Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণা ও তরুণীকে ধর্ষণের অভিযোগে সুমন বসু নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত সুমন বসু গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামের সঞ্জীব বসু। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী অভয়নগর থানায় মামলা করেছেন। পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, অভয়নগর থানার বাসিন্দা এক তরুণী কৃষি ডিপ্লোমা পাশ করার পর কোন চাকরি না পাওয়ায় অনলাইনে কাজ করেন। সেখান থেকে তিনি অর্থ উপার্জন করেন। ওই তরুণীর সঙ্গে আসামি সুমন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে যশোর জেলা বিএনপি। বুধবার বিকেলে শহরের টাউন হল ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশে ঘন্টা তিনেক বৃষ্টিতে ভিজেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তৃতা শুনেছেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর জেলা বিএনপির এ সমাবেশে ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাঠে ছিলেন নারী কর্মীরাও। আগে দুপুর থেকে বৃষ্টি মাথায় নিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। জাতীয় পতাকা ও দলের পতাকা নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশ স্থলে এসে মুহুমুর্হু স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। সমাবেশে…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে বাড়িওয়ালাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের নলামারা এলাকার মফিজ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নড়ািিগত থানা পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে নলামারা এলাকায় ডাকাতের একটি দল সংঘবদ্ধ হয়ে মফিজ চৌধুরীর বাড়ির গেটের গিরিলের তালা ভেঙ্গে ঘরে ঢুকে বাড়িওয়ালা মফিজ চৌধুরী ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেধে নগদ সাড়ে তিন লাখ টাকা ও একটি মোটরসাইকেল, ৩২ ইঞ্চি টিভি ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ০৫(পাঁচ) সদস্যকে গ্রেফতার করেছে যশোর ডিবি। এসময় চুরি হওয়া মালামালও জব্দ করা হয়। আটককৃতরা হলেন, মাদারিপুর জেলার হরিকুমিরিয়ার সিরাজ হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদার, গোপালগঞ্জের পাটগাতির সাত্তার মোল্লার ছেলে শাহাদত মোল্লা(৪২), ময়মনসিংহ এর ঘুমগাও এর মিরাজ খানের ছেলে মোখলেছুর রহমান খান, জামালপুরের পোড়াভিটার ফজল হোসেনের ছেলে ফারুক হোসেন(৪০), ঢাকা জেলার রসুলবাগের হাবিবুল্লাহর ছেলে শহিদুল ইসলাম(৪৫)।উদ্ধারকৃত মালামালের অনুমানিক মূল্য-৪৩ লাখ ২০ হাজার ৬৭২ টাকা। যশোর ডিবি অফিস সুত্রে জানা গেছে, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সমিশন লাইন প্রজেক্টের ঠিকাদার, কোমাকো কোম্পানির পক্ষে বাদীর এস.আই. চৌধুরী এন্ড কোম্পানী লিমিটেড কাস্টমস ক্লিয়ারেন্স…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু জ¦র। তবুও টনক নড়েনি স্বাস্থ্য বিভাগের। দায়সারা সচেতনা বৃদ্ধির উদ্যোগে সীমবদ্ধ রয়েছে স্বাস্থ্য বিভাগ। গত মাসে জেলার মাসিক সমন্বয় সভায় ডেঙ্গু মোকাবেলায় জুলাই মাসের প্রথম সপ্তাহে সপ্তাহব্যাপি ক্রাশ প্রোগ্রাম চালুর কথা থাকলেও উদ্যোগ নেয়া হয়নি। সরকারি হাসপাতালগুলোতে এখনও পুরোপুরি চালু হয়নি ডেঙ্গু কর্ণার। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, গত বছর এই জেলায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৮২২ জন। তাদের ভিতরে মারা যান ১৯ জন রোগী ও ৮৭ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। আর আগে ২০২২ সালে এই জ¦রে আক্রান্ত রোগী ছিলো ৯৩০ জন ও ২০২১…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক ‘প্রজন্ম একাত্তর’ পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি বাহাবুল হাসনাইন বাবুল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে। বিবৃতিদাতারা হলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানূর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও…

Read More

চৌগাছা সংবাদদাতা লিভার ক্যান্সারে আক্রান্ত যশোরের চৌগাছার মশিয়ার রহমানকে বাঁচাতে প্রয়োজন তিন লাখ টাকার। মশিয়ার উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ডাববিক্রেতা। মশিয়ার রহমানের স্ত্রী আকলিমা বেগম জানান, গত দুই মাস যাবৎ তার স্বামী লিভার ক্যান্সারে আক্রান্ত। প্রথম দিকে এদিক-ওদিক বিভিন্ন জায়গায় নিলেও আসল রোগ নির্ণয় না হওয়ায় তার সঠিক চিকিৎসা হয়নি। পরবর্তীতে দেড় মাস আগে ঢাকা ক্যান্সার ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশিকুর রহমান জানান তার লিভার ক্যান্সার হয়েছে। চিকিৎসার জন্য তিন লাখ টাকা লাগবে বলেও ধারণা দেন তিনি। যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে এতো টাকা দিয়ে তার চিকিৎসা করানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অসহায় পরিবারটির জন্য।…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাইফুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সাইফুল ইসলাম উপজেলার গোগা ইউনিয়ন পরিষদের আমলাই গ্রামের ইউপি সদস্য। বুধবার বিকেলে উপজেলার আমলাই গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন জানান, উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের উত্তরের মাঠে মাছের ঘের থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি ওই গ্রামের ইউপি সদস্য সাইফুল ইসলাম ও তার সহযোগীরা। আর এই বালু উত্তোলনের ফলে আসপাশের ফসলি জমিগুলো হুমকির মুখে পড়ছে এমন সংবাদে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি তথ্য বিষয়ক সম্পাদক, আজিজুল বারী হেলাল বলেন, এই সরকার দুর্নীতিবাজ বেনজীর ও আজিজের কাধে ভর করে নির্বাচনী বৈতরণী পার হয়েছে। দেশের স্বাধীনতা থাকলেও আমাদের কোন সার্বভৌমত্ব নেই। ফারাক্কার ন্যায্য পানি ভারত দেয় না। ভারতকে যে করিডোর দেয়া হচ্ছে এই করিডোর মানবে না জনগণ। বুধবার বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের তালতলা হাই স্কুল মাঠে জেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ডা.…

Read More

খাজুরা সংবাদদাতা অবশেষে বাঘারপাড়া উপজেলার ছোটখুদড়া আব্দুল হাই আলিম মাদরাসা পরিচালনা কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে। গত ২৭ জুন মাদরাসা শিক্ষাবোর্ডের রেজিস্টার প্রফেসর সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি বাতিল করা হয়। এতে বলা হয়েছে, একটি অভিযোগের তদন্ত শেষে মাদরাসার চলমান কমিটির বিরুদ্ধে বিস্তর অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে। তদন্তকারী কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানের জবাবের আলোকে অনুমোদিত কমিটি ভেঙে দেয়া হলো। একই সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনার জন্য দ্রুত সময়ের মধ্যে বিধি মোতাবেক একটি অ্যাডহক কমিটি করতে হবে। অভিযোগ সূত্রে জানা যায়, গত দু’বছর ধরে নুর মোহাম্মদ নামের একটি চক্র মাদরাসাটি লুটেপুটে খাচ্ছে। এ চক্রের নিয়োগ বাণিজ্য, সাধারণ তহবিল ও…

Read More