শ্যামনগর সংবাদদাতা
ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডম্বুর ও গজলডোরা বাঁধ খুলে আকস্মিক বন্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় বাসস্ট্যাণ্ড চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সামিউল আযম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব শেখ আফজালুর রহমান।
আরো বক্তব্য রাখেন উপজেলা রিপোর্ট ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম, রুণ্ডল আমিন, জাহিদ হাসান, সাধারণ ছাত্র রিফাত বিন আজাহার, জান্নাতুল নাঈম, সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, ভারত যদি তাদের আগ্রাসী নীতি থেকে সরে না আসে ভারতীয় পণ্য বয়কটসহ তাদের সেভেন সিস্টার্সকে শান্তিতে থাকতে না দেয়ার ণ্ডঁশিয়ারি দেন।
##
শিরোনাম:
- প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অ্যাডহক কমিটি, নতুন সদস্য প্রদানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত
- এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- বেনাপোলে ২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- যশোরে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও মালামাল
- বাংলাদেশ ছাত্রমৈত্রীর যশোর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
- গ্যাস বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যশোরে ১১ দলের স্মারকলিপি
- ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত সভাপতির দায়িত্ব গ্রহণ
- তালায় সড়ক নির্মাণ কাজ উদ্বোধন
