Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে; থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ এ আহ্বানে শুরু হয়েছে উদীচী যশোর জেলা সংসদের দ্বাবিংশ সম্মেলন বৃহস্পতিবার বিকালে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলনের উদ্বোধন করা হয়। সংগঠন কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সুধীজন, জেলা সংসদসহ অন্যান্য শাখার নেতাকর্মীবৃন্দ। জেলা সম্মেলন প্রস্তুতি পর্ষদের চেয়ারম্যান হাবিবা শেফার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মশিউর রহমান। সদস্য সচিব সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সঞ্চালনায় এসময় আরও বক্তৃতা করেন বাংলাদেশ উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি জামশেদ আহমেদ তপন, যশোর সংসদের সহ সভাপতি আমিনুর রহমান হিরু প্রমুখ। এসময় বক্তরা বলেন, ‘সময়টা এখন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তাবলীগ জামাতের দুই পক্ষে বিবাদমান দ্বন্দের ইনসাফ ভিত্তিক সমাধান চান যশোর সচেতন ছাত্রসমাজের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তাবলীগ জামাতের বিবাদমান সমস্যা তুলে ধরেন সংগঠনের সদস্য জুয়েল হোসেন। তিনি বলেন, তাবলীগ জামাত মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াহ কার্যক্রমের অন্যতম মাধ্যম। সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। সংবাদ সম্মেলনে তিনি তাবলীগ জামাতের বৈষম্য তুলে ধরে বলেন, শুরাই নেজামের প্রধান মুরব্বিরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন। অথচ বিশ্ব মারকাজ নিজামুদ্দিনের (মূলধারার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ: ইকবাল কবির জাহিদ যশোরের বাঘারপাড়া উপজেলার বাড়কিতে তিনদিনের অমল সেন স্মরণমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অমল সেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেলে বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সরলা মঞ্চে ‘বৈষম্য সমতার সমাজ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তারা শোষণের যাতাকল থেকে মুক্তি পাবেন। কিন্তু অন্তর্র্বতীকালীন সরকার মানুষের সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সংস্কারের কথা বলা হচ্ছে। কিন্তু সংস্কার যদি এদেশের শ্রমিক, কৃষক, ছাত্র, নারী তথা শ্রমজীবী মানুষের কল্যাণের…

Read More

মাগুরা সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, লড়াই কিন্তু শেষ হয়নি, লড়াই সংগ্রাম অনেক রয়ে গেছে। আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে আমরা একই স্লোগান দিবো। এ সময় তিনি স্লোগান দেন আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। বৃহস্পতিবার সকালে মাগুরা শহরে নোমানী ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও টীম সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চল সাবেক জেলা আমীর আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা…

Read More

সোহাগ হোসেন যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজারে বাণিজ্যিকভাবে জমে উঠেছে মৌসুমী ফল কুলের বাজার। কুল ও আম মৌসুমে মুখরিত হয়ে ওঠে এখানকার সব আড়তগুলো। প্রতিদিন এখান থেকে ছোট বড় ১৫ থেকে ২০ ট্রাক কুল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে রপ্তানি হচ্ছে। যশোর- সাতক্ষীরা দুজেলার সীমান্তবর্তী উপজেলা শার্শা ও কলারোয়া জিরো পয়েন্ট বেলতলা নামক স্থানে এ বাজারটি অবস্থিত। এবছর বাজারে থাইআপেল কুল ২২৫ টাকা, বলসুন্দরী কুল ১৪০ টাকা, নারকেল কুল ৬৫ টাকা, বাও কুল ২৫-৩০ টাকা, চায়না কুল ৮০ টাকা এবং কাশ্মিরি ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় কুলচাষি মিজানুর রহমান জানান, আমি ৮ বছর ধরে কুলচাষ…

Read More

শ্যামনগর সংবাদদাতা উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ থানা পুলিশ খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে নেটজাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে জেলে আটকসহ কয়েকটি নেটজাল উদ্ধার করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার তুষার কান্তি মজুমদার জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় নৌ থানা পুলিশের সমন্বয়ে খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে নেটজাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক ও কয়েকটি নেটজাল উদ্ধার করা হয়। আটক জেলেদের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে নেটজালগুলি পুড়িয়ে ফেলা হয়।

Read More

বেনাপোল সংবাদদাতা মিজানুর রহমান রিপন সভাপতি ও মোস্তাফিজুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে যশোর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রিয় সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খ,ম জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত অনুমোদিত কমিটির সহ-সভাপতি হলেন, প্রকৌশলী মিজানুর রহমান মিল্টন, রকিব উদ্দৌলা শুভ, সুজ্জিত তরফদার কিনু, শাহনাজ পারভিন, স্বপ্না রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাখি, জাকির হোসেন সহুদ, সহ-সাধারণ সম্পাদক কামাল শাহ, শরিফুল হক উজ্জল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিল্টন, ফারুক হোসেন, প্রচার সম্পাদক শেখ আহমেদ আল মাসুম রুমি, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান উজ্জল, চলচ্চিত্র ও নাট্য বিষয়ক…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার’স অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, অ্যাড. আলীবুদ্দি খান, পাতিবিলা ইউনিয়ন চেয়ারম্যান…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা দেশের বর্তমান পরিস্থিতিসহ কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) লেখা পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। পোস্টটি ভাসছে নেট দুনিয়ায়। গত ১৫ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহের যুগ্ম সদস্য সচিব আল শাহরিয়ার ওভিক ওই পোস্টে লিখেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। কোটচাঁদপুরও এর বাইরে নয়। বর্তমান পরিস্থিতিতে জনমানুষের জীবনের অনিশ্চয়তা প্রকট হচ্ছে। প্রতিদিন বিভিন্ন স্থানে ঘটছে অপ্রীতিকর ঘটনা। এ সব ঘটনার মধ্যে তিনি উল্লেখ করেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি, দখলদারিত্ব, অবৈধভাবে বালু ও মাটি বিক্রি। এ সব ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটছে বলে তিনি ওই পোস্টে দাবি…

Read More

মহম্মাদপুর সংবাদদাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার মহম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া শহীদ আহাদের (১৭) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন নবাগত মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন তার বাড়িতে গিয়ে নিহতের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় তিনি শহীদ আহাদের মাতা পাখি খাতুন, পিতা ইউনুস আলী ও চাচা স্থানীয় ৬নং ইউপি সদস্য ইয়াকুব আলীর সাথে কথা বলেন এবং সবধরনের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, আমিনুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান কাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, মহম্মদপুর ইউএনও…

Read More