Author: banglarbhore

খাজুরা সংবাদদাতা অবশেষে বাঘারপাড়া উপজেলার ছোটখুদড়া আব্দুল হাই আলিম মাদরাসা পরিচালনা কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে। গত ২৭ জুন মাদরাসা শিক্ষাবোর্ডের রেজিস্টার প্রফেসর সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি বাতিল করা হয়। এতে বলা হয়েছে, একটি অভিযোগের তদন্ত শেষে মাদরাসার চলমান কমিটির বিরুদ্ধে বিস্তর অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে। তদন্তকারী কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানের জবাবের আলোকে অনুমোদিত কমিটি ভেঙে দেয়া হলো। একই সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনার জন্য দ্রুত সময়ের মধ্যে বিধি মোতাবেক একটি অ্যাডহক কমিটি করতে হবে। অভিযোগ সূত্রে জানা যায়, গত দু’বছর ধরে নুর মোহাম্মদ নামের একটি চক্র মাদরাসাটি লুটেপুটে খাচ্ছে। এ চক্রের নিয়োগ বাণিজ্য, সাধারণ তহবিল ও…

Read More

রাজু আহমেদ, বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এবং আন্তর্জাতিক চেকপোস্ট। এই বন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক যাতায়াত করে ভারত-বাংলাদেশ। সেই সাথে ভারত থেকে দেশের শিল্প কলকারখানার কাঁচাপণ্য সহ অন্যান্য পণ্যর সিংহভাগ আমদানি হয়ে থাকে। কিন্তু বেনাপোল বন্দরে দীর্ঘ দিন ধরে রয়েছে যানজট। সেই যানজট এখন মহাযানজটে পরিণত হয়েছে। যার দুর্ভোগ পোহাচ্ছে দেশি বিদেশি পর্যটক, স্কুল কলেছের শিক্ষার্থী, জরুরি রোগীসহ অসংখ্য মানুষ। এসব নিরসনে স্থানীয় সচেতন মহল মনে করে বেনাপোল চেকপোস্ট থেকে কাগজপুকুর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তায় ফ্লাইওভার নির্মাণ জরুরি। বেনাপোল বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত মাত্র দুই কিলোমিটার সড়কে আমদানি পণ্য এবং দুর পাল্লার গাড়ির যানজটের কারণে…

Read More

পাটকেলঘাটা সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটার পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে আফজাল হোসেন (২৬) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আফজাল হোসেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের বাসিন্দা। তিনি বান্দরবন জেলা সদরে সৈনিক পদে কর্মরত ছিল। নিহতের পরিবারের বরাত দিয়ে সুরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই জানান, আফজাল হোসেন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। বুধবার তার ছুটির শেষ দিন ছিল। বেলা ১টার দিকে তিনি নিজের ঘরে ফ্যান চালাতে গিয়ে অসাবধানতবশত বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান,…

Read More

মাগুরা সংবাদদাতা: মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কিশোরীদের প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান শরীয়াতুল্লাহ মিয়া রাজন। এ ছাড়াও ফুটবল খেলায় উপস্থিত ছিলেন, দারিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সবুর, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন কানন, ৫ নং দারিয়াপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিহাবুল ইসলাম। খেলায় ধারাভাষ্যকার ছিলেন গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সাবেক সভাপতি শাহজাহান আলী লিটন। উপস্থিত ছিলেন গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মাস্টার সহ গণ্যমান্য ব্যক্তিগণ। খেলায় সিজিসিএম গোয়ালদাহ একাদশ ও চৌগাছী স্পোর্টিং একাদশ অংশ গ্রহণ করে। চৌগাছী স্পোর্টিং একাদশের পক্ষ থেকে অন্তিমা ১ টি গোল…

Read More

কেশবপুর সংবাদদাতা: কেশবপুরে বিল্লাল হোসেন (১২) নামের ৭ম শ্রেণীর এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার ব্রহ্মকাটি গ্রামে। সে ওই গ্রামের তরিকুল ইসলাম গাজীর ছেলে। আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং-২৪। নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ব্রহ্মকাটি গ্রামের তরিকুল ইসলাম গাজীর ছেলে বিল্লাল হোসেন কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে লেখাপড়া করতো। বুধবার তার মূল্যায়ন পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে যাওয়ার আগ মুহূর্তে পড়াশোনা ও পরীক্ষার উপরে অনীহা থাকায় বাড়ির সকলের অগোচরে বসতঘরের বাঁশের আঁড়ার সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সহপাঠী আবদুল্লা (১২)…

