কেশবপুর সংবাদদাতা: কেশবপুরে আঁখের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। আঁখ চাষ করে অনেক কৃষক এখন সাবলম্বী হয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় লতারি জরা ঈশ্বরদী-১৬ ও গ্যান্ডারি জাতের আঁখ চাষে বাম্পার ফলন হওয়ায় দিনে দিনে আঁখ চাষে ঝুঁকছেন কৃষকরা। প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে আঁখের আবাদ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৫০ হেক্টর জমিতে আঁখ চাষ করেছেন কৃষকরা। যশোর-সাতক্ষীরা সড়কের বাদুড়িয়ায় বসে আঁখের সর্ববৃহত হাট। সড়কের দু’পাশ দিয়ে হাট বসায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মঙ্গলবার সকালে ও দুপুরে উপজেলার ত্রিমোহিনী, মঙ্গলকোট, বসুন্দিয়া,বাদুড়িয়া গিয়ে দেখা গেছে আঁখ ক্ষেতে আঁখ পরিচর্যার কাজে ব্যস্ত রয়েছেন কৃষকরা।…
Author: banglarbhore
শ্রীপুর সংবাদদাতা: মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের তিনটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুুটপাট চালানো হয়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করে। ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে ৫২ জনকে এজাহারভুক্ত এবং ২ থেকে ৩শ’ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার আমতৈল গ্রামের রফিকুল ইসলাম ও…
চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় ছাত্রলীগ নেতার হয়ে টানা ৮ দিন প্রক্সি দেয়ার অপরাধে কাউন্সিলরপুত্রকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ওই পরীক্ষার্থীকে আটক করা হয়। নবমতম পরীক্ষার দিন জেলা প্রশাসনের হস্তক্ষেপে ওই ভুয়া পরীক্ষার্থী কাউন্সিলরপুত্র ধরা পড়েন। দণ্ডপ্রাপ্ত শামীম আহম্মেদ তুষার জীবননগর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসলামপুর গ্রামের মো. খোকনের ছেলে এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে। এ কেন্দ্রে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন।…
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় আ.লীগের দুই নেতাকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের একাংশ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের কোটচাঁদপুর রোডস্থ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময় তিনি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ঘটনার তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি জানান। সেই সাথে আনার হত্যাকে কেন্দ্র করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী রাজনীতিতে গভীর ষড়যন্ত্র…
তালা সংবাদদাতা: শৈশব আহম্মেদ সাগর দলনেতা ও তাপস সরকারকে উপ-দলনেতা মনোনীত করে তালা উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আব্দুল্লাহ আল জোয়াবের প্রান্ত উপ-দলনেতা (২), সরদার ওয়াসিফ আহম্মেদ জিসান ও মনিরুল ইসলাম মনি প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ, তৈয়বুর রহমান ও জিয়াদ বিন এ আর প্রশিক্ষণ ও সহশিক্ষা, আশিক পাল ও শোয়েব আক্তার তামিম আইসিটি,মিডিয়া ও যোগাযোগ, শান্ত কুমার ও রাসিব আহমেদ সজল দুর্যোগ মানবিক ও সাড়াপ্রদান, সুরভী সাদিয়া লিমা ও আশিক ঘোষ স্বাস্থ্য ও সেবা, জহিরুল ইসলাম ও আল শাহরিয়ার মুজনাবীরকে তহবিল সংগ্রহ পদে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্টের সাতক্ষীরা…
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুত সমিতিতে শোষণ, নির্যাতন ও অনিয়মের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটায় পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে তারা এই কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাইফুল ইসলাম, এজিএম জাহিদ হাসান, লাইন ক্রু সাইফুল ইসলাম, জেসমিন আক্তার, আজিজুল হক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দীর্ঘদিন যাবত শোষন করে আসছেন। অনেকেই ঠিকমতো বেতন ও মজুরি পান না। আরইবিকে বাদ দিয়ে একিভূত একটি পল্লী বিদ্যুত বিভাগ খোলা হোক। একই সাথে চাকরির বৈসম্য দূরীকরণ, পদোন্নতি বেতন…
বেনাপোল সংবাদদাতা: যশোরের বেনাপোল স্থল বন্দরে ভারত থেকে আমদানি করে আনা একটি পণ্যবাহী ট্রাকে বিজিবি ও কাস্টমস যৌথ অভিযান চালিয়ে ভারতীয় ট্রাক ড্রাইভারের সিটের পিছনে রাখা ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় ওই গাড়ির চালক রফিকুল মন্ডলকে আটক করা হয়েছে। তিনি ভারতের বনগাঁ মহকুমার পেট্রাপোল এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডিসি অথল চৌধুরী । সূত্র জানিয়েছে সোমবার রাত ১০ টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৩০ ইয়ার্ডে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কাঁচেরগুড়া ভর্তিগাড়িটির নম্বর ডাব্লুবি-২৫-ই-২৩৭২। উক্ত পণ্যের আমদানি কারক প্রতিষ্ঠান দি বেঙ্গল গ্লাস লিমিটেড। যার সিএন্ডএফ এজেন্ট পদ্মা ট্রেডিং কর্পোরেশন। যশোর ৪৯…
বাংলার ভোর প্রতিবেদক শহীদ পরিবারের বাড়ি ভাংচুরের ঘটনায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে সাংবাদিকদের জন্য ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। আজ দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৭ জুন দুপুরে সদর উপজেলার হামিদপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আসাদুজ্জামানের বাড়িঘর এস্কেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনায় তাকে ও তার ছেলের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। সংবাদ মাধ্যমে লেখা হয়েছে আমরা উপস্থিত থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ কোটি টাকার মালামাল লুট করে এনেছি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার দাবি প্রকৃত পক্ষে বিবাদমান জমির মালিক তার বেয়াই নুরুল…
বাংলার ভোর প্রতিবেদক দেশ বরেণ্য বিশিষ্ট কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী যশোরের কৃতি সন্তান অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান-এঁর ৮৮তম জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি এ আয়োজন করে। সোমবার সকালে কালেক্টরেট স্কুল মিলনায়তনে জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মমদ আবরাউল হাছান মজুমদার। অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ত ছিলেন ড. মনিরুজ্জামানের অনুজ এনাম উজ্জামান, সাংস্কৃতিকজন বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক হারুন অর রশিদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন।…
বাংলার ভোর প্রতিবেদক চিহ্নিত সন্ত্রাসীরা গভীর রাতে সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়াস্থ এক ভাড়াটিয়ার কাছে ২০ হাজার টাকা চাঁদার দাবিতে হানা দিয়ে গ্রীলের তালা ভেঙ্গে ঢোকার সময় পুলিশ দুই চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, ওই এলাকার জিহাদ হোসেন ইমন ও মনিরুল ইসলাম। এ ঘটনায় কোতয়ালি থানায় গ্রেফতারকৃত ও তাদের পলাকত সহযোগী আরো দু’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ৩০ জুন মামলাটি করেন ঝিনেদা জেলার শৈলকুপা থানার দহখোলা গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়ার ঝর্নার বাড়ির ভাড়াটিয়া সাদাতুর রহমান হাবিবের স্ত্রী নাসিমা খানম। মামলায় গ্রেফতারকৃত আসামিসহ তাদের সহযোগী পলাতক আসামি একই এলাকার সম্রাট ও ফয়সাল হোসেনসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা জ্জ…