Author: banglarbhore

ঝিকরগাছা সংবাদদাতা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিকরগাছায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসবে স্লোগান নতুন বাংলাদেশ এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় ও কৃষিই উন্নতি ব্যাপ্তি। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং কৃষিবিদ ড. ফ.ম. মাহবুবুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা কৃষিবিদ ড. মোশাররফ হোসেন। সেমিনার ও প্রদর্শন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ও প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ। এ…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পুলিশের কথিত সোর্স কাওসার লস্করকে (৫৫) গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নে চাঁদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাওসার লস্কর বিগত সরকারের আমলে পুলিশ ও র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতেন এবং একাধিক অপকর্মের হোতা বলে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্র। স্থানীয়রা জানায়, কাওসার বহুদিন যাবত পুলিশ প্রশাসনের সোর্স হিসেবে কাজ করেন। ২০১৪ সাল থেকে ঝিনাইদহের তৎকালিন পুলিশ সুপার আলতাফ হোসেনের সময় বেপরোয়া হয়ে ওঠেন তিনি । তার অত্যাচারে এলাকাবাসী ঘরে থাকতে পারতো না।…

Read More

শার্শা ও বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোলে আ.লীগ নেতা-কর্মীদের হাতে হত্যার শিকার বিএনপি নেতা আলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। দীর্ঘ আড়াই বছর আগে সে সময় আ.লীগ নেতা-কর্মীদের হুমকির মুখে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল। এ বিষয়ে বেনাপোল পোর্টথানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, আদালতের নির্দেশে বুধবার দুপুর ২টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থান থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে আব্দুল আলিমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। নিহতের স্বজনরা জানান, ২০২২ সালের ১৮ আগস্ট বেনাপোল পৌর বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠানে ছাত্রলীগ হামলা চালায়। এতে আলিম,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া বাজারে এক ব্যবসায়ির কাছে বাকিতে ডিজেল ক্রয় নিয়ে বিএনপি’র এক নেতা ব্যবসায়ীর হাত পা ভেঙ্গে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শিকদার গত সোমবার সকালে নারিকেলবাড়িয়া বাজারে মুদি ব্যবসায়ী বলাই সাহার দোকানে ডিজেল কিনতে যান। বাকিতে ডিজেল না দেওয়ায় গোলাম মোস্তফা বলাই সাহার উপর চড়াও হন। এক পর্যায়ে দোকানে আগুন ধরিয়ে ওই ব্যবসায়ীর হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেন। এ সংবাদ পেয়ে স্থানীয়রা বলাই সাহার পাশে দাঁড়ান। একপর্যায়ে অবস্থার বেগতিক দেখে গোলাম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর কেশবপুর উপজেলার আটন্ড গ্রামের সাজেদা বেগমের ৩০ টি মেহগনি গাছ কাটা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মজিদপুর ইউনিয়নের ৭ ওয়ার্ড় বিএনপি সভাপতি জাহাঙ্গীরের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরে সাংবাদ সম্মেলনে তিনি এঅভিযোগ করেন। অত্যচার নিপীড়নের শিকার এ নারী ন্যায় বিচার চেয়ে আদালতে মামলা করেছেন। মামলাটি পিবিআই তদন্ত করছে বলে সংবাদ সম্মেলনে জানান। লিখিত বক্তবে সাজেদা বেগম জানান, গত ২০ ডিসেম্বর তার পৈত্রিক সম্পত্তির উপরে ৩০টি মেহগনি গাছ বিএনপি নেতা জাহাঙ্গীর, বিল্লাল তার লোকজন কেটে ফেলে। এসময় রনি, আয়ূব খান, সুরো, সেলিম, নাজমুলসহ অনেকেই উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই বিএনপি রাজনীতির সাথে জড়িত। পরবর্তীতে তিনি মামলা করেন। যার মামলার…

