বাংলার ভোর প্রতিবেদক ভারতে যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে। আটক সুস্মিতা ও তার ছোট ভাই মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে। চিকিৎসার জন্য তারা সোমবার ভারত যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সন্ধ্যা ৬টার দিকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ জানান, মাগুরা জেলা সদরের স্বপন পান্ডের মেয়ে সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে তাঁকে সন্দেহজনক হিসাবে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন সুস্মিতা। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধসহ শতাধিক পণ্য ও সেবার ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে যশোর চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রি। সোমবার দুপুরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বলেন, সম্প্রতি সরকার রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর জন্য দুটি অধ্যাদেশ জারি করেছে। এর ফলে মূল্যস্ফীতি ও ব্যবসায়ের খরচ বাড়বে, যা সাধারণ মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সরকার তার রাজস্ব আয় বাড়ানোর জন্য করের আওতা বাড়াবে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে সিনিয়র চীফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে তারা ঝটিকা মিছিল বের করেন। জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের দড়াটানায় যেয়ে ছত্রভঙ্গ হয়। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার অনুকূলে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায় নেতাকর্মীদের। সরকারের পতনের পর এই প্রথম যশোরে এমন মিছিল হলো। তবে মিছিলের কথা জানেন না বলে জানান যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক। আদালত সূত্রে জানা গেছে, জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের…
বাংলার ভোর ডেস্ক যশোরে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামে নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে ব্যতিক্রমী মিলনমেলা হয়েছে। যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে রোববার পিকনিক স্পট জেস গার্ডেনে মিলনমেলার আয়োজন করা হয়। এতে বিএনপির আড়াই সহস্রাধিক নির্যাতিত নেতাকর্মী ও তাদের স্বজনরা অংশ নেন। একই সাথে চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্রপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে ভিন্নমাত্রা পায় মিলনমেলা। দীর্ঘদিন পর রাজনৈতিক সহযোদ্ধাদের একসঙ্গে পেয়ে আপ্লুত নেতাকর্মীরা। উন্মুক্ত পরিবেশে খাওয়া-দাওয়া, আড্ডা কুশল বিনিময় আর স্মৃতিচারণ করেন অনেকেই। ভয়ংকর সেই সব দিনের কথা স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন কেউ কেউ। তাদের একজন যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক ইউনুচ আলী…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা যুবদলের বহিস্কৃত প্রচার সম্পাদক ইসকেন্দার আলী জনির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা যুবদল সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে মামলাটি করেছেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলাম। মামলায় কামরুল ইসলাম মামলার এজাহারে উল্লেখ করেন, আসামি যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালনকালে দলীয় শৃংখলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এবং যশোর জেলা বিএনপি’র সুপারিশে তাকে গত ১৭ ডিসেম্বর জেলা যুবদলের প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিস্কার করা হয়। এতে ক্ষিপ্ত…
বাংলার ভোর প্রতিবেদক যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ রোববার রাত ৮টার দিকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে সভা করেছেন। আগামী ২১ জানুয়ারি যশোরের অর্থনৈতিক সমস্যা ও সংকট নিয়ে সেমিনারের অংশ হিসেবে এই সভা চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সম্পাদক তানভিরুল ইসরাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ শাহজাহান আলী খোকন, নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, যশোর জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়, সিটিপ্লাজা দোকান মালিক সমিতির সভাপতি শফিকুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সুজন, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদ ডিএইচ দিলশান প্রমুখ। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ডিসেম্বর মাসে অপরাধ বেড়েছে। খুন, নারী নির্যাতন, অপহরণ, ধর্ষণ, চুরি, মামলা ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মামলার সংখ্যাও বেড়েছে। অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আইনশৃংখলা কমিটির সদস্যরা। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃংখা কমিটির সভায় জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় ডিসেম্বর মাসের অপরাধ চিত্র তুলে ধরা হয়। ডিসেম্বরের প্রতিবেদনে দেখা গেছে, ছয় উপজেলায় খুন হয়েছে ১০জন। যশোর সদর উপজেলায় ডাকাতির ঘটনা ঘটেছে ২টি। মনিরামপুরে দস্যুতা ১টি হয়েছে। তিন উপজেলায় ধর্ষণ হয়েছে ৩টি ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৮টি। অপহরণ ৭টি, গাড়ি চুরি ৬টি, অন্যান্য চুরি ৭টি। সড়ক…
মহম্মদপুর সংবাদদাতা মাগুরার মহাম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা। তিন দিনব্যাপি এই মেলার প্রথমদিন রোববার উৎসাহ-উদ্দীপনায় দুপুর ২টার দিকে বড়রিয়া মাঠে ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবছর ২৮ পৌষ বড়রিয়া গ্রামে এই মেলা বসে। মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান সরদার জানান, ‘আনুমানিক ১৫০ বছর পূর্বে তাদের পূর্বপুরুষ শানু সরদার, ধনাউল্লাহ সরদার ও সোনাউল্লা সরদার এখানে ঘোড়দৌঁড় ও মেলার আয়োজন করেন। প্রথম অবস্থায় গ্রামের রাস্তায় ঘোড়দৌঁড় শুরু হয়। পরবর্তীতে রাস্তায় ইট সোলিং ও পাকা হয়ে গেলে গ্রামের মাঠে ঘোড়দৌঁড় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আশপাশের প্রতিটি গ্রামের…
অবৈধ যানবাহনের বিরুদ্ধে সপ্তাহে দুইদিন অভিযান শেখ জালাল যশোর পৌর এলাকায় ইজিবাইক কিংবা রিকশার সংখ্যা খাতা-কলমে যতটা, বাস্তবে তার চেয়ে অনেক বেশি চলাচল করছে। ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচল করায় শহরে বাড়ছে যানজট। যানজট নিরসনে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগও। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী। যানজট নিরসনে অবৈধ যানবাহন চলাচল বন্ধে ট্রাফিক বিভাগ ও পৌরসভা উদ্যোগ নিলেও সুফল মিলছে না। চলতি জানুয়ারি মাসে ইজিবাহক ও রিকসার লাইসেন্স নবায়নের তাগিদ দিলেও সাড়া মিলছে না। পৌরসভার লাইসেন্সধারী যানবাহনের সংখ্যা সাত হাজার ৭৬৮টি। চলতি মাসের ১২ দিনে মাত্র দুইশ’ লাইসেন্স নবায়ন হয়েছে। জানা যায়, যশোর পৌর এলাকায় সাত হাজার ৭৬৮টি যানবাহন চলাচলের অনুমোদন রয়েছে।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের রামনগর বিহারী ক্যাম্প এলাকায় জমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত ১১ জানুয়ারি মামলাটি করেন ভুক্তভোগী তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম মামলায় বলেন, সদর উপজেলার রামনগর মৌজায় ১৪ শতক জমি কিনে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু গত ৯ জানুয়ারি রাতে রামনগর বিহারী ক্যাম্প এলাকার রওশন আলী, শাহীন ও সাইদসহ ৫/৬জন মিস্ত্রী-লেবার দিয়ে পাঁকা স্থাপনা (চৌবাচ্চা) নির্মাণ করেছে। এ সময় রওশন আলী, শাহীন ও সাইদকে বাঁধা ও নিষেধ করা হলে তারা আমাকে মারপিট ও খুন জখমের হুমকি দিয়ে দেশীয় অস্ত্র¿ প্রদর্শন করে এবং ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে। তারা যে কোন সময় বড়…
