যবিপ্রবি সংবাদদাতা অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এদিকে এ কর্মসূচির কারণে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের পরিবহন সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, জাতীয় বেতনস্কেলে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক: সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে রোববার থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৩২৮ পরীক্ষার্থী। সেই সাথে নকল করার দায়ে একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বোর্ড সূত্র জানায়, এবছর এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১ লাখ ৬ হাজার ৪৫৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ৫ হাজার ১২৬ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩২৮ পরীক্ষার্থী। ১ হাজার ৩২৮ অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে, সাতক্ষীরার ২৩ কেন্দ্রে ১২ হাজার ৬৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১১ হাজার ৮৯৪ জন, অনুপস্থিত ছিল ১৬৯ পরীক্ষার্থী। সেই সাথে নকল করার দায়ে…
বাংলার ভোর ডেস্ক: যশোরে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কম্পিউটারে বিভিন্ন জেলার দুই’শ জাল জন্মনিবন্ধন সনদ পাওয়া গেছে। জাল সনদ তৈরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ইউনিয়নের উদ্যোক্তাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদে এ ঘটনাটি ঘটে। আটকরা হলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শুভাশিস বিশ্বাস ও তার সহযোগী খাজুরা এমএন মিত্র হাইস্কুলের অফিস সহায়ক রাহাত রহমান নিশাত। একই সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন ও সচিব আলী নেওয়াজকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। আটক শুভাশিষ ইউনিয়নের গহেরপুর গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে এবং নিশাত জসিম উদ্দিনের ছেলে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ। জানা যায়, রোববার দুপুরে যশোর সদর…
বাংলার ভোর প্রতিবেদক: যশোর শহরের হযরত বোরহান শাহ সড়কের ওয়াপদা মোড়ের মফিজুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে পৌরসভার জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর কর্তৃপক্ষ নির্মাণাধীন স্থাপনাকে অবৈধ উল্লেখ করে তা ভেঙ্গে অপসারণের জন্য একাধিকবার চূড়ান্ত নোটিশ প্রদান করেছে। মফিজুর রহমান সেটিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মফিজুর রহমান বলেন, ‘আমি এখনো নোটিশের জবাব দেয়নি। ওই জমির দলিলপত্র আমার কাছে আছে, আমি পৌরসভার এক ইঞ্চি জমিও নেব না। কে বা কারা আমার সাথে শত্রুতামূলকভাবে এই কাজটি করছে।’ জানা যায়, মফিজুর রহমান হযরত বোরহান শাহ সড়কের ওয়াপদা মোড়ের তার বসত বাড়ির উত্তর পাশের…
বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের রামপালে ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে টাকা দিতে না পেরে প্রেমিকাকে জিম্মায় রেখে পালিয়েছেন প্রেমিক। এ ঘটনায় শনিবার দুপুরে প্রেমিকার বাবা বাদী হয়ে রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী প্রেমিকা বুধবার (২৬ জুন) স্কুলে যায়। ওই দিন দুপুর ১২টার সময় বিদ্যালয়ের সামনে পেন্সিল কেনার জন্য দোকানে গেলে বাছাড়েরহুলা গ্রামের নাজমুল ইসলাম সজিব বিদ্যালয়ের সামনে থেকে প্রেমিকাকে তার সঙ্গে বেড়াতে যেতে বলে। কিশোরী সজীবের সঙ্গে তার মোটরসাইকেল উঠে বেড়াতে যায়। ভাগা বাজার এলাকায় গিয়ে মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে সজীব স্থানীয় একটি ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলে পেট্রোল নেয়। পেট্রোল নিয়ে টাকা দিতে…
বাংলার ভোর প্রতিবেদক: যশোরে বিদ্যুতের বকেয়া বিল চাওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মীকে মারপিটে জখমের ঘটনায় দায়েরকরা মামলায় পুলিশ এনামুল গাজী (৩৪) নামে এক যুবককে আটক করেছে। তিনি যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় আরো তিনজনকে আসামি করে মামলা হয়েছে। অন্য আসামিরা হলেন, ওই গ্রামের আসলাম হোসেন (৩৮), ইকরামুল গাজী (৩৬) এবং আসাদ আলী (২১)। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র এজিএম (প্রশাসন) নাবিব আহমেদ সাঈদ এজাহারে উল্লেখ করেছেন, আসামি আসলাম হোসেনের কাছে গত মে ও জুন মাসের দুই হাজার ২শ’ টাকা পাওনা থাকে। সমিতির ওয়ারিং পরিদর্শক ফকরুল ইসলাম (৩৯) বকেয়া পরিশোধের জন্য বারবার তাগিদ দিলেও বকেয়া পরিশোধ না করলে…
বাংলার ভোর প্রতিবেদক: যশোরের চৌগাছায় মহির ও আনোয়ারা দম্পতি হত্যা মামলায় ছেলে মিলন উদ্দিনকে মৃত্যুদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। আজ রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৭ম) আদালতের বিচারক জুয়েল অধিকারী এ আদেশ দিয়েছেন। আদালতের পেশকার শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, আসামি মিলন উদ্দীন (৩২) উচ্ছৃংখল প্রকৃতির লোক। সে তার পিতা-মাতার কাছ থেকে টাকা নিয়ে সারাদিন ঘুরে বেড়াতো। তাকে কাজকর্ম করার কথা বললেও সে শুনতো না। ২০১৯ সালের ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সে তার পিতা মহির উদ্দীনের (৬২), কাছে হাত খরচের জন্য ২ হাজার টাকা চায়। টাকা না দেয়ায়…
বাংলার ভোর প্রতিবেদক: শিখন-পঠন ও অফিস পরিচালনায় দক্ষতা বৃদ্ধিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন যোগদানকৃত শিক্ষকদের ফাউন্ডেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে তিন দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টিচিংয়ের গুণগত মান উন্নয়নে প্রথমবারের মতো এই ফাউন্ডেশন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালায় যবিপ্রবিসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন। যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে গত ২৯ জুন প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে…
মাগুরা সংবাদদাতা: মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের চন্দনপ্রতাপ গ্রামে উত্তর মাঠে গরু আনার সময় বজ্রপাতে তামিম (১৮) নামে মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র নিহত হয়েছেন। রোববার দুপুরে চন্দনপ্রতাপ গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আলম মোল্লার ছেলে। আঠারখাদা ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস জানান, মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র তামিম দুপুরে বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়েছিলো। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালা সংবাদদাতা: তালায় উন্নয়ন প্রচেষ্টা ও পিকেএসএফের অর্থায়নে পরিচালিত কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা দিবস, কৈশোর মেলা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার সকালে তালা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান করে উন্নয়ন প্রচেষ্টা কর্তৃপক্ষ। এ বছর উপজেলায় সামাজিক, ক্রীড়া,সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় চারজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য শহিদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, ক্রীড়া কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য ক্রীড়া সংগঠন মীর হারুন-রশীদ (পুকার), কৈশোর কর্মসূচি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে অবদান রাখার জন্য দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমান উপজেলার সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ বেতার…