Read More

শেখ জালাল শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আরোপে প্রভাব পড়তে শুরু করছে বাজারে। যা সাধারণ মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাজরে দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট। বিশেষ করে ভোজ্যতেলের সরবরাহ কমে গেছে। বাজারে তেল সরবারহ না থাকায় হতাশা প্রকাশ করেছেন খুজরা ব্যবসায়ীরা ও ক্রেতারা। বেড়েছে চাল ও মসলার দাম। বাজার ঘুরে দেখা গেছে, শত পণ্যে উপর শুল্ক আরোপ করলেও বাজারে এখন তা কার্যকর না হলেও তার প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে চাল ও মসলার দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে প্রতি লিটর সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৫ টাকা। দেশি চিনি প্রতিকেজি ১৪০ টাকা , সাদা চিনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীর আড়পাড়া মৌজায় ক্রয় করা জমি নিয়ে বিপাকে পড়েছেন শেখহাটি জামরুলতলার ব্যবসায়ী ইমরান হোসেন। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি। লিখিত বক্তব্যে ইমরান হোসেন জানান, ২০১৫ সালে আড়পাড়া গ্রামের ফজলুল রহমানের কাছ থেকে আরএস ১২৪৮ ও ১২৪৯ দাগের মোট ১২৯ শতক জমি ক্রয় করেন। দলিল অনুযায়ী জমির চৌহদ্দি নির্ধারণ করে তাকে জমি বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করলেও, একই দাগের অপর জমির মালিক শহিদুল ইসলাম ধীরে ধীরে বিরোধ সৃষ্টি করেন। ইমরান বলেন, প্রথমে বীজতলা তৈরির জন্য রাস্তার পাশের অংশ ব্যবহারের অনুমতি দিয়েছিলেন শহিদুলকে। কিন্তু পরবর্তীতে তিনি রাস্তা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে যশোরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়। পরে দড়াটানা মোড় থেকে জেল গেট হয়ে আরএন রোড হয়ে মাইকপট্টি হয়ে মণিহার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান এবং জাতীয় নাগরিক কমিটির যশোর জেলা প্রতিনিধি আমান উল্লাহ, নাগরিক কমিটির নেতা নুরুজ্জামান , ফরহাদ হোসেন প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ মঙ্গলবার বেনাপোল বন্দরের কর্মকর্তাদের সাথে সভা করেছেন। বন্দরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদার। সভায় উপস্থিত ছিলেন যশোরে চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তারভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, নির্বাহী সদস্য নুরুজ্জামান লিটন, আবদুল হামিদ চাকলাদার, সাইফুল ইসলাম লিটন, বেনাপোল বন্দরের সহকারী পরিচালক শামসুল আলম, ফাতেমা ইয়াসমিন প্রমুখ। মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বেনাপোল বন্দর দেশের সবচেয়ে বড় স্থলবন্দর। দেশের সিংহভাগ আমদানি হয়ে থাকে এই বন্দর দিয়ে। অথচ বন্দরটিতে প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জামাদি নেই। যেকারণে আমদানি ও রফতানিকারকরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। ফরকলিফট ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের নিউ মার্কেট এলাকায় দুটি যানবাহনের চালক ও হেলপারের মধ্যে তর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর তারা যানবাহন আড় করে দেয় মহাসড়কে। এতে যানজটের সৃষ্টি হয়। ১৫ মিনিট পর শ্রমিক ইউনিয়নের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে সাজিত পরিবহনের বাসের হেলপার ও কাভার্ডভ্যানের চালকের মধ্যে তর্কের জেরে হাতাহাতি হয়। একপর্যায়ে বাসের হেল্পার কাভার্ড ভ্যানের চালককে চড়-থাপ্পড় মারেন। এতে ক্ষুব্ধ হয়ে কাভার্ডভ্যানের চালক ভ্যানটি রাস্তার উপর আড়াআড়ি করে দাঁড় করিয়ে দেয়। যার ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন ট্রাক-লরি…

Read More