বাংলার ভোর প্রতিবেদক চৌগাছার মাকাপুর গ্রামের মৃত হায়দার আলীর সম্পত্তি নিয়ে বিরোধের জেরে স্ত্রী ও ছোট ছেলেকে মারপিটের মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পিবিআই। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্তর তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র তদন্তকারী কর্মকর্তা সৈয়দ রবিউল আলম। অভিযুক্ত আসামিরা হলেন, চৌগাছার মাকাপুর গ্রামের সহিদুল ইসলাম ও তার স্ত্রী শকিলা খাতুন, ছেলে রুমন মিয়া, মোস্তাফিজুর রহমান বাবলু ও তার ছেলে সাকিব ইকবাল বিশাল। জানা গেছে, মাকাপুর ধনী বাড়ির হায়দার আলী জীবিত থাকা অবস্থায় স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে স্ত্রী ও ছেলে-মেয়ে এবং জামাইদের মধ্যে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক সৌদি রিয়াল (সৌদি আরবের মূদ্রা) প্রতারকচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে যশোরে পুলিশ। ওই চক্রটি বিভিন্ন লোকজনদের সৌদি রিয়াল দেখিয়ে ভুল বুঝিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারণা অভিযোগে ওই পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন বাগেরহাটের চিতলমারি উপজেলার খাগড়াবুনিয়া গ্রামের প্রভাষ চন্দ্র রায়ের ছেলে প্রণব কুমার রায়। আটককৃতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তালকান্দা গ্রামের আব্দুস সাত্তার হোসেন ওরফে একরাম (৪৭), একই উপজেলার চন্ডি দাসদী গ্রামের মোমরেজ ফকির (৫২), আব্দুর রহমান খান সালাম (৫৫), বাগেরহাট সদর উপজেলার সোনাডাঙ্গা গ্রামের এনামুল হক শেখ (৫২) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলীপুর চড়পাড়া গ্রামের মহিউদ্দিন মাতুব্বর…
সাতক্ষীরা সংবাদদাতা মহাসড়কের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে সড়ক ও জনপথ বিভাগের নেতৃত্বে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় থেকে এ অভিযান শুরু করা হয়। সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে এ সময় সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ জানান, সাতক্ষীরা শহর থেকে ভেটখালী পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কের ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এর আগে বার বার মাইকিং করে এবং নোটিশের মাধ্যমে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হলেও তারা…
যবিপ্রবি সংবাদদাতা: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল। রোববার বাংলাদেশ ছাত্রলীগের, কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসাথে, ‘স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার…
অভয়নগর সংবাদদাতা: যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলের নির্দেশনায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে নতুন টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নওয়াপাড়া পৌর এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৮ পরিবারের মাঝে ৩১ বান নতুন ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়। অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে টিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, যুবলীগ নেতা মেহেদী হাসান সবুজ, ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতিনিধিগণ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, সংসদ সদস্য এনামুল হক বাবুলের…
অভয়নগর সংবাদদাতা: যশোরের অভয়নগরে ভুল অপারেশনে ইতি বেগম (২২) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার নওয়াপাড়া ফাতেমা (প্রা.) হাসপাতালে এ ঘটনা ঘটেছে। নিহত ইতি বেগম উপজেলার ধোপাদী গ্রামের আরশাব শেখের মেয়ে ও দর্শনা উপজেলার রাজ হোসেনের স্ত্রী। তার একটি ৭ বছর বয়সী ছেলে রয়েছে। ওই নারীর মৃত্যুতে স্থানীয়রা উত্তেজিত হয়ে হাসপাতালটি ঘেরাও করে বিক্ষোভ করে। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, শনিবার (২৯ জুন) অন্তঃসত্ত্বা ইতি বেগমকে ফাতেমা (প্রা.) হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই ডাক্তার মঞ্জুরুল মোরশেদ ওই নারীকে সিজারিয়ান অপারেশন করেন। এ সময় একটি পুত্র সন্তানের জন্ম হয়। পরে প্রসূতির রাত ৩টার পর…
কেশবপুর সংবাদদাতা: কেশবপুর উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে। উপজেলার এনজিও কর্মকর্তাদের নিয়ে সোমবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত সভায় এনজিও সমন্বয় পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক হারুনার রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন। অনুষ্ঠানে উন্নয়ন পরিচালক এ রহিম প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সেই সাথে স্বাস্থ্য শিক্ষা ও পুষ্টি কার্যক্রম, প্রবীণ কর্মসূচি, কৈশোর কর্মসূচি, স্বাস্থ্যসেবা কার্যক্রমের উপর সকলের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন বলেন, সকল এনজিও কর্মকর্তাগণের সাথে নিয়ে কাজ করলে কেশবপুরের উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাধান’র…
যবিপ্রবি সংবাদদাতা: পেশাদারিত্বের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে গত ১৭ জুন নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ২০তম বার্ষিক আঞ্চলিক সম্মেলনে নেপাল দূতাবাস ও বাংলাদেশের অ্যাক্সেস প্রোগ্রামের সহযোগিতায় বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দিনব্যাপি এক আলোচনা সভায় অংশগ্রহণ করে। সম্মেলনে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলন অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত। অনুষ্ঠানের মূল বিষয়কে সামনে রেখে তরুণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার গুরুত্ব ও আধুনিকায়ন বিষয়ক আলোচনা করেন বক্তারা। বাংলাদেশি অংশগ্রহণকারী ১৭ জন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ইসলামিক বিষয়ের প্রভাষক নদীব হাসান, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল…
শার্শা সংবাদদাতা: যশোরের ঝিকরগাছার পল্লীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন আয়নাল সানা নামের অপর প্রবাসি এক যুবক। রোববার মধ্য রাতে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়পোদাউলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আয়নাল সানা বড়পোদাউলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে মালয়েশিয়া প্রবাসি। এ ঘটনার পর গ্রাম্য সালিস বসিয়ে ওই যুবক ও প্রবাসির স্ত্রীকে ৩০ হাজার টাকায় দফারফা করেন স্থানীয় সাবেক ইউপি সদস্য জাহান আলী, আব্দুল মান্নান, সৈয়দ ও মোস্তফা, ইশা মোড়লসহ গ্রাম্য মাতব্বারা। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন মধ্যরাতে উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়পোদাউলিয়া গ্রামের প্রবাসী তরিকুল ইসলামের বাড়িতে তার স্ত্রী ও একই গ্রামের যুবক আয়নাল সানাকে আপত্তিকর অবস্থায় আটক করেন…
নড়াইল সংবাদদাতা: নড়াইলের সদর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে স্থানীয়রা বিলে কাজ করতে যাওয়ার সময় দেখতে পেয়ে ঘটনাস্থলে পড়ে থাকা একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। তারা সবাই মাঠে শুকর চরাতেন বলে জানা গেছে। মৃতরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মণ্ডল, সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মিল্টন রায় ও নন্দ ঢালী। আহত চিত্ত মণ্ডলও একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, রতন মন্ডল, মিল্টন রায়, নন্দ ঢালী ও চিত্ত মন্ডল মাঠে শূকর চরান। প্রায় ২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চরাতে বের…