ইসমাইল হোসেন: বিদ্যুৎ চলে গেলেই যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো ওয়ার্ড অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। জেনারেটর থাকলেও সেটি চালানো হয়না। এমনকি হাসপাতালের জরুরি বিভাগে মোবাইলের টর্চ জ্বালিয়ে চিকিৎসাসেবা দেয়া হয়। প্রচণ্ড গরম আর মশার অত্যাচারে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। দুই বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর চালানো হয়না। এর ফলে চলমান বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে বিপাকে পড়ছেন রোগী ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ। রাতে বিদ্যুৎ চলে গেলে চিকিৎসক, নার্স এবং রোগী ও তাদের স্বজনদের মোবাইল ফোনের টর্চ কিংবা মোমবাতি জ্বালিয়ে সেবা দিতে হয়। দিনের বেলাতে সিজারিয়ান অপারেশন করার প্রয়োজন হলে পল্লী বিদ্যুৎ অফিসে আগেভাগেই জানিয়ে দেয়া হয় যাতে লোডশেডিং না হয়।…
Author: banglarbhore
নড়াইল সংবাদদাতা: নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস হানিফ পরিবহন উল্টে খাদে পড়ে অন্তত ৪ যাত্রী আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। সোমবার দুপুরে সদর উপজেলার তুলারামপুর নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের তুলরাপুর পাম্প চত্বরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে । পুলিশ ও স্থানীয়রা জানান,ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন কিছু যাত্রী নিয়ে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। নড়াইল সদরের তুলারামপুর এলাকায় পৌঁছালে পথিমধ্যে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের পাশে একটি খাদে পড়ে যায়। এতে অন্তত ৪ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছেন। এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানার এসআই…
মাগুরা সংবাদদাতা: ‘‘সবুজায়নের শপথ করি, আবাসযোগ্য বিশ্ব গড়ি’’ শ্লোগানে এমজেএন ও চৌরঙ্গী ক্লাব মাগুরার সহযোগিতায় মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ উৎসব সম্পন্ন হয়েছে। মাগুরা পুলিশ লাইন ড্রিল শেডে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার)। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ লাইনের আর আই আলমগীর হোসেন, প্রধান শিক্ষক ইমাম হোসেন মো. ফরহাদ, মাগুরা চৌরঙ্গী ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আশিক রহমানসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ: মঙ্গলবার দুপুরের পর থেকে যশোরের বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজ বুধবার থেমে থেমে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন যশোরের আবহাওয়া অফিস। তবে কি কারণে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখা পাওয়া যায়নি। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়াতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর মানুষদের ভোগান্তির অন্ত নেয়। এ দিন শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরের অধিকাংশ রাস্তা ফাঁকা। ইজিবাইক, রিক্সা থাকলেও যাত্রী পাচ্ছেন না তারা। বড় বড় দোকান খোলা থাকলেও ক্রেতা সমাগম নেই বললেই চলে। কাঁচা বাজারে পলিথিন মাথায় দিয়ে সবজি নিয়ে বসেছেন…
পাইকগাছা সংবাদদাতা: দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস। নবনির্বাচিত এ উপজেলা চেয়ারম্যান সোমবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ শেষে বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর তিনি দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়াত সংসদ সদস্য এডভোকেট শেখ মো. নুরুল হকসহ প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধা জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি চম্পক…
শার্শা সংবাদদাতা: যশোরের শার্শা সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে শামিম হোসেন (২৪) নামে এক চোরাচালানী আহত হয়েছেন। সোমবার দুপুরে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহত শামিম হোসেন হরিশচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, সোমবার দুপুরে শামিম হোসেনসহ ৪/৫ জন চোরাচালানী বাংলাদেশের হরিশচন্দ্রপুর সীমান্তের ৪/৫ নং পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে ভারতীয় সীমান্তের সোনাই নদী পাড় হয়ে চোরাচালানের উদেশ্য ভারতে প্রবেশ করে। এ সময় ভারত সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এসম শামিম গুলি লেগে আহত হন। পরবর্তীতে শামিম নিজ বাড়িতে এসে অজ্ঞাত স্থানে অবস্থান করে চিকিৎসাধীন নিচ্ছেন বলে জানা গেছে। হরিশচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য জুবাইদুর রহমান…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা: ২০০৩ সাল থেকে ২৩ বছর ধরে ঝিনাইদহের কালীগঞ্জে গরীব মেধাবী ৪০ জন মেয়ে শিক্ষর্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন এক জাপানী নারী। তার মহানুভবতায় প্রতি ৩ মাস পর পর হিরো উমেন শিক্ষাবৃত্তি নামে দেয়া অনুদানের অর্থের মধ্যে স্কুল পর্যায়ের মেয়েদের মাথাপিছু ১২শ’ টাকা এবং কলেজ পর্যায়ের মেয়েদের ১৫শ’ টাকা করে দেয়া হয়। মানবিক আর্থিক সহায়তাকারী ৮৭ বছর বয়সী ওই জাপানী নারীর নাম হিরোকো কোবাইসি। তিনি ৫/৭ বছর পর পর বাংলাদেশে বেড়াতে আসেন। এবারে তার পাঠানো অর্থ গত রোববার বিকেলে কালীগঞ্জ বলিদাপাড়াস্থ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪০ জন গরীব মেয়ে শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।…
অভয়নগর সংবাদদাতা: যশোরের অভয়নগরে ২০২৪-২০২৫ অর্থ বছরে টেকসই উন্নয়ন, শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে গুরুত্ব দিয়ে একশ এক কোটি ৫ লাখ ৩ হাজার ৮শ’ ৮৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে নওয়াপাড়া পৌরসভা। সোমবার বিকেলে পৌর মেয়রের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এবারের বাজেটে সব থেকে গুরুত্ব দেয়া হয়েছে টেকসই উন্নয়ন, শিক্ষা ও দারিদ্র্য বিমোচন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৯শ ৫০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৩…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা: কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন হয়। উপজেলা আইসিটি কর্মকর্তার কার্যালয়ে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত ৯ জন সদস্যের মধ্যে ৬ জন উপস্থিত থেকে ভোট প্রদান করে শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল কাদেরকে (বাবলু) সভাপতি নির্বাচিত করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেণ উপজেলা সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ অফিসার হেমেন্দ্র নাথ মন্ডল। সদস্য সচিবের দায়িত্ব পালন করেণ শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ। ভোট প্রদান করেন অভিভাবক সদস্য আমিরুল ইসলাম, আশরাফুজ্জামান ও আব্দুল আলিম, শিক্ষক প্রতিনিধি প্রভাষচন্দ্র বিশ্বাস ও…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা: কালিগঞ্জে ৭৫ বছর বয়সী মাকে ঘর থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেয়ার অভিযোগ উঠেছে বড় পুত্রের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘটেছে। অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা গেছে, আনোয়ারা খাতুন (৭৫) নিজ নামীয় সম্পত্তির উপরের সেজো ছেলের করে দেয়া বাড়িতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। কিন্তু বড় ছেলে আজিজুল হক (৫৫) সুকৌশলে ওই বাড়ি থেকে বৃদ্ধা মাকে বের করার অপচেষ্টায় লিপ্ত। তার জের ধরে গত ২৯ জুন বেলা সাড়ে ১১ টায় গুন্ডা বাহিনী নিয়ে মায়ের ঘরের তালা ভেঙ্গে মায়ের ব্যবহৃত খাট, আলমারী, টেবিল, চেয়ার, আলনা, লেপ, তোশকসহ যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে উঠানে ফেলে দেয়। এ…