, প্রতিবন্ধী, ছিন্নমূল ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এদিকে, কনকনে শীতে কম্বল পেয়ে অসহায় মানুষ গুলো এসময় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আমিনুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন বলেছেন, একটি মানবিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় মানুষ জামায়াতে ইসলামীকে আগামীতে ক্ষমতায় দেখতে চায়। এজন্য জামায়াত সর্বস্তরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি। শুক্রবার সকালে শহরের বারান্দিপাড়ায় অবস্থিত জেলা জামায়াত কার্যালয়ে পেশাজীবী থানা আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পেশাজীবী থানার আমীর খন্দকার রশীদুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। ভিপি আব্দুল কাদের বলেন, যশোর সদর আসনের মানুষ এবার কোন নির্দিষ্ট প্রার্থী দেখে নয় জামায়াতে ইসলামীকে ভোট দিতে…