Read More

শ্রীপুর সংবাদদাতা: মাগুরার শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নাকোল ক্যাস্প পুলিশ। এ ঘটনার সাথে জড়িত অপর এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছেন। বুধবার ভোরে উপজেলার নাকোল বাজারস্থ চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে শ্রীপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়। আটকরা হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের পলাশ খোন্দকার (২৩), মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের বাসিন্দা এবং ঘাসিয়ারা সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাইট গার্ড পাভেল রহমান (৩৩)। অপর মাদক কারবারি একই গ্রামের মোশারফ হোসেন মল্লিক (৪৫) পলাতক রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাকোল পুলিশ ক্যাম্প…

Read More

কেশবপুর সংবাদদাতা: সরকারি রাস্তা ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহারসহ পানি নিস্কাশন পথ বন্ধ করে যশোরের কেশবপুরে প্রভাবশালী মৎস্য ঘের ব্যবসায়ীরা সাড়ে চার হাজার মাছের ঘের গড়ে তুলেছেন। এতে একদিকে যেমন জলাবদ্ধতার কারণে বিলে কোনো ফসল আবাদ হচ্ছে না, অন্যদিকে শত শত হতদরিদ্র মৎস্যজীবী পরিবার বিলে মাছ শিকার করতে ব্যর্থ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অপরিকল্পিতভাবে ঘেরের বেড়িবাঁধ করার কারণে হুমকিতে পড়েছে শতাধিক গ্রামীণ সড়ক। যুগ যুগ ধরে ঘের ব্যবসায়ীরা রাস্তাকে ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করে চললেও প্রশাসন রয়েছে নীরব। কেশবপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৪ হাজার ৬৫৮টি মাছে ঘের রয়েছে। এর মধ্যে বলদালি, টেপুর বিল, বিল গরালিয়া, পদ্মবিল, ঘোচমারার বিল, কাদার বিল, হাজোয়ার…

Read More

অভয়নগর সংবাদদাতা: যশোরের অভয়নগর উপজেলার গ্রামে গ্রামে অনলাইন জুয়া খেলা ভয়াবহ আকার ধারণ করেছে। স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরাও ঝুঁকে পড়ছে এ খেলায়। বিদেশ থেকে পরিচালিত এসব সাইট পরিচালনা করছে বাংলাদেশের এজেন্টরা। নির্জন এলাকায় গড়ে ওঠা ছোট ছোট চায়ের দোকানে বসে অনলাইন জুয়ার আসর। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই কোনো সুনির্দিষ্ট তথ্য। উপজেলার একতারপুর গ্রামের একজন জুয়াড়ি জানান, আমি সিএনজি চালক। লোভে পড়ে ছয় মাস আগে এক বন্ধুর মাধ্যমে অনলাইন জুয়ার সাথে পরিচয় ঘটে। এরপর একে একে বাড়ির গোয়ালে থাকা চারটি গুরু বিক্রি করে পাঁচ লাখ টাকা খোয়া গেছে। বউ ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকা দুস্কর হয়ে পড়েছে। এখন আমি পুরোপুরি…

Read More

হাসান আদিত্য সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে যশোর শহরের দক্ষিণ অংশ। দীর্ঘদিন ধরে প্রায় ২০ হাজার বাসিন্দা চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরেজমিনে ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ অঞ্চলের জলবদ্ধতার প্রধান তিনটি কারণ শনাক্ত করেছেন এই প্রতিবেদক। জলাবদ্ধতার কারণ হিসেবে উঠে এসেছে দেড় কিলোমিটারের একটি খাল বেদখল, রেললাইনের তিনটি কালভার্ট বেদখল করে ভরাট এবং অপরিকল্পিত নগরায়ন। বিভিন্ন সময়ে জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষ বেদখলকৃত খাল, কালভার্ট উদ্ধার ও সংস্কারের আহ্বান জানালেও বাস্তবায়ন হয়নি। ফলে এ অঞ্চলের মানুষে দুর্ভোগ থেকে গেছে। খাল দখল ও ভরাট : শহরের ভেতর দিয়ে ভৈরব ও মুক্তেশ্বরী নামে দুটি নদ-নদী বয়ে গেছে। এর মধ্যে ভৈরব নদ দিয়ে…

Read More

♦৯ সদস্যের কমিটির ৫জনই ভুয়া ♦ জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের ৯ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠনে নজিরবিহীন জালিয়াতি করেছে স্থানীয় প্রভাবশালী চক্র। সমিতির সাধারণ সদস্য না হয়েও সভাপতি, সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পাঁচটি পদ দখল করেছেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বও আবুল কালাম ও বর্তমান মেম্বর মফিজুর রহমানসহ পাঁচজন। জালিয়াতির মাধ্যমে গঠিত নির্বাহী কমিটি বাতিল ও ভুয়া সদস্যদের ছাটাই করার দাবি জানিয়ে মঙ্গলবার জেলা সমবায় কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সাধারণ সদস্যরা। ইসলাইল হোসেন, সামছুর রহমান, কাশেম আলীসহ ১০ শতাংশ সাধারণ সদস্য স্বাক্ষরিত অভিযোগে বলা হয়েছে, ১৯৮২ সালে শিমুলিয়া…

Read More